কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩
জন্ম নিলে মরতে হবে, এ কথাটিই সত্য। একমাত্র মহান স্রষ্টাই চিরঞ্জীব, চিরন্তন। দুনিয়া নামক ক্ষণস্থায়ী মুসাফিরখানায় আমরা বসবাস করছি এবং প্রতি মুহূর্তে এগিয়ে চলেছি চিরস্থায়ী আপন ঠিকানায়, কেউবা আগে কেউবা পরে। কার সিরিয়াল কখন কেউ জানি না। যদিও পৃথিবীতে আসার সিরিয়াল সুনির্দিষ্ট। প্রথমে দাদা, তারপর বাবা, তারপর সন্তান, তারপর নাতি। কিন্তু যাওয়ার বেলায় এ সিরিয়াল ভেঙে যায়।
পৃথিবীতে এসেছ তুমি খালি হাতে, যাওয়ার বেলায় যেও তুমি নেকির সঙ্গে। কেননা দুনিয়া আখেরাতের সুখশান্তি, ইজ্জত-সম্মান অর্জন করার ক্ষেত্রবিশেষ। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদে ছিলে তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যু, কাফন-দাফন, কবর, হাশর, মিজান, পুলসিরাত ও আখেরাতের কথা, চিন্তাভাবনা, মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে। নেক আমলের প্রতি হৃদয় উদ্দীপ্ত হয়। তাই আখেরাতের স্মরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জানাজায় শরিক হওয়া ও কবর জিয়ারত।
গভীরভাবে নীরবে নিজের মৃত্যুর পর কবরের ভয়াবহ পরিণতির কথা চিন্তা করা। সাপ, বিচ্ছু, নিকষ কালো অন্ধকার, ভয়াবহ নীরব-নির্জন, প্রিয়জন-আপনজনকে ছেড়ে ওই অন্ধকার কবরে কীভাবে হাজার হাজার বছর থাকব, ভাবতেই গা শিউরে ওঠে। কবরের পাশ দিয়ে গেলেও মৃত্যুর কথা স্মরণ হয়। নিজের জীবনের কৃত অপরাধে অনুতপ্ত হয়। গুনাহ ও অন্যায় থেকে তওবা করার মানসিকতা তৈরি হয়। ফলে নিজের জীবনকে পরিবর্তন করে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতি হওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায়। তাই নিজের পিতা-মাতা, আত্মীয়স্বজন ও বিশ্বের যে কোনো মুসলিমের কবর জিয়ারত করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অন্যদিকে কবরবাসী বড় অসহায়, একটু নেকির আশায়, শাস্তি থেকে একটু নিস্তার পাওয়ার আশায় দুনিয়াবাসী আপনজনের পথের দিকে চেয়ে থেকে আফসোস আক্ষেপ করতে থাকে। অথচ আমাদের সময়ই হয় না বা আমরা অনেকেই কবর জিয়ারত করতেও পারি না। কবর জিয়ারতের নিয়মকানুন ও দোয়া সম্পর্কে কোনো জ্ঞান ও অভিজ্ঞতাই আমাদের নেই। দুনিয়ার ব্যস্ততা এত বেশি আমাদের গ্রাস করে ফেলেছে যে, একমাত্র মৃত্যুই তার মোহ থেকে সরিয়ে আনতে পারে। ফলে আকস্মিক মৃত্যু তাকেও একদিন অসহায় মিসকিনের মতো সবকিছু থেকে ছিন্নভিন্ন করে বিধ্বস্ত, অপ্রস্তুত অবস্থায় ছিনিয়ে নিয়ে ওই কবরে পৌঁছে দেয়। একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে তোলার সুযোগটুকুও তার থাকে না।
প্রিয় নবী (সা.) ইরশাদ করেন, (হে মুসলিম নারীগণ) আমি তোমাদের কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত কোরো, কারণ তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজাহ ১৫৭১) প্রিয় নবী শবেবরতের বরকতময় রজনিতে মুসলমানের কবরস্থানে জিয়ারত করেছেন। তিনি তাঁর উম্মতের জন্য দোয়া করেছেন।
কবর জিয়ারতের শুরুতে তাদের প্রতি সালাম ও দোয়া করা : হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) মদিনা কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এভাবে সালাম ও দোয়া পাঠ করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। অর্থাৎ হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি। (তিরমিজি-১০৫৩)। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রসুল (সা.) একটি কবর জিয়ারতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম দারাকাওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন।
লেখক : খতিব, কাওলারবাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা
- দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
- পারমাণবিক সাবমেরিন তৈরিতে অ্যান্ডুরিলের ২৯০ কোটি ডলারের চুক্তি
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ
- রাশিয়ান প্লেগ আতঙ্ক, পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
- ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া
- কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন
- বিদায়ী ম্যাচেও ক্লান্ত জাহাজী মেসিই পার করলেন আর্জেন্টিনাকে
- ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের
- স্লিপার বাস চলে ভুয়া নম্বর প্লেটে
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
