খেলোয়াড়রা যখন প্রথম ভোটার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার। প্রচার-প্রচারণা শেষ। এবারের নির্বাচনে বড় অংশ তরুণ ভোটার। মোট ভোটারের শতকরা ২২ ভাগ তরুণ। যারা এই প্রথম জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় নির্বাচন নিয়ে তরুণদের আগ্রহের কমতি নেই। ক্রীড়াঙ্গনের তরুণ ভোটাররাও এর বাইরে নন। খেলোয়াড়রা ভীষণ আগ্রহী। দেশের উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়ন তাদের চাওয়া।
রাজশাহী-২ আসনে এই প্রথম ভোটার হয়েছেন জাতীয় হকি দলের অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল। নির্বাচন নিয়ে তার প্রত্যাশা, ক্ষমতায় যারাই আসুক না কেন, আশা করি, আমাদের ক্রীড়াঙ্গনও এগিয়ে যাবে। আমি একজন হকি খেলোয়াড়। হকিতে আমাদের অনেক সমস্যা। মাশরাফি বিন মুর্তজা এবং আবদুস সালাম মুর্শেদীর মতো ক্রীড়াবিদ ও সংগঠকরা আমাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে গেলে আমরা লাভবান হব। আমি চাই আমাদের এলাকার উন্নয়ন। আর ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে চাইব যে সরকারই ক্ষমতায় আসুক, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য, বিশেষ করে আমাদের হকির জন্য যেন আরও বেশি কাজ করে।
দেশের অন্যতম সেরা শাটলার শাপলা আক্তার এবারই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেবেন। তিনি পাবনা-৫ আসনের ভোটার। প্রথমবার ভোট নিয়ে উচ্ছ্বসিত শাপলা। তার কথায়, ‘আমি চাইব, ক্রীড়াঙ্গন যেন আরও ভালো হয়। আরও এগিয়ে যায়।’
জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড জাফর ইকবাল। প্রথম ভোটার হয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। ভোট নিয়ে জাফরেরও রয়েছে প্রচণ্ড আগ্রহ। তবে নির্বাচনে কে কোন দল থেকে প্রার্থী হয়েছেন- এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার। জাফর বলেন, ‘ছোটবেলায় বাবা-মাকে দেখতাম ভোট দিতে যেতে। এবার আমি ভোটার হয়েছি। সারা বছর খেলা নিয়ে ব্যস্ত থাকি। বাড়িতে কম যাওয়া হয়। ভোট দিতে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। প্রথমবার ভোট দেব, ভাবতেই আনন্দ লাগছে।’
ঢাকা-৭ আসনের ভোটার জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় আশিকুর রহমান পলাশ। এই প্রথম ভোট দেবেন ঢাকার ছেলে পলাশও। তিনি বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গনে অবহেলিত। অন্যান্য খেলা যেভাবে এগিয়ে গেছে, টিটি সেভাবে এগোয়নি। আমি চাইব যারাই ক্ষমতায় আসুক, তারা যেন আমাদের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে টিটির উন্নয়নে কাজ করে।’ লালবাগের স্থায়ী বাসিন্দা পলাশ আরও বলেন, ‘এই প্রথম ভোট দেব। আমি চাই সুষ্ঠু, সুন্দর নির্বাচন। এলাকার উন্নয়ন চাই। আমাদের তরুণদের বড় একটা অংশ মাদকে জড়িয়ে পড়ছে। আর কেউ যেন মাদকে না জড়িয়ে পড়ে সেজন্য মাদকমুক্ত সমাজ চাই।’
এবারই প্রথম ভোটার হয়েছেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে দুটি স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। যশোর-৪ আসনের ভোটার তিনি। প্রথমবার ভোটাধিকার প্রয়োগ নিয়ে শিলার কথা, ‘অনেক ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমি দেশের একজন নাগরিক। ভোট দেব। যারাই ক্ষমতায় আসুক না কেন, আমি চাই ক্রীড়াঙ্গন যেন ভালোভাবে চলে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
