রয়টার্সের প্রতিবেদন
কাতারে নিরাপদ বোধ করছেন নারী ফ্যানরা
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২
অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞাসহ নানা কারণে শুরুতে বেশ সমালোচনার মুখে পড়েছিল কাতার বিশ্বকাপ। সমকামিতা ও মানবাধিকারসহ নানা বিষয়ও ছিল বেশ আলোচনায়।
পশ্চিমা বা ইউরোপীয়রাই কাতারের এমন আচরণের ঘোর বিরোধী ছিল। তবে সময় যতো গড়াচ্ছে দুর্নামে পড়া কাতারের এখন সুনামও শোনা যাচ্ছে। যেমন, অনেক ইউরোপীয় ফুটবল সমর্থকই জানিয়েছেন অ্যালকোহল কিংবা অ্যালকোহলযুক্ত বিয়ার ছাড়া তাদের বিশ্বকাপ দেখতে খুব একটা খারাপ লাগছে না। কেউ কেউ বলছেন, অ্যালকোহল নিষিদ্ধ করায় উন্মাদের সংখ্যা কমেছে।
এবার নারীরাও দিল ইতিবাচক মত। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারী ফুটবল সমর্থকরা কাতারে বেশ নিরাপদ অনুভব করছেন।
এলি মলোসন নামে এক ইংল্যান্ড সমর্থক বলেন, ‘আমার ধারণা ছিল, মেয়েদের জন্য এটা ভয়ানক জায়গা। জানতাম না যে এখানে আমি এতটা নিরাপদ থাকব…দেশটিতে ভ্রমণে যাওয়া একজন নারী সমর্থক হিসেবে আমি বলতে পারি যে আমি খুব নিরাপদ বোধ করেছি।’
১৯ বছর বয়সী মলোসন আরও বলেছেন, ‘অ্যালকোহল পানে রাশ টানার সিদ্ধান্ত একটা জায়গায় দারুণ কাজে লেগেছে, আর সেটা হলো বিশ্বকাপ প্রাঙ্গণে তুলনামূলক কম বাজে পরিস্থিতির দেখা মিলেছে।’ তার মতে কাতারের সবকিছুই বেশ সাংস্কৃতিক, সুন্দর।
তিনি বলেন, ‘আমার মনে হয়, সামাজিকভাবে (কাতার) রক্ষণশীল হওয়ার কারণেই এমন নিয়ম (এখানে অ্যালকোহল নিষিদ্ধ)। আমার মতে, অ্যালকোহল মানুষকে কিছুটা উগ্র করে তোলে, একে অপরের মাঝে সমস্যার সৃষ্টি করে এবং এ কারণে যৌন নির্যাতনের মতো ঘটনাও ঘটে।’
আর্জেন্টিনা ভক্ত ২১ বছর বয়সী আরিয়ানা গোল্ড রয়টার্সকে বলেছেন, ‘নারীদের জন্য এখানকার পরিবেশ খুব ভালো। আমি ফুটবল খুব ভালোবাসি। দেশে থাকতে আমার ধারণা ছিল, কাতার হয়তো কেবল পুরুষদের জন্য (নিরাপদ) এবং হয়তো মেয়েদের জন্য এখানে হয়তো ঠিক স্বস্তিকর পরিবেশ নয়। কিন্তু না, আমি এখানে খুব স্বাচ্ছন্দ্যে আছি এবং এখানকার সবকিছু খুব ভালো।’
ইংলিশ সমর্থক এমা স্মিথও জানালেন, ‘এখন পর্যন্ত এখানকার আবহ খুব ভালো, যদিও অ্যালকোহল পানে বাধা আছে এবং এ ব্যাপারে সবাই বেশ সংবেদনশীল। বিষয়টার সঙ্গে সবাই মানিয়ে নিচ্ছে এবং সবাই খুশি।’ তার মতে, ‘এখানে কোনো অ্যালকোহলজনিত সমস্যা নেই, খুবই নিরাপদ।’
সূত্র: রয়টার্স
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
