গাজায় যুদ্ধ বিরতির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার দেড় শতাধিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩
ইসরায়েলকে আরো ১৪.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদানে প্রেসিডেন্ট জো বাইডেনের কংগ্রেসের প্রতি আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছেন হাজার হাজার আমেরিকান। এছাড়া অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির দাবিতে নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ করেছেন তারা।
বিক্ষোভকারীরা ইউএস সিনেটের লিডার সিনেটর (নিউইয়র্ক) চাক শুমার এবং জিলি ব্র্যান্ডের অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট করেন। সে সময় সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফ, কাউন্সিল ওম্যান টিফানি ক্যাবান, স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানীসহ দেড় শতাধিক বিক্ষোভকারিকে পুলিশ গ্রেফতার করে। এই বিক্ষোভে ইসরায়েলিরাও ছিলেন গাজায় মানবিক সংকটের নিন্দা ও প্রতিবাদ জানাতে।
উল্লেখ্য, ইসরায়েলকে সামরিক সহায়তা ছাড়াও নানা ধরনের মানবিক সহায়তার ক্ষেত্র প্রসার করা হলেও ফিলিস্তিনীদের ব্যাপারে রহস্যজনক নিরবতা পালন করছে হোয়াইট হাউজ। এই বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ কংগ্রেসনাল রিসার্স সার্ভিসের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন যে, আমেরিকানদের ট্যাক্সের অর্থ দুর্দশাগস্ত আমেরিকানদের মধ্যে বিতরণের পরিবর্তে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের নিধনে ইসরায়েলকে প্রদান করা হচ্ছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে হাজারো নারী-শিশুসহ হাসপাতালে চিকিৎসাধীনরাও ভিকটিম হয়েছে। ২০ লাখ মানুষ ইসরায়েলি হামলার মুখে রয়েছে। এভাবেই গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। এই বিক্ষোভ থেকে হামাস বাহিনীর নৃশংসতারও নিন্দা করা হয়েছে।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানী জানান, সর্বশেষ জরিপ অনুযায়ী ৬৬% আমেরিকানই চাচ্ছে অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতি। তার পরিবর্তে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে গাজায় অভিযান চালানোর জন্যে। এটা সহ্য করা যায় না।
এই বিক্ষোভের আয়োজন করে নিউইয়র্ক সিটি ডেমক্র্যাটিক সোস্যালিস্টস অব আমেরিকা, আদাল্লাহ জাস্টিস প্রজেক্ট, মুসলিম আমেরিকান সোসাইটি, মুসলিম ডেমক্র্যাটিক ক্লাব, বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল প্রোগ্রাম (বাপ), দেশীজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, জুইশ ভয়েস ফর পীস, ইয়াল্লা ব্রুকলীন, ইকনাসহ দেড় ডজনের অধিক সংগঠন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
