নিউইয়র্কে অভুক্ত মানুষ
খাবারের জন্য লাইন
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩
এ এক অভাবনীয় দৃশ্য। বিশেষ করে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলি থেকে আসা মানুষদের কাছে এ এক বিস্ময়। খাবারের জন্য লাইন। তাও ক্ষুধা নিবৃত্তির নিয়মিত কোন খাবার নয়। ফলমূল আর শাকসব্জি। আয়োজকদের ভাষায় ‘ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস’। বিনা মূল্যে এই ফ্রুটস আর ভেজিটেবলসের জন্য মানুষের এই দীর্ঘ লাইন।
এ দৃশ্য বিশ্বের সবচেয়ে ধনাঢ্য দেশের সবচেয়ে ধনাঢ্য শহরের। যে শহরের চোখ ধাঁধাঁনো জৌলুস ক্রমাগত হাতছানি দিয়ে চলেছে অভাবী দুনিয়ার মানুষদের। যে হাতছানিতে মানুষ যে কোন উপায়ে এদেশে আসতে মরিয়া। আসছে বৈধ পন্থায়, আসছে অবৈধভাবে বিপদসঙ্কুল পথে পাহাড়-জঙ্গল পেরিয়ে, নদী সাঁতরিয়ে। তারপর ভাগ্যন্নোয়নে এসে ভাগ্যের সাথে চলে তাদের ছিনিমিনি খেলা। চলে দুর্ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পন। একই দারিদ্র্যের সাথে তাদের নতুন লড়াই।
খাদ্যের জন্য এই লাইন অভাবী দেশ থেকে আসা সেই দুর্ভাগা মানুষদের। চাল নয়, ডাল নয়, শুধু কয়েকটা আপেল-কলা বা কমলা ধরনের ফল আর কিছু শাক-সব্জি, পেঁয়াজের জন্য দীর্ঘ লাইন পড়ে যায় বিপুল সংখ্যক মানুষের। এ দৃশ্য জ্যাকসন হাইটস রুজভেল্ট এভিনিউয়ের ৭৮ ও ৭৯ স্ট্রীটের মাঝের। একটি সংগঠন এক সপ্তাহ অন্তর প্রতি শুক্রবার আয়োজন করে এই ‘খাদ্য’ বিতরণের। এরই জন্য এই ভীড়। নিয়ম অনুযায়ী দুপুর বারোটা থেকে শুরু হয় বিতরণ কাজ। কিন্তু ভীড় জমে যায় সেই সকাল থেকেই। সবাইকেই ধরিয়ে দেয়া হয় সিরিয়াল নম্বরের টিকিট। টিকিট নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন খাবার প্রত্যাশীরা।
কত মানুষের সমাগম ঘটে এই উদ্যোগে? আয়োজকরা জানালেন, কমপক্ষে ২ হাজার তো বটেই। রুজভেল্ট এভিনিউ থেকে ৭৮ স্ট্রীটের ভেতরেও অনেক দূর পর্যন্ত চলে যায় তাদের লাইন। এই দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যাই বেশি। উল্লেখয়োগ্য সংখ্যক বাংলাদেশি মহিলাকেও লাইনে দাঁড়ানো দেখা যায়। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত মানুষেরা দেয়ালের ধার ঘেঁষে বসে পড়েন বিশ্রাম নিতে। এই মানুষেরা সবাই কাছাকাছি এলাকার নন। অনেকেই আসেন বেশ দূর থেকে। সকাল সকাল আসেন, যাতে প্রথম দিকের সিরিয়াল নম্বরের টিকিট পাওয়া যায়।
খাবারের জন্য মানুষের এমন লাইন শুধু এখানেই নয়। শহর জুড়ে আরো বহু স্থানেই খাবার বিতরণের এমন ব্যবস্থা চালু আছে। জ্যাকসন হাইটসের এই রুজভেল্ট এভিনিউতে ৭৩ স্ট্রটের কোনায় সন্ধ্যায় তৈরি খাবার নিয়ে আসে একটি ভ্যান। সেখানে অপেক্ষায় থাকে গায়ে-গতরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। তাদের হাতে তুলে দেয়া হয় প্যাকেট করা খাবার।
নগরীর অনেক চার্চে চালু আছে প্যান্ট্রি, যেখানে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়। এ যেন সেই বাংলাদেশের লঙ্গরখানা যেখানে দুর্যোগকালে বিনা মূল্যে খাদ্য বিতরণ করা হয়। পৃথিবীর এই ধনাঢ্য দেশের জৌলুসভরা এই শহরে এমন লঙ্গরখানা স্থায়ীভাবেই চলে আসছে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
