কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬
সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারি নিয়ম উপেক্ষা করে রাজধানীর নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে বছরের পর বছর ধরে অবৈধভাবে আসন দখল করে রাখার অভিযোগ উঠেছে এক শ্রেণির বাসিন্দার বিরুদ্ধে। নীতিমালা অনুযায়ী একজন কর্মজীবী নারী সর্বোচ্চ চার বছর এখানে থাকার সুযোগ পেলেও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই ৭ থেকে ১০ বছর বা তারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন। ফলে প্রকৃত ও যোগ্য কর্মজীবী নারীরা বৈধভাবে আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
অনুসন্ধানে জানা যায়, এই অবৈধ বাসিন্দাদের বড় একটি অংশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক তদবির ও বিশেষ প্রভাবে সিট বরাদ্দ পেয়েছিলেন। তাদের সাথে রাজনৈতিক দলের মদদপুষ্ট ব্যক্তিও যুক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। হোস্টেলটির সাধারণ বাসিন্দাদের দাবি, নিয়মবহির্ভূতভাবে অবস্থানকারী এই নারীরা হোস্টেল প্রশাসনকে অনৈতিকভাবে প্রভাবিত করে আসন ধরে রেখেছেন। এমনকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও তারা হোস্টেলে বহাল তবিয়তে রয়েছেন ।
এদিকে, সুস্পষ্ট নীতিমালায় বলা হয়েছে হোস্টেলের সিট ১ বৎসরের জন্য বরাদ্দ দেয়া হবে। বোর্ডারগণের সন্তোষজনক আচরণসহ বসবাস সাপেক্ষে পরবর্তী বছর অতিক্রান্ত হওয়ার পর যথানিয়মে মেয়াদ ১ বছরের জন্য বৃদ্ধি করা হবে যা সর্বোচ্চ মোট ৪ বছর পর্যন্ত, তবে প্রয়োজনের নিরিখে যথাযথ প্রয়োজন যাচাইপূর্বক এবং বোর্ডারদের সন্তোষজনক আচার-আচরণসহ বসবাস সাপেক্ষে কমিটির সুপারিশক্রমে সর্বোচ্চ ১ (এক) বৎসর মেয়াদ বর্ধিত করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুপারিশ এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
কিন্তু বিধিমালা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হোস্টেল প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ নারী বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের দায়িত্বশীল একটি অংশের সাথে এই অবৈধ দখলদারদের অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে। তাদের নীরব সমর্থনের কারণেই কোনো উচ্ছেদ অভিযান কিংবা সিট বাতিলের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ অবস্থায় হোস্টেলটিতে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাধারণ বাসিন্দারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সাথে দীর্ঘমেয়াদে অবৈধভাবে বসবাসকারীদের তালিকা জনসমক্ষে প্রকাশ, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত বহিষ্কার এবং দায়িত্ব অবহেলাকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
