কলকাতায় ‘প্রমোশন’ চান রাসেল
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯
চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের সেরা ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। শুধু কলকাতা কেন, ৯ ম্যাচে ৩৭৭ রান নিয়ে টুর্নামেন্টে এখনো পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেরা দশের তালিকায় সবচেয়ে বেশি ৭৫.৪০ গড়টাও তার।
কিন্তু কলকাতা টিম ম্যানেজম্যান্টের ব্যাটিং পরিকল্পনার কারণে কখনোই ছয় বা সাত নম্বরের আগে ব্যাটিংয়ে নামার সুযোগ হয় না রাসেলের। আর যখন তিনি ব্যাটিংয়ে নামেন, তখন হয় বল হাতে থাকে অল্প কিংবা রান বাকি থাকে অনেক।
যেমন শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে রাসেল যখন ব্যাট করতে নামেন যখন ওভারপ্রতি প্রায় ১৭ রান করে ৪৯ বলে ১৩৫ রানের প্রয়োজন কলকাতার। আপাতদৃষ্টিতে এটি বেশ কঠিন হলেও অসম্ভব নয়। এই কঠিন কাজটি করতে নেমে রাসেল খেলেন ২ চার ও ৯ ছয়ের মারে ২৫ বলে ৬৫ রানের ইনিংস। যোগ্য সঙ্গ দেন নিতীশ রানা। বাকি ২৪ বলে ৫৪ রান করেন তিনিও।
তবু জয়ের জন্য তা যথেষ্ঠ প্রমাণিত হয়নি। রানা ও রাসেল মাত্র ৪৮ বলে গড়েন ১১৮ রানের জুটি। এর আগে ক্রিস লিন (২ বলে ১), সুনিল নারিন (১৬ বলে ১৮), শুভমান গিল (১১ বলে ৯) এবং রবিন উথাপ্পা (২০ বলে ৯) লিখেছেন ব্যর্থতার গল্প। যে কারণে শেষমেশ ঘরের মাঠে জিততে পারেনি কলকাতা।
দলের মিডলঅর্ডারদের এমন ব্যর্থতার পর ব্যাটিং অর্ডারে নিজের প্রমোশনের আবদার করেছেন রাসেল। ওপরের দিকে ব্যাটিং করলে আরও সময় পাবেন বলেই এমন চাওয়া তার। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন এমন কথা।
রাসেল বলেন, ‘আমি বিশ্বাস করি আমার আরও ওপরের দিকে ব্যাট করা উচিৎ। সত্যি বলতে দল হিসেবে আপনাকে মাঝেমধ্যে ভিন্ন কিছুর চিন্তা করতেই হবে। যখন দলের বিপর্যয় দেখা দেয়, তখন পরিস্থিতি সামাল দিতে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠালে আমি খুশিই হবো।’
ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২১৪ রান তাড়ার ম্যাচে দলের খারাপ অবস্থার কথা উল্লেখ করে রাসেল বলেন, ‘দেখুন ২১৪ রান তাড়া করার ম্যাচে আমি যখন ব্যাটিংয়ে নামলাম তখন দল খুব ভালো অবস্থায় ছিলো না। তখন নিতীশ (রানা) আমাকে জিজ্ঞেস করলো, কী ভাবছি? আমি বললাম যে ইতিবাচক ব্যাটিংয়ের কথাই চিন্তা করি সবসময়।’
‘কিন্তু ব্যাটিংয়ে নেমেই ওভারপ্রতি ১৪-১৫ রান তাড়া করা কখনোই আদর্শ পরিস্থিতি নয়। হ্যাঁ আমি হয়তো এসব পরিস্থিতির সঙ্গে পরিচিত, অনেকবার এমন অবস্থার মুখোমুখি হয়েছি। কিন্তু আপনাকে দল হিসেবে এটা নেয়ার সামর্থ্য থাকতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে যে ২১৪ রান করা সম্ভব। এবং দেখুন আমরা মাত্র ১০ রান দূরে ছিলাম। যা শুধু দুইটি শটের ব্যাপার’- আরও বলেন রাসেল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
