কাতার বিশ্বকাপে যে বিষয়গুলো প্রথম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
আজকাল ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটছে। কাতারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আগামী রোববার। মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। থাকছে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের একমাত্র দেশ কাতার, যারা প্রথমবার কোনো ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। এশিয়া মহাদেশে এর আগে মাত্র একবার বিশ্বকাপ আসর বসেছিল। ২০০২ সালের আসরে যৌথ আয়োজক ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান। এ বিষয়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেন, ‘করোনা মহামারির পর পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধার প্রথম বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। আরব বিশ্বে ভিন্নধর্মী এক আয়োজন করতে কাতার প্রতিজ্ঞাবদ্ধ।’ বিশ্বকাপের আগের টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়েছিল জুন-জুলাই মাসে। কাতারে ব্যতিক্রম।
উত্তপ্ত আবহাওয়ার কারণে দেশটিতে শীতকাল অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। এই সময়ে বিশ্বকাপ নিয়ে পক্ষে-বিপক্ষে মত আছে অনেক। ইউরোপিয়ান লীগে নভেম্বর-ডিসেম্বর মাসে খেলার মধ্যে থাকেন ফুটবলাররা, সেক্ষেত্রে বিষয়টিকে ইতিবাচকই মনে করছেন ডেভিড বেকহাম। সাবেক ইংলিশ তারকার মত, ‘২৫টির মতো ম্যাচ খেলার পর মাঠে নামছে ফুটবলাররা।
এ সময়ে তাদের স্ট্যামিনা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এ কারণে কাতারে এমন পারফরম্যান্স দেখা যাবে, যা সম্ভবত ইতিপূর্বে কখনো দেখা যায়নি।’ কাতারের আঁটসাঁট লোকেশনের সুবিধাও নিতে পারবেন ফুটবলাররা। বিশ্বকাপের স্টেডিয়ামগুলো খুব কাছাকাছি দূরত্বে বানানো হয়েছে। মাত্র ৫৫ কি. মি. জায়গার মধ্যেই নির্ধারিত ৮টি ভেন্যু। বিশ্বকাপের ইতিহাসে কোনো আসরেই ভেন্যুগুলো এত অল্প ব্যাসার্ধের মধ্যে ছিল না। এতে করে খুব বেশি ভ্রমণ করতে হবে না খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের। ডেভিড বেকহাম বলেন, ‘খেলোয়াড়দের জন্য ব্যাপারটা স্বপ্নের মতো। আগের বিশ্বকাপেও খুব ভ্রমণ ধকল গেছে।’ কাতারে প্রথমবার দেখা যাবে নারী রেফারি। ম্যাচ পরিচালনার জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এদের মধ্যে নারী রেফারি হচ্ছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টেফানি ফ্রাপার এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। এ তিনজন ছাড়াও সহকারী নারী রেফারি হিসেবে থাকছেন ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত। এবার দেখা যাক টেকনোলজির দিক থেকে নতুন কী কী থাকছে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে প্রথমবার দেখা গিয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ব্যবহার। সেটিকে আরও উন্নত করা হয়েছে।
অফসাইডের সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে চালু হচ্ছে সেমি-অটোমেটিক অফসাইড প্রযুক্তি। ভেন্যুগুলোতে বসানো হয়েছে ১২টি ট্র্যাকিং ক্যামেরা। খেলা চলাকালে কেউ অফসাইডে পড়লে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পৌঁছে যাবে ম্যাচ অফিসিয়ালদের কাছে। এই প্রযুক্তির সফল ব্যবহার দেখা গেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ও ফিফা আরব কাপে। আশা করা যাচ্ছে, ভিএআর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটির অবসান ঘটাতে পারবে সেমি-অটো অফসাইড প্রযুক্তি। কাতার বিশ্বকাপ খেলা হবে বিশেষ ধরনের বল দিয়ে। ‘আল রিহলা’ নামের এই বলের চামড়ার গোলকের ভেতর রয়েছে আধুনিক প্রযুক্তির ৫০০ হার্জ আইএমইউ সেন্সর। বলের গতিবিধি নিখুঁতভাবে পর্যবেক্ষণে রাখবে সেন্সরটি। এর সাহায্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত জানাতে পারবেন ভিডিও এসিস্ট্যান্ট রেফারিরা। খেলোয়াড়রা যেন নিজেদের পারফরম্যান্সের বিচার-বিশ্লেষণ করতে পারেন, সেজন্য থাকছে ‘ডেটা অ্যাপ’। অ্যাপের ফিচারে থাকবে কোন খেলোয়াড় কেমন খেলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান কতটুকু, মাঠজুড়ে তার প্রভাব কেমন ছিল ইত্যাদি। ফিফার ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিরেক্টর ইয়োহানেস হোলসমুলার বলেন, ‘মাঠের সৈনিকদের জন্য সম্ভাব্য সেরা প্রযুক্তির ব্যবস্থা করেছে ফিফা।’ কাতারে কার্বন-নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছিল দেশটির সুপ্রিম কমিটি ফল ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি। সেই লক্ষ্যে প্রথমবার ব্যবহার করা হচ্ছে ‘অল গ্রিন’ যানবাহন। ৪৪টি মেট্রোলিংক ও ৪৮টি পাবলিক ট্রান্সপোর্ট রুটে চলবে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাস।
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
