খুলনা টাইটানসকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় সাকিবদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
প্রথম জয়ের খোজেঁ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল খুলনা টাইটানস। সেই লক্ষ্যে ১৯৩ রানের চ্যালেঞ্জ টপকাতে হতো মাহমুদউল্লাহ বাহিনীকে। কিন্তু কিসের কী? ৮৭ রানেই গুটিয়ে গেল তারা। খুলনাকে ১০৫ রানে হারিয়ে এবারের বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়েছিলেন সাকিব বাহিনী।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। সূচনালগ্নেই সাকিকের শিকার হয়ে ফেরেন স্টার্লিং।পরে জহুরুল ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিকী। তবে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেননি জহুরুল। নারাইনের বলে রুবেল হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনা। পরক্ষণেই সাকিবের শিকার বনেন জুনায়েদ। ফেরার আগে ১৬ বলে ১ চারের বিপরীতে ৩ ছক্কায় ৩১ রান করেন তিনি। এর রেশ না কাটতেই শুভাগত হোম ফিনিশ করেন মাহমুদউল্লাহকে।
সেই চাপের মধ্যে প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পরেননি নাজমুল হোসেন শান্ত। মোহর শেখের বলে রাসেলকে ক্যাচ দিয়ে সোজা মাঠের বাইরে যান তিনি। বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা। একের পর এক যাওয়া-আসার মিছিলে যোগ দেন উইজ, তাইজুল, শরিফুল। নবম ব্যাটসম্যান হিসেবে জহির খান ফিরলে হার মেনে নেন তারা। কারণ, ফিল্ডিংয়ে আঘাত পাওয়ায় মাঠে নামতে পারতেন না আলি খান। ঢাকার হয়ে সাকিব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট ঝুলিতে ভরেন নারাইন।
এর আগে টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নারাইন ও জাজাই। ব্যাটকে তলোয়ার বানিয়ে আলি খান-শরিফুলদের কচুকাটা করে ছাড়েন তারা। তাতে উল্কার গতিতে ছুটে ঢাকা। তবে হঠাৎ কক্ষচ্যুত হন নারাইন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডেভিড উইজের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি।
পরে ক্রিজে এসে পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করেন রনি তালুকদার। স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারেননি রনি। মাহমুদউল্লাহর বলে আরিফুল হকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন ডানহাতি ব্যাটার।
খানিক বাদেই থামে হযরতউল্লাহ জাজাই টর্নেডো। ব্যাক টু ব্যাক ঝড়ো ফিফটি তোলে ফেরেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেন ৪১ বলে ৪ চারের বিপরীতে ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। এবার থামেন ৫৭ রানে। পার্টটাইমার পল স্টার্লিংয়ের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগুনে ফর্মে থাকা এ আফগান। সাজঘরের পথ ধরার আগে ৩৬ বলে ৩ চারের বিপরীতে ৫ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।
জাজাইয়ের দেখানো পথে হাঁটতে পারেননি সাকিব আল হাসান। স্টার্লিংয়ের বলে শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডার না পারলেও নারাইন, রনি, জাজাইয়ের দেখানো পথ অনুসরণ করে রানের ফোয়ারা ছোটান পোলার্ড ও রাসেল। তাতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ঢাকা।
তবে হঠাৎই খেই হারান পোলার্ড। আলির ফুলটস বল ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রানের সাইক্লোন ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাসেল। কয়েক মিনিটের ব্যবধানে ফেরেন তিনি। ডেভিড উইজের বলির পাঁঠা হয়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ২২ বলে ৩ ছ্ক্কায় ২০ রান করেন এ ওয়েস্ট ইন্ডিয়ান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৩ রান করতে সক্ষম হয় সাকিবের দল। শুভাগত হোম ১১ ও নুরুল হাসান ৯ রানে অপরাজিত থাকেন। খুলনার হয়ে স্টার্লিং ও উইজ নেন ২টি করে উইকেট।
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
