কিশোর বয়সীদের বুঝুন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
পনেরো বছরের মেয়ে রাইয়ানা (ছদ্মনাম)। ক্লাস টেনে পড়ে। আগে সে বাবা-মায়ের উপস্থিতিতে টেলিফোনে কথা বলত, এখন সে আলাদা ঘরে গিয়ে ফিসফিস করে কথা বলে। কী যেন একটা লুকোতে চায় বাবা–মায়ের কাছে। একদিন বাবা-মা আবিষ্কার করলেন, রাইয়ানা একটি ছেলেবন্ধুর সঙ্গে বেশি বেশি কথা বলছে, বাইরে তার সঙ্গে দেখা করছে। মা-বাবার মনে প্রশ্ন, ‘রাইয়ানা কি প্রেম করছে?’
কিশোরবেলায়, কিশোর-কিশোরীদের শারীরিক-মানসিক নানা ধরনের পরিবর্তন ঘটে। সামাজিক-আবেগীয় (সোশিও ইমোশনাল) বিকাশ হয়। হরমোন আর নিউরোট্রান্সমিটারের প্রভাব এবং শিশুবেলার জ্ঞানীয় বিকাশের (কগনিটিভ ডেভেলপমেন্ট) মিথস্ক্রিয়ায় তার মধ্যে আবেগের ঝড় তৈরি হয়। কখনো বিপরীত লিঙ্গের কারও প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতে পারে—কখনো কারও সাহচর্য তাদের ভালো লাগে, আবার কখনো কারও মধ্যে প্রেমের ভাবও উদয় হতে পারে। এটি কিশোর-কিশোরীর স্বতঃস্ফূর্ত বিকাশপ্রক্রিয়ার বৈশিষ্ট্য।
সমস্যা হচ্ছে, এ সময় মা-বাবারা বিষয়টি নিয়ে ভয় পেয়ে যান। তাঁরা উৎকণ্ঠায় ভোগেন, ‘এই বুঝি, আমার ছেলে/মেয়ে প্রেম করে বিগড়ে গেল।’ বিষয়টি বিগড়ে যাবার নয়, বিষয়টি সন্তানের আবেগকে বুঝতে শেখা, তার মধ্যে বয়ে যাওয়া আবেগের ঝড়কে নিয়ন্ত্রণ করা। কোনো বাবা-মা এ সময় সন্তানকে কঠোর শাসন করেন, মোবাইল ফোন কেড়ে নেন, বাসার বাইরে যাওয়া বন্ধ করে দেন, কখনো সন্তানের বিশেষ বন্ধু বা বান্ধবীটিকে হুমকি দেন, তাদের বাবা-মাকে নালিশ করেন। কেউ মারপিটও করেন! কিন্তু এতে করে সন্তানের মঙ্গল হয় না বরং তার আবেগের বহিঃপ্রকাশ বাধাগ্রস্ত হয়। তার সামাজিক–আবেগীয় বিকাশ সঠিকভাবে ঘটে না। বাবা-মায়েদের উচিত হবে এ সময় অস্থির না হয়ে
ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া, সন্তানের সঙ্গে রূঢ় আচরণ না করা।
এ সময় বাবা-মায়েদের উত্তেজিত হওয়া চলবে না। সে কি প্রেমে পড়েছে, নাকি তার মধ্যে কোনো সাময়িক মোহ তৈরি হয়েছে, সে বিষয়ে সন্তানের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝে নিন। নিজের জীবনের দিকে ফিরে তাকাতে পারেন, এই বয়সে আপনি কী ভেবেছিলেন, কী করেছিলেন তা মনে করার চেষ্টা করুন। আবার তার সম্পর্কের প্রতি অতি উৎসাহী হয়ে খুব ভালো উদার বাবা-মা হওয়ার চেষ্টা না করাই ভালো। মনে রাখতে হবে, আপনার সন্তানের বয়স খুব বেশি নয়, সুতরাং তার সিদ্ধান্তকে স্বাগত জানানোর আগে পুরো বিষয়টি আগে বুঝুন। খুব রেগে গিয়ে তার সম্পর্কটি এ মুহূর্তেই শেষ করে ফেলতে হবে, এমনতর আদেশ বা হুমকি তাকে দেবেন না, ধমকাবেন না, মারবেন না।
সন্তানকে অপেক্ষা করতে বলুন, তাকে বোঝান, তার এই বয়স
ক্যারিয়ার আর পড়ালেখা করার বয়স। হুট করে সম্পর্ক ভেঙে ফেলার জন্য চাপ দেবেন না।
তবে তার অনুভূতিকে গুরুত্বের সঙ্গে নিন। যদি মনে করেন, এই সম্পর্ক তার পড়ালেখা বা ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হবে, তবে তা সন্তানকে বুঝতে সহায়তা করুন। এই সম্পর্কের কারণে আপনার সন্তান কোনো বিপদে পড়ছে কি না খেয়াল করুন, বিশেষ করে ইন্টারনেট থেকে বিপদ আসতে পারে, তাদের কথোপকথন বা ছবি শেয়ার করার বিষয়ে সতর্ক করুন।
সন্তানের সম্পর্কটিকে অনুমোদন করবেন নাকি করবেন না, সে বিষয়টি সন্তানের অবস্থান, অনুভূতি আর আপনার ব্যক্তিগত বোঝাপড়ার ওপর নির্ভর করে। তবে যদি অনুমোদন করেন তবে আপনার সন্তানকে কিছু নিয়মরীতি বেঁধে দিন। এ নিয়মগুলো মেনে চলতে তাকে উৎসাহিত করতে হবে। যেমন রাত জেগে কথা না বলা, বেশি রাত পর্যন্ত বাইরে না থাকা, ক্লাস-পড়া ফাঁকি না দেওয়া ইত্যাদি। সবার আগে সন্তানের আস্থা অর্জন করুন। যাতে তারা আপনার কাছে তাদের সম্পর্ক এবং এর পরিণতি নিয়ে খোলামেলা আলোচনা করে। সন্তানের কাছে আপনার বক্তব্য আর মনোভাব স্পষ্ট করতে হবে।
বাবা-মা একে অপরের কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখবেন না। পরস্পর আলাপ-আলোচনা করে দুজনকে সমন্বিত সিদ্ধান্তে আসতে হবে। শারীরিক সম্পর্কের বিষয়গুলো মাথায় রেখে সন্তানকে ছোটবেলা থেকেই সতর্ক করুন। নৈতিকতা আর নিরাপত্তার বিষয়গুলো তার বয়স উপযোগী করে শেখান। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।
আহমেদ হেলাল , সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
