ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন কোচ রেইফার
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
বিশ্বকাপের দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্লয়েড রেইফার। এর আগে ছিলেন রিচার্ড পাইবাস।
ড্যারেন সামি, কিয়েরন পোলার্ড, সুনীল নারিনের মতো তারকাদের জাতীয় দল থেকে দূরে থাকার পেছনে বড় ভূমিকা ছিল পাইবাসের। সেই তিনি এ বছরের জানুয়ারিতে ফের কোচ হয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের। এটা মানতে পারছিলেন সাবেকদের অনেকে।
গত মার্চে বোর্ড সভাপতি পদে ডেভ ক্যামেরনকে হারিয়ে রিকি স্কেরিট জেতার পর থেকে গুঞ্জন শুরু হয় পাইবাসের বিদায়ের। গত পরশু বোর্ড সভার পর সত্যি হলো সেটাই। পাশাপাশি চাকরি হারিয়েছেন প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক রবার্ট হেইনস।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব ফ্লয়েড রেইফারের কাঁধে দেয়ার ব্যাখ্যা বোর্ড প্রধান রিকি স্কিরিট দিলেন এভাবে, ‘আমাদের স্থানীয় কোচদের মধ্যে ২০১৮ সালের পর অনেক উন্নতি করেছে রেইফার। আমাদের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হারানো গৌরব ফেরাতে ভূমিকা রাখবেও। নির্বাচকদেরও বলা আছে সেরাদের নিয়ে বিশ্বকাপ দল গড়ার।’
৪৬ বছর বয়সী রেইফার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৬ টেস্ট ও ৮ ওয়ানডে। ১৯৯৯ সালে জাতীয় দলে জায়গা হারানোর পর নাটকীয়ভাবে ফিরেছিলেন ১০ বছর পর। তাও অধিনায়ক হিসেবে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে ২০০৯ সালে জাতীয় দল থেকে সরে দাঁড়ান জাতীয় দলের খেলোয়াড়রা। তখন বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক করে ফেরানো হয় তাকে। দ্বিতীয় সারির ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই রেইফার ফের নাটকীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজের কোচ।
বিশ্বকাপের মতো মঞ্চে দায়িত্বটা পাওয়ায় গর্বিত তিনি, ‘এই দায়িত্ব পাওয়াটা সত্যিকারের সম্মানের। আমরা শুধু লড়াই করার জন্য খেলব না, জিততে চাই। ক্যারিবিয়ান ক্রিকেটের গৌরব ফেরাতে চেষ্টা করব আমি।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। সেখানেই নতুন শুরুর অপেক্ষায় রেইফার। বাংলাদেশের বিপক্ষে এরইমধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করে ক্যারিবীয়দের জয় এনে দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন পালাবদলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখছেন কিয়েরন পোলার্ড। পাঞ্জাবের বিপক্ষে ৩১ বলে ৮৩ রানের ঝড় তোলার পর বলেছিলেন, ‘আমি এতদিন কালো তালিকাভুক্ত ছিলাম। ক্যারিবিয়ান ক্রিকেটে এখন পালাবদল চলছে। আর সবার মতো আমিও স্বপ্ন দেখছি বিশ্বকাপ খেলার।’
পোলার্ড, সুনীল নারিনরা ফিরলে শক্তিশালী হয়েই বিশ্বকাপে যাবে ক্যারিবীয়রা। ক্রিকবাজ
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
