কোচকে পিটিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
দলে না নেয়া খোদ কোচকেই সমানে পেটালেন ভারতের এক ক্রিকেটার। এর শাস্তি হিসেবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
সোমবার দিল্লির স্টিফেন গ্রাউন্ডে চলছিল অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন। সেখানেই কোচ অমিত ভান্ডারির ওপর অতর্কিত হামলা চালায় এক দল যুবক। রীতিমতো মাটিতে ফেলে দল বেঁধে মারধর করা হয় দিল্লির নির্বাচক প্রধানকে। হকি স্টিক ও রড দিয়ে ভান্ডারীর মাথায় ও কানের পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিভিল লাইন্সে সন্ত প্যারামানান্ড হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, দল গঠন করা নিয়েই এই হামলার শিকার হন ভান্ডারি।
হামলার পরপরই বেরিয়ে আসে, ওই ঘটনার নায়ক ছিলেন দিল্লি অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার অনুজ দেধা এবং তার ভাই নরেশ। এ ঘটনায় গোটা দিল্লি ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমন অক্রিকেটীয় আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিষেণ সিং বেদীসহ সাবেক তারকা ক্রিকটোররা।
টুইটারে শেবাগ লেখেন, ‘এ ধরনের ঘটনা অত্য়ন্ত লজ্জাজনক। দায়ী ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। ভবিষ্য়তে যেন এর পূনরাবৃত্তি না ঘটে, সেদিকেও নজর রাখা উচিত।’ শুধু তাই নয়, এ ঘটনায় জড়িত ঘটনায় সরব হয়ে টুইটে অভিযুক্তকে আজীবন নিষিদ্ধ করার দাবি তোলেন গম্ভীর, বিষেন সিং বেদিরা।
শেষ পর্যন্ত সেই ক্রিকেটার অনুজ দেধা এবং তার ভাই নরেশকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিসিএ)। সংস্থাটির প্রেসিডেন্ট রজত শর্মা অনুজ দেধাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, বিশেষ কয়েকজন ক্রিকেটারকে দিল্লি দলে নির্বাচিত করতে নির্বাচকদের উপর চাপ সৃষ্টির যে সমস্ত অভিযোগ উঠেছে তার তদন্ত করা হবে ডিসিএ’র পক্ষ থেকে। ডিসিএ প্রেসিডেন্ট বলেন, ‘শেবাগ-গম্ভীরের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে মূল হামলাকারী অনুজকে আমরা আজীবন নিষিদ্ধ ঘোষণা করছি।’
উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দিল্লি দল। ওই দলে সুযোগ না পেয়ে সোমবার ট্রায়াল চলাকালীনই এসে ভান্ডারীর কাছে ট্রায়ালে সুযোগ না পাওয়ার কারণ জানতে চান এবং ভান্ডারীকে চড় মারেন অনুর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার দেধা। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার নূপুর প্রসাদ বলেন, ‘এরপর জনা ১০-১৫ দুষ্কৃতি চড়াও হয়ে বেধড়ক মারধর করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ভান্ডারিকে।’
ঘটনার পর থানায় মামলা করা হয়। এরপর অভিযুক্ত অনুজ দেধা ও তার ভাই নরেশকে গ্রেফতার করে পুলিশ। ২০১৮ নভেম্বরে ৭৯ জনের প্রাথমিক তালিকায় নাম ছিল দেধার; কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য চূড়ান্ত ট্রায়ালে নাম না আসায় সে এমন কান্ড ঘটায় বলে জানা যায়।
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
