খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে খোকনের নগ্ন হস্তক্ষেপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪
নিউ ইয়র্কের বাফেলোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নিউ ইয়র্ক ওয়েস্ট বিএনপি গঠনে সক্রিয় নেতাকর্মীদের আহুত দোয়া মাহফিল ও আলোচনা সভা ভুন্ডুলের চেষ্টার পর কথিত নেতাকর্মীদের দ্বারা পাল্টা সভা করেন স্বয়ং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকন। তিনি ফোন করে নিউ ইয়র্ক থেকে সরাসরি লোক পাঠিয়ে পাল্টা দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করলে বাফেলোর সক্রিয় বিএনপির নেতাদের অসম্মান করায় তার এ সভাটিও ভুন্ডুল হয়। এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গত বূধবার (৩ জুলাই) বাফেলো শহরের লাভ বার্ড রেস্তোরাঁয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, ৩ জুলাই বুধবার বাফেলো শহরের লাভ বার্ড রেস্তোরাঁয় চরম হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনিতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির নির্ধারিত একটি সভা হওয়ার কথা ছিল গত ৩ জুলাই বুধবার সন্ধ্যা ৯ ঘটিকার সময়। এই সভাটি সফল করার লক্ষ্যে তিন গ্রূপের তিনজন তিনজন প্রতিনিধি নিয়ে মোট ৯জন প্রতিনিধির সমন্বয়ে কাজ চলছিল প্রায় মাস খানেক ধরে। কোন কাজেই ঐক্যমত্য না হওয়ায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে সভাটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়।
এদিকে ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একটা লম্বা ছুটিতে থাকবেন তাই নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে আন্দোলনরত ওয়েস্টার্ন নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বায়তুল মামুর জামে মসজিদে একটি দোয়া মাহফিলের ঘোষণা দেন ঠিক যেদিন সিটি বিএনপির সভা বাতিল ঘোষণা করা হয়।
যেহেতু বাফেলো বিএনপির সভা বাতিল করা হয়েছে তাই নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের সমন্বয়কারী মতিউর রহমান লিটু তার ফেইজবুক পেইজে নেতাকর্মীদের নতুন এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তার দাওয়াত জানানোর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির একটি পক্ষ বিতর্কিত একটি পোস্টারের মাধ্যমে ঠিক একই সময়ে তারা আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দেন। যেই সভাটি মূলত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কিত এই সভা ঘোষণার দায়িত্বে থাকা বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা জানান যে, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একই সময়ে নতুন আরেকটি সভার আহবান করা হয়েছে সরাসরি হাই কমান্ডার নির্দেশে। পরবর্তীতে নিউ ইয়র্ক স্টেট্ বিএনপির বর্তমান সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যে সেদিনের সভাটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সরাসরি নির্দেশে ডাকা হয়েছে। বিতর্কিত সেই পোস্টারে নিউ ইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দদের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে সম্মোধন করা হলেও সভাপতি নিয়ে ছিল বিতর্ক। এমন পরিস্থিতিতে অর্থাৎ নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্টের ঘোষিত সময় এবং তারিখ ঠিক রেখে হাই কমান্ডের নির্দেশে নতুন সভা আহবানের কারণে কমিউনিটিতে ব্যাপক বিতর্কের শুরু হয়।
অবশেষে নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে মতিউর রহমান লিটুর নেতৃত্বধীন নিউ ইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে তাদের আহুত সভাটি বাতিল করে সকল নেতাকর্মীকে আনোয়ার হোসেন খোকন আহুত সভায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। বিতর্কিত এই সভার শুরুতে ব্যাপক বিশৃঙ্খলা হলেও পুলিশের উপস্থিতির কারণে বড় কোন অঘটন ঘটেনি।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নাজমুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন নিউ ইয়র্ক স্টেস্ট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক থেকে আগত স্টেট বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি জসিম উদ্দিন, জেষ্ঠ্য সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পদক মোহাম্মদ রইস উদ্দিন। এছাড়া স্থানীয় বাফেলো সিটি বিএনপির আহবায়ক প্রার্থী যথাক্রমে- নাজমুল আলম, হাবিবুর রহমান হাবিব এবং সিরাজুদ্দৌলা বাবুলকেও বিশেষ অতিথির মর্যাদায় সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার এবং ইমতিয়াজ বেলাল।
সভা অনুষ্ঠানের প্রথমেই নিউ ইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, নিউ ইয়র্ক স্টেট্ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান লিটু, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন সহ অনেক সম্মানিত নেতৃবৃন্দকে অসম্মান করায় উপস্থিত দর্শকরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন অবশেষে আয়োজকরা আনুষ্ঠানিক ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তবে পুরো অনুষ্ঠান জুড়ে পুলিশের প্রহরা দেয়া ছিল।
ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউইয়র্ক সিটি বিএনপি নেতা আবু জাফর ফরাজী, বাফেলো সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ মোস্তফা, বাফেলো বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, বাফেলো বিএনপি নেতা ও এবিসিএইচ সংগঠনের সভাপতি তানভীর আহাম্মেদ, বাফেলো বিএনপি নেতা জামাল উদ্দিন, শামীম মিয়া, জাহাঙ্গীর সোহেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা কিভাবে, কখন কেমন করে বাফেলো সিটি বিএনপি গঠিত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দাপ্তরিক অনুমোদিত না হলেও বাফেলো সিটি বিএনপির আহবায়ক সিরাজুদ্দৌলা বাবুল বলেন আমরা নিজেদের উদ্যোগে বাফেলো বিএনপি চালিয়েছি, কোন অনুমোদন পাইনি এটা সত্য কিন্তু ওই সময়ে নিউইয়র্ক স্টেট্ বিএনপিরও কোন অনুমোদন ছিলোনা। স্টেজে থাকা নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সেই বিষয়ে কোন ব্যাখ্যা না দিয়ে চুপ ছিলেন। এদিকে অন্য আহবায়ক প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার ছাত্র জীবনের রাজনীতির কিছু ইতিহাস তুলে ধরেন এবং অন্যপ্রার্থী নাজমুল আলম তার যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির কিছু স্মৃতি তুলে ধরে নির্ধারিত বাকি সময় অতিথিদেরকে ছেড়ে দেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
