কেনো ‘বিশ্বসেরা’ অলরাউন্ডার? দেখালেন রশিদ খান
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
আইসিসির র্যাংকিং সিস্টেমে বিশ্বাস করতে চান না অনেকেই। ধরতে চান না পারফরম্যান্সের মানদণ্ড বা পুরস্কার হিসেবেও। যে কারণে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান যখন ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকে উঠে যান সবার শীর্ষে তখন বাঁকা চোখেই তাকিয়েছিল ক্রিকেটপ্রেমীরা।
সবার একটাই প্রশ্ন, আপাদমস্তক লেগস্পিনার রশিদ খান আবার অলরাউন্ডার হয় কী করে? আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটে কব্জির ঘূর্ণির জন্যই বিশ্বনন্দিত তিনি। ব্যাট হাতে তার অবদানই বা কী থাকে যে একদম বিশ্বসেরার খেতাব পেয়ে গেলেন?
এতসব প্রশ্নের জবাবটা যেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেই দিলেন ২০ বছর বয়সী তরুণ তারকা রশিদ। প্রথমে ব্যাট হাতে ৫৮ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন লড়াই করার মতো পুঁজি, পরে বল হাতে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়ে থামিয়েছেন আইরিশদের জয়ের স্বপ্ন।
রশিদের এমন অলরাউন্ড পারফরম্যান্সের বদৌলতে মাত্র ২২৩ রান করেও ১০৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। যা কি-না দেশটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যবধানের জয়। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে লিড নিয়েছে আফগানরা।
দেহরাদুনে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তার সিদ্ধান্তের প্রতি সঠিক বিচার করে মাত্র ৬৭ রানেই আফগানদের প্রথম পাঁচ উইকেট তুলে নেন টিম মুরতাঘ, এন্ডি ম্যাকব্রাইনরা।
প্রতিরোধ গড়েন অধিনায়ক আসগর আফগান। কিন্তু তিনিও রণে ক্ষান্ত দেন দলীয় ১৩১ রানের মাথায়, ফেরেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছক্কার মারে ৫৪ রান করেন তিনি। তখন আফগানদের ইনিংস ১৫০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা।
সেখান থেকে দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন ‘ব্যাটসম্যান’ রশিদ খান। সঙ্গে পেয়ে যান আরেক স্বীকৃত অলরাউন্ডার মোহাম্মদ নাবীকে। দুজন মিলে অষ্টম উইকেটে যোগ করেন ৮৬ রান। দলীয় ২১৭ রানের মাথায় আউট হওয়ার আগে ৬ চারের মারে ৬৪ রান করেন নাবী।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে নিজের চতুর্থ ওয়ানডে ফিফটি তুলে নেন রশিদ। মাত্র ৫৮ বলে ৬ চার ও ১ ছয়ের মারে খেলেন ৫২ রানের সাহসী ইনিংস। আফগানদের ইনিংস থামে ২২৩ রানে। আইরিশদের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেমস ক্যামেরন ডো।
২২৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বেশিদূর যেতে পারেনি আয়ারল্যান্ড। শুরুর পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনই ভালো শুরু পেলেও বড় করতে পারেননি নিজেদের ইনিংস। যার মাশুল দিয়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন কেভিন ও’ব্রায়েন। অধিনায়ক পোর্টারফিল্ডের ব্যাট থেকে আসে ২১ রান।
আফগানদের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন আফতাব আলম। এছাড়া ২টি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং রশিদ খান। অবধারিতভাবেই ম্যাচ সেরার পুরষ্কারটাও জেতেন রশিদ।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
