কাশ্মীর: ব্রিটিশ এশিয়ানদের কাছে কতটা গুরুত্বপূর্ণ?
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯
বৃহস্পতিবারে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে ভারত সরকার বিরোধী বিপুল সংখ্যক মানুষের জড়ো হওয়ার কারণে ওই এলাকা স্থবির হয়ে পড়েছিল।
সেখানে একজন নারীর চোখে দেখা যাচ্ছিল অশ্রু আর তার মুখে শ্লোগান ছিলো 'আমরা কী চাই ? .. ফ্রিডম বা মুক্তি "।
পুলিশকে হিমশিম খেতে হয়েছে বিক্ষোভকারীদের ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আগতদের থেকে আলাদা রাখতে গিয়েও। কিন্তু বিক্ষোভকারীরা কাশ্মীরের ছবি তুলে ধরেছেন ও বাহুতে কালো কাপড় বেঁধেছেন। বিক্ষোভ হয়েছে লন্ডনের কেন্দ্রে ট্রাফালগার স্কোয়ারেও।
প্রতিবাদের কারণ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের কারণে ওই অঞ্চলের হৃতগৌরব পুনরুদ্ধার হবে। কিন্তু প্রশ্ন হলো ব্রিটেনের দক্ষিণ এশীয়দের কাছে কাশ্মীর আসলে কতটা গুরুত্বপূর্ণ ইস্যু?
রিজ আলী তিন ঘণ্টা ভ্রমণ করে পিটারবার্গ থেকে এসেছিলেন এ কর্মসূচিতে অংশ নিতে। তার দাদা দাদির জন্মভূমি কাশ্মীরে। এখন ভারত সরকার যা বলছে সেটিকে এককথায় ''ন্যক্কারজনক'' বলে অভিহিত করেন তিনি।
"হিটলার যা করেছিল তারই একটি ভার্সন এটি," বলেন তিনি।
যদিও কাশ্মীরের এ উত্তেজনা তার দৈনন্দিন সামাজিক জীবনে বা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এশিয়ানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না।
তিনি বলেন, "আমরা মুসলিম এবং আমাদের ধর্ম শান্তির শিক্ষাই দেয়"।
লিডস থেকে এসেছিলেন রাজাক রাজ। তার বাবা মা ইংল্যান্ডে এসেছিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে।
তিনি বলেন সেখানকার রাজনৈতিক সংকট তার দৈনন্দিন জীবনকে বিভক্ত করছে না, কিন্তু তিনি কোনো ভারতীয় পণ্য না কেনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
"আমরা সবাই এশিয়ান। আমাদের হেরিটেজ এশিয়ান। ভারতীয়রা অন্যদের মতোই আমার কাছে ভালো। কিন্তু এটা ভারতের জনগণ নয়, ভারতের সরকার"।
উদ্বেগের আরও বিষয় আছে
এসব প্রতিবাদের বাইরেও চ্যারিটি সেক্টরে কাজ করেন এমন দক্ষিণ এশীয়রা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে ব্রিটেনে তরুণ প্রজন্মের মধ্যে বিভক্তি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
নিলাম হিরা ভারতীয় বংশোদ্ভূত শিখ। তিনি একটি চ্যারিটি সংস্থার প্রতিষ্ঠাতা যারা প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করেন বিশেষ করে দক্ষিণ এশীয় নারীদের মধ্যে।
"এসব স্বাস্থ্য বা চিকিৎসার বিষয়ে তো বৈষম্য নেই। তাহলে আমাদের মধ্যে বৈষম্য থাকবে কেন?"
তিনি বলেন পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা তাদের সভায় বা অনলাইন আলোচনায় আসে না।
সত্যিকার অংশগ্রহণমূলক
হিরার মতো খাকান কোরেশী বার্মিংহামের সমকামী অধিকার কর্মী। তিনি বলেন তাদের মূল লক্ষ্য সব বিশ্বাস ও জাতীয়তার মানুষকে এক রাখা।
"সবাই চেষ্টা করে একে অন্যের সাথে মিলেমিশে থাকতে। এটাই যোগসূত্র তৈরি করে ও বন্ধনকে দৃঢ় করে। কারও সাথে আমি মিশলে নিশ্চয়ই তার বিশ্বাস বা ধর্ম নয়, বরং তার ব্যক্তিত্বকেই আমি বিবেচনা করি"।
যদিও তরুণদের ক্ষেত্রে এটা সবসময় কাজ করে না বলেও মনে করেন তিনি।
"আমি বুঝতে পারি তরুণ প্রজন্ম পরিচয়টার খোঁজ করে এবং কিছু ক্ষেত্রে আলাদা হয়ে থাকতে পছন্দ করে, যদিও সব ক্ষেত্রে নয়"।
আরও বিভক্তি
প্রজ্ঞা প্যাটেল একটি সেক্যুলার সংগঠনের প্রতিষ্ঠাতা যারা লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে কাজ করে।
তার মতে, "মানুষ বিভক্ত হয়ে পড়ছে। দক্ষিণ এশীয়দের মধ্যে সংহতি রাখা কঠিন হয়ে যাচ্ছে। এর কারণ হলো পরিচয়ের ক্ষেত্রে ধর্মকে বেশি রাজনীতিকরণ করা হচ্ছে"।
তিনি বলেন তরুণরা একে অন্যের বিরোধী ভাবতে শুরু করছে, কারণ তাদের দেশভাগের স্মৃতি নেই, যেখানে প্রায় দশ লাখ মানুষ নিহত হয়েছিলো এবং জন্ম হয়েছিলো ভারত ও পাকিস্তানের।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
