কার্ডিফকে হারিয়ে শীর্ষস্থান পুনর্দখল ম্যানসিটির
প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৯
জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াই। গত কয়েক সপ্তাহ ধরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে রীতিমত ইঁদুরদৌড় চলছে। একবার লিভারপুল শীর্ষে তো আরেকবার ম্যানচেস্টার সিটি।
সর্বশেষ টটেনহামকে হারিয়ে শীর্ষ আসন দখল করেছিল লিভারপুল। এবার কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে সেই স্থান পুনর্দখলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠে কার্ডিফের বিপক্ষে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পায় সিটি। ফরাসি সেন্টার-ব্যাক আইমেরিক লাপোর্তের বাড়িয়ে বলে কঠিন এক কোণ থেকে বাঁ পায়ের ঝলকে গোল করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার দে ব্রুইনি। কার্ডিফের গোলরক্ষক নেইল এথেরিজ শট ঠেকাতে এগিয়েও গিয়েছিলেন কিন্তু তাকে অনেকটা চমকে দিয়ে বল জালে জড়িয়ে দেন দে ব্রুইনি।
২৭তম মিনিটে ফের কার্ডিফের ডিফেন্সকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকে পড়েন দে ব্রুইনি। বাঁ প্রান্ত থেকে তিনি বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুসের পায়ে। কিন্তু তার শট পোস্ট ছাড়িয়ে বাইরে চলে যায়। ৩৫তম মিনিটে সুযোগ পেয়েছিলেন সানেও। কিন্তু গোলবারের ২৫ গজ দূরে থেকে নেওয়া শট জাল খুঁজে নিতে ব্যর্থ হয়।
দ্বিতীয় গোল পেতে অবশ্য সিটিকে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। কার্ডিফের রক্ষণে ঢুকে ব্যাক পোস্ট থেকে দারুণ এক ক্রসে জেসুসের পায়ে বল ঠেলে দেন রিয়াদ মাহারেজ। আলতো পাসে বলটাকে সান’র পায়ে পৌঁছে দেন ব্রাজিলিয়ান স্টাইকার। বুক দিয়ে বল ঠেকিয়ে নিচু শটে বাকি কাজ সেরে ব্যবধান দ্বিগুণ করেন সেখানে অনেকটা ফ্রি অবস্থায় থাকা জার্মান তারকা সানে।
৫৬তম মিনিটে ফের সুযোগ আসে সিটির হাতে। দে ব্রুইনির বাড়িয়ে দেওয়া পাস থেকে প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়ে দারুণ এক হেডও করেন ফার্নান্দিনহো। কিন্তু বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৫তম মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে শট নেন মাহারেজ। কিন্তু কার্ডিফের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সেই শট।
৬৮তম মিনিটে প্রায় ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছিলেন মাহারেজ। তার শট ঠেকাতে গিয়ে বল এথেরিজের ভুলে গোলপোস্টে ঢুকতে যাচ্ছিল। বল হাওয়ায় ভেসে জালে জড়ানোর আগেই ঘুষি মেরে বিপদমুক্ত করেন কার্ডিফ গোলরক্ষক। ম্যাচে বেশ কিছু সুযোগ এভাবেই হাতছাড়া হয় সিটির। বিশেষ করে জেসুস যেন গোল মিসের মহড়া দেখানোয় ব্যস্ত ছিলেন।
বেশ কয়েকবার গোল মিস করলেও জয় হাতছাড়া হয়নি সিটির। তবে কার্ডিফের গোলরক্ষক দুই গোল হজম করলেও ম্যাচে নিশ্চিত ৯টি প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে।
৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান দখলে নিল ম্যানসিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। আর ১৮তম স্থানে নেমে যাওয়া কার্ডিফকে এখন হাতছানি দিচ্ছে রেলিগেশন।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
