কে এই হামজা বিন লাদেন?
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ভবিষ্যত নেতা হচ্ছেন প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। ওসামার এই প্রিয় ছেলের বয়স ৩০ বছর। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের ধারণা, আল-কায়েদাকে পুনরুজ্জীবিত করতে এবং সন্ত্রাসবাদে সক্রিয় হয়ে উঠতে নিজেকে একজন দক্ষ নেতা হিসাবে গড়ে তুলছেন হামজা।
হামজা বিন লাদেনের বিষয়ে অনেক কিছুই এখনও অজানা। তবে যতটুকু জানা গেছে তা থেকে এটা স্পষ্ট যে আর দশটা শিশুর মতো শৈশব পাননি হামজা। তার শৈশবের কোন ছবিতে পারিবারিক ছুটি কাটানোর কোন মুহূর্ত নেই। এর পরিবর্তে হামজা বিন লাদেনকে অল্প বয়স থেকেই সামরিক পোশাক পরা আর হাতে আধা-স্বয়ংক্রিয় রাইফেল পরিচালনা করতে দেখা গেছে। ব্যাপারটা এমন যেন সেটি কোন খেলনা।
আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের এই ছেলেকে অনেক অল্প বয়সেই তার বাবার জিহাদি ধারণা দেয়া হয়েছে। এটাকে তারা পবিত্র যুদ্ধ হিসেবে মনে করতো।
২০০৫ সালে আল-কায়েদা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণে অংশগ্রহণকারী জঙ্গিদের মধ্যে লাদেনের ছেলেও উপস্থিত ছিলেন। তখন হামজার বয়স ছিল মাত্র ১৪ বছর।
বর্তমানে যুক্তরাষ্ট্র হামজার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তার সম্পর্কে যে কোন তথ্য সরবরাহের জন্য ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে। তারা বলছে, হামজা আল-কায়েদা নেটওয়ার্কের ‘প্রধান নেতা’ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন।
হামজা সম্পর্কে খুব অল্পই জানা গেছে। ইউনাইটেড স্টেটস অফ জিহাদ বইটির লেখক পিটার বার্জেন জার্মান টিভি নেটওয়ার্ক ডয়েচে ভেলেকে বলেন, হামজার বাবা তাকে অল্প বয়সেই আল কায়েদার মতাদর্শের হাতেখড়ি দিয়েছেন।
ওই বয়সেই সামগ্রিক জিহাদি বার্তার ব্যাপারে খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন হামজা। এ কারণে হামজাকে সত্যিকারের বিশ্বাসী হিসেবে উল্লেখ করেন তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার ঘটনার পর ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।
লন্ডনভিত্তিক আল-শারক আল-আওসাত পত্রিকার মতে, ওই হামলার পরের বছর হামজার লেখা কয়েকটি কবিতা ইসলামিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে হামজা নিজের এবং তার পরিবারের বাস্তুচ্যুত হওয়া থেকে শুরু করে নানা বিপদের বর্ণনা দেন।
ওসামা বিন লাদেনের বয়স হওয়ার সাথে সাথে হামজা নিজেকে আল-কায়েদার কর্মকাণ্ডে আরও বেশি জড়িয়ে নেন। সে সময় তার ব্যাপারে অনেক ধরণের গুজব সামনে আসে।
বিশেষ করে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে ওসামা বিন লাদেন নিহতের ঘটনা ঘিরে নানা বিভ্রান্তি দেখা দেয়।
মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, মার্কিন অভিযানে হামজা নিহত হয়েছেন। তবে পরে এটি নিশ্চিত করা হয় যে, ওই অভিযানে হামজা নয়, বিন লাদেনের অন্য ছেলে খালিদ মারা গেছেন।
২০১৫ সালের আগস্টে হামজা জনসমক্ষে ফিরে আসেন। আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরী এ নিয়ে একটি অডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি হামজাকে দলের একজন আনুষ্ঠানিক সদস্য এবং ডেরা থেকে বেরিয়ে আসা সিংহ হিসেবে পরিচয় দেন।
এরপর হামজা কাবুল, বাগদাদ এবং গাজায় তার দলের অনুসারীদের যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র অর্থাৎ লন্ডন, প্যারিস ও তেল আবিবের ওপর আক্রমণের আহ্বান জানান।
হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালাতে বিভিন্ন সময় পুণরায় আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জেরুজালেম ইস্যুতে অস্থিরতা ছড়িয়ে পড়ার সময় তিনি জেরুজালেমকে আখ্যা দেন এমন এক কনে যাকে যৌতুক হিসেবে রক্ত দিতে হয়েছে।
তিনি তার পিতার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। এছাড়া সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে এবং ইয়েমেনের মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নিতে আরব উপদ্বীপে আল-কায়েদার সমৃদ্ধ শাখা একিউএপি-তে যোগদানের জন্য সৌদি নাগরিকদের প্রতিও আহ্বান জানান বিন লাদেনের এই ছেলে।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওসামা বিন লাদেনের কম্পিউটারে পাওয়া বেশকিছু নথি প্রকাশ করে। তার মধ্যে হামজার বিয়ের ভিডিও ফুটেজও পাওয়া যায়।
সেখানে দেখা যায় হামজা যাকে বিয়ে করেছেন তিনি ৯/১১ হামলার প্রধান বিমান ছিনতাইকারী মোহাম্মাদ আত্তার মেয়ে।
ধারণা করা হয় যে বিয়ের অনুষ্ঠান ইরানে হয়েছিল। যুক্তরাজ্যের রক্ষণশীল এমপি প্যাট্রিক মার্সার একবার হামজাকে সন্ত্রাসের মুকুটধারী যুবরাজ হিসাবে আখ্যা দিয়েছেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
