কম বয়সে সেঞ্চুরির রেকর্ডে তামিমেরও পরে আফ্রিদি!
প্রকাশিত: ৩ মে ২০১৯
এতদিন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির বয়স ক্রিকেটভক্তদের কাছে ছিল এক অদ্ভুত রহস্য। এবার সেই রহস্যের পর্দা নিজেই ফাঁস করেছেন তিনি। এই সপ্তাহেই প্রকাশিত নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’এ আসল বয়স সম্পর্কে তিনি সত্যটা প্রকাশ করেছেন। তার বর্তমান বয়স আসলে যা বলা হয় তার চেয়ে ৫ বছর বেশি।
অফিসিয়াল রেকর্ড অনুযায়ী আফ্রিদির জন্ম ১৯৮০ সালের ১ মার্চ। কিন্তু তার আত্মজীবনীতে বলা হয়েছে তার জন্ম ১৯৭৫ সালে। আর এতেই আফ্রিদির সেই বিখ্যাত বিশ্ব রেকর্ড তথা মাত্র ১৬ বছর বয়সে ৩৭ বলে সেঞ্চুরি করার কীর্তি এখন হুমকির মুখে। কারণ সেসময় তার প্রকৃত বয়স ছিল ২১ বছর।
১৯৯৬ সালের অক্টোবরে আফ্রিদি শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন। এটা ছিল তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। দ্রুততম সেঞ্চুরির ওই রেকর্ড বহুদিন অক্ষুণ্ণ ছিল। ১৭ বছর পর ওই রেকর্ড এখন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ড নিজের করে নিয়েছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।
নিজের আত্মজীবনীতে আফ্রিদি লিখেছেন, 'আমি তখন (রেকর্ড গড়া ম্যাচের সময়) ১৬ নয়, ১৯ বছর বয়সী ছিলাম। আমি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেছি। তাই হ্যাঁ, কর্তৃপক্ষ আমার বয়স ভুলভাবে লিখেছিল।'
কিন্তু, আফ্রিদির এই দাবিও ঠিক নয়। কারণ, ১৯৭৫ সালে জন্মগ্রহণ করে থাকলে তার আসল বয়স হবে ২০ কিংবা ২১। তাছাড়া তার প্রকৃত বয়সও হবে ৪৩ কিংবা ৪৪ বছর, কিন্তু ৩৯ বছর কিছুতেই নয়। তার মানে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি যখন অবসরের ঘোষণা দেন তখন তার বয়স ছিল ৪০ কিংবা ৪১ বছর, ৩৬ বছর নয়।
আফ্রিদির এই সত্য স্বীকার তার দখল থেকে বিশ্ব রেকর্ড কেড়ে নিতে পারে। কেননা, এতদিন সবচেয়ে কম বয়সে ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ডের মালিক ছিলেন তিনি। এখন আইসিসি যদি আফ্রিদির বয়স ইস্যুতে ব্যবস্থা নেয়, তাহলে এই রেকর্ড যাবে আফগান ব্যাটসম্যান উসমান ঘানির দখলে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যখন ১৪৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেন এই আফগান, সেসময় তার বয়স মাত্র ১৭ বছর ২৪২ দিন।
সবচেয়ে কম বয়সে ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় এমনকি বাংলাদেশের তামিম ইকবালেরও পরে থাকবেন আফ্রিদি। কেননা এতদিন তালিকার পাঁচে থাকা তামিম ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর ২ দিন বয়সে ১৩৬ বলে ১২৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। এছাড়া ১৮ বছর ১২১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন সাবেক পাকিস্তানি ওপেনার ইমরান নাজির।
যদিও ১৮ বছর ৩১২ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে তালিকার চারে আছেন আরেক পাকিস্তানি ওপেনার সেলিম এলাহি। তবু এক জায়গায় তিনি সবার চেয়ে আলাদা। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে বসেন। এই রেকর্ড এখনও অটুট।
নিজের আসল বয়স ফাঁস করে আরও একটা রহস্যের কিনারা করেছেন আফ্রিদি। আর তা হলো, তার বারবার অবসর নাটক। এই কারণে তুমুল সমালোচিত ও হাসির খোরাক হতে হয়েছে তাকে। অনেকে আবার এটাও বলছিলেন, এত অল্প বয়সে কেন অবসর নিচ্ছেন তিনি। কিন্তু এবার পরিস্কার এটা নিশ্চিত হওয়া গেল ওই বয়সের কারণেই এভাবে অবসর নাটক করতে সক্ষম হয়েছিলেন তিনি।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
