ক্রাইস্টচার্চের হামলায় শেখ হাসিনাসহ বিশ্ব নেতাদের শোক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুকধারীদের হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।
শুক্রবার (১৫ মার্চ) বন্দুকধারীদের হামলায় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে ৪০ জনেরও অধিক মানুষের প্রাণহানি হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রাথমিক এক শোকবার্তায় বলেছেন, ক্রাইস্টচার্চের ভয়ানক গোলাগুলির খবরে আমি আতঙ্কগ্রস্থ। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হলেও কিওয়ি ভাই-বোনদের প্রতি সমবেদনা ও প্রার্থনা রয়েছে।
পরবর্তীতে এক টুইটে তিনি বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় মারা যাওয়া ব্যক্তিদের প্রতি সমবেদনা ও সম্মান প্রদর্শনে অস্ট্রেলিয়াজুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দিয়েছি।
এদিকে, অস্ট্রেলিয়ার স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রিওস এক টুইটে জানান, ক্রাইস্টচার্চ হামলায় হতাহতদের সঙ্গে সংহতি প্রকাশ করে শুক্রবার রাতে মেলবোর্নের ভবনগুলোতে নিউজিল্যান্ডের পতাকার রঙ দেখা যাবে। এছাড়া সম্মান প্রকাশে শনিবার (১৬ মার্চ) সকল পতাকা অর্ধনমিত থাকবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক টুইট বার্তায় বলেন, ক্রাইস্টচার্চে এই ভয়াবহ ঘটনায় নিউজিল্যান্ডের জনগণের সঙ্গে আমরা সমবেদনা প্রকাশ করছি। নিউজিল্যান্ড বর্তমান বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় ও উদার দেশগুলোর একটি। যুক্তরাজ্যে আপনাদের বন্ধুরা গভীর সমবেদনায় আপনাদের পাশে আছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান এক টুইটে লিখেছেন, আমি নিউজিল্যান্ডের আল নূর মসজিদে মুসলিম প্রার্থনাকারীদের ওপর হওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ এই হামলার শিকারদের ওপর সহায় হোক ও আহতদের দ্রুত সুস্থতা দান করুক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটবার্তায় জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলার খবরে আমি আতঙ্কিত। এই ঘটনা আবারও নিশ্চিত করলো যে, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। নিহত ও তাদের পরিবারের প্রতি প্রার্থনা রইলো
এছাড়া আরও শোক জানিয়েছে, মার্কিন কংগ্রেসওমেন আলেক্সান্ড্রিয়া ওকাসিয়া-কর্টেজ, প্রযুক্তি ভিত্তিক-প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী কর্মী টিম কুক, নিউজিল্যান্ড ক্যাথলিক বিশপ কনফারেন্স ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।
এদিকে, সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্রিস্টচার্চের বাসিন্দারা হতাহতদের সম্মানে ফুল নিয়ে জড়ো হচ্ছে।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
