ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬
দেশের রুপালি ইলিশ স্বাদে-সুগন্ধে অনন্য। তাই চড়া দামেও ইলিশ কিনতে দ্বিধা করেন না ভোজনরসিক বাঙালি। এ সুযোগই কাজে লাগাচ্ছে একটি চক্র। বিদেশ থেকে আমদানি করা ইলিশের মতো দেখতে সার্ডিন, চৌক্কা, চন্দনা, চকোরি ও টাকিয়া মাছকে দেশীয় ‘আসল ইলিশ’ হিসাবে বিক্রি করা হচ্ছে। শুধু বাজারে নয়, এসব মাছ আসল ইলিশের সঙ্গে মিশিয়ে নদী-সাগর থেকে আসা টাটকা মাছের তকমা দিয়েও বিক্রি করা হচ্ছে। এতে কেজিতে ৩০০-৪০০ টাকার আমদানি করা মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়।
চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ (এফআইকিউসি) দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলাম যুগান্তরকে বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিনিয়ত হিমায়িত সামুদ্রিক মাছ আমদানি হচ্ছে। ইলিশ কিংবা দেখতে ইলিশের মতো মাছও আসছে। গত অর্থবছরে প্রায় ৫০০ টন এবং চলতি মাসে ৮৭ টন সার্ডিনসহ কয়েক ধরনের ইলিশের মতো দেখতে মাছ আমদানি হয়েছে। প্রতি মাসে ৮০ থেকে ৯০ টন এসব মাছ আসছে। মূলত ভারত, মিয়ানমার, ওমানসহ বিভিন্ন দেশ থেকে মাছগুলো আমদানি হচ্ছে। গ্রামের অনেক মানুষও আসল ইলিশ সহজে চিনতে পারেন না।
চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকার এক ব্যবসায়ী জানান, আমদানি করা হিমায়িত মাছগুলোর কিছু রক্তমাখা থাকে। কিছু মাছ দেখতে হুবহু ইলিশের মতো। ছোট-বড় বিভিন্ন আকারের এসব মাছ ঘাট থেকে কিনে কোথায় বিক্রি করা হয়, তা তাদের জানা নেই। তবে এসব মাছের চাহিদা প্রচুর।
ফিশারি ঘাটের আরেক ব্যবসায়ী জানান, সার্ডিন, চন্দনা ও চৌক্কাসহ ইলিশ গোত্রের মাছের কিছু অংশ ঘাট থেকে কিনে কোল্ড স্টোরেজ থেকে ট্রলারে করে গভীর সমুদ্রে নেওয়া হয়। সেখানে জেলেদের কাছ থেকে কেনা আসল ইলিশের সঙ্গে এসব মাছ মিশিয়ে নদী-সাগরের টাটকা মাছের তকমা দিয়ে ঘাটে আনা হয়। সাধারণ ক্রেতাদের চোখে ধুলো দিতে চলছে এই ‘ইলিশ ভাঁওতাবাজি’। আরেক ব্যবসায়ী জানান, নকল-আসল মেশানো ইলিশের বড় অংশ গ্রামের হাট-বাজার ও শহরের বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি হয়। কেটে রান্নার পর কোনটি আসল, কোনটি নকল-তা বোঝার উপায় থাকে না। তবে আস্ত মাছ দেখে অভিজ্ঞরা কিছুটা চিনতে পারেন।
চট্টগ্রামের মাছ আমদানিকারক খায়রুল ইসলাম রুমান বলেন, ভারত থেকে আসা ইলিশ আমদানি চলতি মাসের ২৩ তারিখ থেকে বন্ধ হয়েছে। এখন মিয়ানমার, ওমানসহ কয়েকটি দেশ থেকে ইলিশের মতো দেখতে মাছ আসছে। তিনি নিজেও সার্ডিনসহ ইলিশ গোত্রের মাছ আমদানি করছেন। সার্ডিন ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তার ভাষ্য, পেটে ডিম থাকা দেশীয় ইলিশের সঙ্গে সার্ডিন মাছটির হুবহু মিল রয়েছে। চৌক্কা কিছুটা লম্বা, যা ডিমবিহীন লম্বা ইলিশের মতো।
মৎস্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫২১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকার মাছ আমদানি হয়েছে। হিমায়িত সামুদ্রিক মাছের তালিকায় চান্দা মাছের নাম থাকলেও সার্ডিনসহ ইলিশ গোত্রের মাছগুলো ‘অন্যান্য’ তালিকায় রয়েছে।
রাজধানীর কাওরান বাজারের মাছ ব্যবসায়ী হিরণ মোল্লা বলেন, তিনি প্রায় তিন যুগ ধরে ইলিশ বিক্রি করছেন। তার মতে, ইলিশের আকারও পরিবর্তন করা যায়। বরফ দিয়ে বাঁধার কৌশলে ডিমওয়ালা ইলিশকে লম্বাটে করা যায়। একইভাবে সার্ডিন ও চৌক্কা মাছকেও বরফ দিয়ে ইলিশের মতো আকৃতি দেওয়া হয়। এ কৌশলে বিদেশি ইলিশ গোত্রের মাছকে আসল ইলিশ হিসাবে বিক্রি করা হচ্ছে।
যাত্রাবাড়ীর মৎস্য আড়তের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, অনেক ক্রেতা জেনেশুনেই দেখতে ইলিশের মতো আমদানি করা মাছ কেনেন। এসব মাছের শরীরে দেশীয় ইলিশের মতো রুপালি ভাব কম, কিছুটা লালচে। তার ভাষ্য, দেশীয় ইলিশের স্বাদও আগের মতো নেই। ফলে আমদানি করা মাছের সঙ্গে স্বাদের পার্থক্য অনেক সময় বোঝা যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, আমদানি করা ইলিশ গোত্রের মাছ দেশীয় ইলিশের সঙ্গে মিশিয়ে বিক্রি করা ভয়াবহ অপরাধ। সার্ডিন বা ইলিশ গোত্রের মাছ আমদানি হতে পারে, তবে সেগুলোকে নিজ নিজ নামেই আলাদাভাবে বিক্রি করতে হবে। সাধারণ ক্রেতারা সব সময় আসল-নকল বুঝতে পারেন না। তাই বাজার মনিটরিং জরুরি। একই সঙ্গে মাছ চেনার বিষয়েও মানুষকে সচেতন করতে হবে। শিক্ষার্থীদেরও মাছ চেনাতে হবে। -যুগান্তর
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
