খুনিদের বাঁচাতে ডিভোর্সি স্ত্রীকে বাদী বানালেন ওসি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪
নিরীহদের বাঁচাতে উপরের নির্দেশে নিহতের স্ত্রীকে বাদী করে মামলা করা হয়েছে -ওসি মঞ্জুর কাদের
কক্সবাজারের চকরিয়া উপজেলায় লবণ শ্রমিক দানু মিয়াকে অপহরণ করে পেকুয়ায় নিয়ে হত্যা এখন জেলাজুড়ে আলোচনায়। তার পরিবার যখন শোকাহত, তখন তাদের দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে পুলিশের ভূমিকা। তাদের অভিযোগ, পরিবারের সদস্যদের মামলা না নিয়ে খুনিদের বাঁচাতে দানু মিয়ার ডিভোর্সি স্ত্রী রুজিনা বেগমকে বাদী সাজিয়ে মামলা করেছেন ওসি। অথচ পাঁচ বছর আগে দানু মিয়াকে তালাক দেওয়া রুজিনা বর্তমানে অন্যত্র সংসার করছেন।
তবে, চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, নিরীহদের আসামি হওয়া থেকে বাঁচাতে উপরের নির্দেশে নিহতের স্ত্রীকে বাদী করে মামলা করা হয়েছে।
দানু মিয়া মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকার বাসিন্দা। পেকুয়ার কলেজছাত্র জিহাদ হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে স্থায়ী জামিনের জন্য ১০ ডিসেম্বর তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে তার গাড়ি আটকে দুর্বৃত্তরা দানু মিয়া ও তার সঙ্গী মুবিনকে অপহরণ করে। তাদের পেকুয়া সদরের একটি অজ্ঞাতস্থানে রাখা হয়। দিনভর চালানো হয় অমানবিক নির্যাতন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের পাশে তাদের ফেলে যায় দুর্বৃত্তরা।
পুলিশ খবর পেয়ে দানু মিয়া ও মুবিনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে দানু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় গাড়িতেই তার মৃত্যু হয়।
পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, দানু মিয়ার বোন জোসনা আক্তার মামলার বাদী হবেন। জোসনা নিজেই চকরিয়া থানায় ১৪ জনকে আসামি করে এজাহার জমা দেন। তার দাবি, থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া তাকে চারজন আসামির নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। এই চারজন হত্যায় সরাসরি জড়িত ছিলেন। ওসির নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে কৌশলে তাকে বাদ দিয়ে রুজিনা বেগমকে বাদী করা হয়।
জোসনা আক্তার অভিযোগ করেন, ‘রুজিনা আমার ভাইকে পাঁচ বছর আগে ডিভোর্স করেছেন। এখন তিনি কেনাখালী চরপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে মাহমুদুল করিমের সঙ্গে সংসার করছেন। এই অবস্থায় তিনি কীভাবে মামলা করতে পারেন? এটা আসামিদের বাঁচানোর ষড়যন্ত্র। রুজিনা আসামিদের সঙ্গে যোগসাজশে মামলাটি বিক্রি করেছেন।’ জোসনা আরও বলেন, ‘আমি যে এজাহার জমা দিয়েছি, তাতে প্রধান অভিযুক্তরা ছিল। অথচ রুজিনা বেগমের করা মামলার এজাহার থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। প্রকৃত খুনিদের বাঁচাতে ওসি এই কাজ করেছে। আমার ভাইয়ের হত্যার বিচার পাব কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, জোসনা আক্তার অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করার চেষ্টা করেছেন। এসব নিরীহ ব্যক্তিদের নাম বাদ দিতে বলেছিলাম। কিন্তু তিনি শুনেননি। তাই ঊর্ধ্বতনদের নির্দেশে তার এজাহার গ্রহণ করা হয়নি। পরে দানু মিয়ার স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেছেন।
দানু মিয়াকে ডিভোর্স দেওয়া রুজিনা কি করে বাদী হন জানতে চাইলে তিনি বলেন, তার ডিভোর্স হয়নি। আর মামলার বাদী আমি নই, ঊর্ধ্বতনদের নির্দেশে নির্ধারণ করা হয়েছে।
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের যুবকের মৃত্যু
- ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
