কংগ্রেস দখলে দুই দল মরিয়া
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন : হোকুল-জেলডেন জোর প্রতিদ্বন্দ্বিতা
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর চার দিন বাকি। ৮ নভেম্বর মঙ্গলবার এ নির্বাচন। এই ভোট নির্ধারণ করবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার মানদন্ড। এ নির্বাচনে লড়াই হবে কংগ্রেস দখলের। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই এখন নির্বাচনী প্রচারণায় মরিয়া। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বা নি¤œকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নিয়ে দেশ জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা।
এ ব্যাপারে বিভিন্ন জরিপ থেকে যে সব তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে কোনো একটিতে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। কারো কারো হিসাবে ডেমোক্র্যাটিক পার্টি সিনেট ও হাউজ উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। আর তেমন হলে প্রেসিডেন্টের এককচ্ছত্র ক্ষমতায় শিকল পরাতে মুখিয়ে থাকবে রিপাবলিক্যানরা। এ বিবেচনায় এই মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক কঠিন পরীক্ষা। সিনেট ও হাউজ উভয় কক্ষের নেতৃত্ব হারালে দেশ পরিচালনায় আগামী ২ বছর পদে পদে হোঁচট খেতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, উচ্চ কর, আইনশৃংখলার চরম অবনতি, গর্ভপাতের অধিকার, জলবায়ু পরিবর্তন ইস্যু এবারের নির্বাচনে প্রধান ফ্যাক্টর। কংগ্রেসের দুই কক্ষই এখন ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে। সে কারণে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে কোনো আইন পাশ করতে বেগ পেতে হচ্ছিল না। মধ্যবর্তী নির্বাচনে যদি তার দল সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে বাইডেনের যে কোনো পরিকল্পনাই আটকে দিতে পারে বিরোধীরা। এতে দেশ পরিচালনা ও বিল পাশ আগামী দুই বছর কঠিন হবে বাইডেনের জন্য।
এদিকে নির্বাচনী প্রচারনায় নিজেকে ব্যস্ত রাখছেন রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস ও স্টেট পর্যায়ে তিনি ২ শতাধিক প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
অন্যদিকে বসে নেই প্রেসিডেন্ট বাইডেনও। তিনি ফ্লোরিডা , নিউইয়র্ক, পেনসিলভানিয়া, জর্জিয়া ও মিশিগান সফর করে যোগ দিয়েছেন নির্বাচনী প্রচারনায়। নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে মরিয়া ডেমোক্র্যাটরা। ১টি স্পেশাল আসনসহ ৩৫টি উন্মুক্ত আসনে সিনেট নির্বাচন হচ্ছে। এর মধ্যে ১৪ টিতে বর্তমানে ডেমোক্র্যাট সিনেটর ও ২১টিতে রিপাবলিক্যান সিনেটর ছিলেন। তবে সিনেট দখলের নিয়ামক হিসেবে কাজ করছে মাত্র ৫টি আসন। এ রাজ্যগুলো হচ্ছে জর্জিয়া, নেভাডা,উইসকনসন, আরিজোনা ও পেনসিলভেনিয়া। জর্জিয়া, আরিজোনা ও নেভাডায় ডেমোক্র্যাট দলীয় বর্তমান সিনেটররা বিজয়ী হতে পারলে তাদের সংখাগরিষ্ঠতা নিশ্চিত। এ তিনটির একটিতে হারলে পেনসিলভানিয়া বা ওয়াহিও স্টেট থেকে রিপাবলিক্যানদের আসনে তাদের জিততে হবে। এমনি দোলাচলে রয়েছে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ।
এদিকে হাউজ অব রিপ্রেজেনটেটিভস এর পুরো ৪৩৫ আসনেই নির্বাচন হচ্ছে। বর্তমান হাউজে ডেমোক্র্যাটদের আসন ২২০টি। রিপাবলিক্যানদের ২১২। ৩টি আসন শূন্য রয়েছে। পোলিং এনালাইসিস ওয়েবসাইট ৫৩৮ এর সর্বশেষ জরিপে বলা হয়েছে, হাউজে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে রিপাবলিকানরা। এর সম্ভাবনা শতকরা ৮২ ভাগ। আর সিনেটে মেজরিটি ধরে রাখতে পারবে ডেমোক্র্যাটরা। এমন সম্ভাবনা শতকরা ৫৩ ভাগ।
এদিকে ব্লু স্টেট হিসেবে পরিচিত নিউইয়র্কের গভর্ণর নির্বাচন নিয়ে উভয় দলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গেল সপ্তাহে দুটি জরিপে রিপাবলিকান প্রার্থী লি জেলডেনকে এগিয়ে থাকার আভাস দেয়া হয়েছিল। নিশ্চিত জয়ের সম্ভাবনা থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে কিছুটা হতাশা সৃষ্টি হয় ডেমোক্র্যাট নেতত্বে। গভর্ণর ক্যাথি হোকুলের প্রচারণায় নেমে পড়েন স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিনটন। গত বুধবারের জরিপে অবশ্য ক্যাথি হোকুলকে শতকরা ৫ ভাগ ভোটে অগ্রবর্তী দেখানো হয়েছে। জরিপে হোকুল পেয়েছেন ৫২.৫ ভাগ। আর জেলডিন পেয়েছেন ৪৭.৫ শতাংশ।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
