কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে বিএনপির ৩৮ জন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলটির নীতিগত এই সিদ্ধান্ত মানতে নারাজ তৃণমূলের বহু নেতা। তাই দলীয় নির্দেশনা উপেক্ষা করে বহু নেতা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ৪৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ১১ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন বর্জনের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। এর মধ্যে বিএনপির পদধারী নেতা ১৮ জন। বাকিরা বিএনপি নেতাদের আত্মীয়স্বজন ৯ জন ও দল থেকে বহিষ্কৃত নেতা। বিএনপি কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে এ তথ্য।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এটা দলীয় সিদ্ধান্ত। সেজন্য উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। কাজেই দলের দায়িত্বশীল যারাই উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভিপি মো. কামাল। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সোমবার দুপুরে সরাইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান। তবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সাবেক বিএনপি নেতা আশরাফ হোসেন (ডালিম), ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবর আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক নেতা গোলাম সারোয়ার প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। অপরদিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেননি উপজেলা বিএনপির সহসভাপতি সরদার আফজাল হোসেন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আব্দুল হামিদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য আবুল হাসনাত তারেক শেষদিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি। এ ব্যাপারে আব্দুল হামিদ বলেন, বিগত উপজেলা নির্বাচনের পূর্বেই আমি দল থেকে পদত্যাগ করেছি। সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় বিএনপির দুই শীর্ষ নেতা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন শাল্লা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার ও দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাফ মিয়া। দুজনের মধ্যে কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।
এ ব্যাপারে শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার ও দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাফ মিয়া জানান, তৃণমূল নেতাকর্মীদের চাপে তারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মাঠে তাদের সঙ্গে থাকবে বলে তারা আশাবাদী।
ময়মনসিংহের উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী বিএনপি নেতা এমরান হাসান পল্লব প্রার্থিতা প্রত্যাহার করেননি। পল্লব ফুলপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সারোয়ার হোসেন।
এদিকে মৌলভীবাজারের বড়লেখায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি একক প্রার্থী ছিলেন। রাহেনা বেগম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোহা. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী মোসা. রেশমাতুল আরস।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
