কাতারকে উড়িয়ে শেষ আটে আর্জেন্টিনা
প্রকাশিত: ২৪ জুন ২০১৯
হারলে বিদায়, আর জিতলে পরের রাউন্ডে যাবে। এমন সমীকরণে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অবশ্য তারা সমর্থকদের হতাশ করেনি। বাঁচা-মরার লড়াইয়ে কাতারের বিপক্ষে দারুন এক জয় পেয়েছে। এ জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। পোর্তো আলেগ্রেতে রোববার স্থানীয় সময় বিকেলে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ দুটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু ২০ গজ দূর থেকে মেসি উড়িয়ে মারার খানিক পর ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন মার্তিনেস।
পরের মিনিটেই প্রতিপক্ষের হাস্যকর ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিজেদের ডি-বক্সে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে কাতারের এক ডিফেন্ডার বল তুলে দেন মার্তিনেসের পায়ে। নিচু শটে জাল খুঁজে নিতে কোনো ভুল করেননি ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
২২তম মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শটে সমর্থকদের হতাশ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। ৩৯তম মিনিটে মুহূর্তের ব্যবধানে আরো দুবার সুযোগ নষ্ট করে আর্জেন্টিনার হতাশা বাড়ান মার্তিনেস। গোলরক্ষক বরাবর হেড করার কয়েক সেকেন্ড পর ছোট ডি-বক্সের মুখে বলে পা লাগাতে ব্যর্থ হন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে কয়েকবার ভীতি ছড়ানো কাতার বিরতির ঠিক আগে সমতায় ফিরতে পারত। কিন্তু ডিফেন্ডার বাসামের ফ্রি-কিক পোস্টে লাগলে বেঁচে যায় আর্জেন্টিনা।
৬০তম মিনিটে আবারো সুযোগ নষ্টের হতাশা যোগ হয় আর্জেন্টিনা শিবিরে। মেসির পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে আগুয়েরোর নেওয়া শট একজনের পায়ে লেগে বাইরে চলে যায়। ৭২তম মিনিটে এবার মেসি নিজেই পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্য ভাবে উড়িয়ে মারেন।
৮২তম মিনিটে আর ব্যর্থ হননি আগুয়েরো। দিবালার পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাশিয়া বিশ্বকাপের পর এই টুর্নামেন্ট দিয়েই জাতীয় দলে ফেরা এই স্ট্রাইকার।
তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রিও দে জেনেইরোতে বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১টায় গ্রুপ ‘এ’ রানার্সআপ ভেনেজুয়েলার মুখোমুখি হবে।
সালভাদরে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আগেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করা কলম্বিয়া।
তিনটি ম্যাচই জিতে ৯ পয়েন্ট কলম্বিয়ার। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্যারাগুয়ে। আমন্ত্রিত দল এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের পয়েন্ট ১।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
