কলকাতাকে উড়িয়ে শীর্ষে চেন্নাই
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯
কলকাতাকে উড়িয়ে দিয়ে ফের শীর্ষ স্থান দখল করে নিলো চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনিরা। এই জয়ে ৬ ম্যাচে এখন ১০ পয়েন্ট নিয়ে একে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে ৫ খেলায় দুই দলের ছিল সমান ৮ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে ছিল কলকাতা।
বোলিংয়েই জয়ের ভিত গড়ে রেখেছিল চেন্নাই। দীপক চাহার (৩/২০), হরভজন সিং (২/১৫) ও ইমরান তাহিরের (২/২১) চমৎকার বোলিংয়ের সামনে লড়াই করেছেন কেবল আন্দ্রে রাসেল।
ক্যারিবিয়ান ব্যাটসম্যানের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে কলকাতা স্কোরে জমা করে মাত্র ১০৮ রান। সহজ এই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ১৬ বল আগেই টপকে যায় চেন্নাই।
চেন্নাইয়ের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দাঁড়াতেই পারেননি কলকাতার ব্যাটসম্যানরা। মাত্র ২৪ রানের মধ্যে তারা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান- ক্রিস লিন (০), সুনিল নারিন (৬), নিতিশ রানা (০) ও রবিন উথাপ্পার (১১) উইকেট।
অধিনায়ক দিনেশ কার্তিক চেষ্টা চালিয়েও ব্যর্থ, ফেরেন ২১ বলে ১৯ রান করে। পরের ধাক্কায় একে একে ফিরে যান শুবমান গিল (৯), পিযুষ চাওলা (৮), কুলদীপ যাদব (০) ও প্রসিধ কৃষ্ণা (০)।
সতীর্থদের ব্যর্থতার ভিড়ে স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে একা হাতে লড়ে যান রাসেল। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো তার হার না মানা ৫০ রানে ভর দিয়েই কলকাতার রান ১০০ ছাড়ায়।
সহজ লক্ষ্যটা পেরিয়ে যেতে কোনও অসুবিধাই হয়নি চেন্নাইয়ের। ঝড়ো ব্যাটিংয়ে শুরু করা শেন ওয়াটসন ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে ফিরে গেলেও আরেক ওপেনার ফাফ দু প্লেসি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
প্রোটিয়া অধিনায়ক ৪৫ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৪৩ রানে। তার সঙ্গে খেলা শেষ করেন কেদার যাদব ৮ রান নিয়ে। এছাড়া সুরেশ রায়না ১৩ বলে করেন ১৪ রান, আর আম্বাতি রাইডু ৩১ বলে খেলে যান ২১ রানের ইনিংস।
কলকাতার সবচেয়ে সফল বোলার সুনিল নারিন। এই স্পিনার ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন চাওলা।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
