কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ উপলক্ষে কুনু-ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় পরিষদের সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব আলাউদ্দীন বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, নিজাম উদ্দিন, টি মোল্লা, ফখরুল ইসলাম বেলাল, সভাপতি পদ প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, প্রধান সমন্বয়কারী বাবুল চৌধুরী,
অনুষ্টানে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি প্রার্থী দুলাল বেহেদু, সহ-সভাপতি প্রার্থী আবুল কালাম, যুগ্ম সম্পাদক প্রার্থী নওশের আহমেদ, কোষাধ্যক্ষ প্রার্থী মাহফুজুল ইসলাম রুমি, সম্ভাব্য প্রার্থী জামিল আনসারি, সৈয়দ গৌছুল হোসেন, সিদ্দিক পাটওয়ারী, কয়েস আহমেদ, বাশার ভূঁইয়া, কাওসার আহমেদ, কাজী হাসান।
সভায় বাংলাদেশ সোসাইটিকে আরও শক্তিশালী, কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে নির্বাচনী কার্যক্রমকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল প্রার্থীর বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, কুনু-ফিরোজ পরিষদের মূল লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ নয়; বাংলাদেশ সোসাইটির সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও গতিশীল ও আধুনিকভাবে এগিয়ে নেওয়া।
সভায় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা পরিষদের প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
“ঐক্য, সততা ও সেবার অঙ্গীকার-কুনু-ফিরোজ পরিষদের অগ্রযাত্রা”-এই প্রত্যয় নিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
