ওয়াসিম জাফরই কি বদলে দিলেন সৌম্যকে!
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
তার ব্যাটে রান নেই। অথচ বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেছেন। ভক্ত-সমর্থকদের রাজ্যের দুশ্চিন্তা। সৌম্য সরকারকে কেন বিশ্বকাপ দলে নেয়া হলো, এমন প্রশ্নও ছিল সমালোচকদের। সৌম্য সেটার জবাবটা অবশেষে দিয়েছেন ব্যাটেই।
আগের ম্যাচে ঝড়ো এক সেঞ্চুরি করেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। এবার তো ছাড়িয়ে গেলেন সব কিছুকেই। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন, গড়লেন ছক্কার রেকর্ডও। সেটাও আবার কোন ম্যাচে, আবাহনীকে চ্যাম্পিয়ন করার গুরুত্বপূর্ণ এক ম্যাচে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব আবাহনীর সামনে ছুড়ে দিয়েছিল ৩১৮ রানের বড় লক্ষ্য। কিন্তু এই বড় লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়লেন সৌম্য সরকার আর জহুরুল ইসলাম। দুই ওপেনার মিলেই গড়লেন ৩১২ রানের জুটি, এরপর আর এই ম্যাচ আবাহনী হারে কি করে!
জহরুল সেঞ্চুরি করে শেষ মুহূর্তে এসে আউট হয়েছেন। তবে সৌম্যকে থামাতে পারেননি শেখ জামালের বোলাররা। ১৫৩ বলে তিনি অপরাজিত থাকেন ২০৮ রানে, যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি। ১৪টি বাউন্ডারির সঙ্গে বাঁহাতি এই ব্যাটিং জিনিয়াস ছক্কা হাঁকান ১৬টি!
আগের ম্যাচে সেঞ্চুরি, এবার কি ডাবল সেঞ্চুরির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন? সৌম্য বলেন, ‘তিনশোর উপরে রান তো অবশ্যই একটা চাপ। আমার শুরু থেকে লক্ষ্য ছিল না ডাবল সেঞ্চুরি বা এমন কিছু করার। এমন কোনো টার্গেট ছিল না। ১৯০ পর্যন্তও আমি ঠিক ডাবল সেঞ্চুরির কথা মাথায় আনিনি। তবে ১৯০ পার হওয়ার ভাবলাম, এখন আর আউট হওয়া যাবে না। এবার ইনিংসটা টেনে নেয়া যায়। আমার একটাই লক্ষ্য ছিল, যত লম্বা খেলতে পারব, দল তত উপকৃত হবে। আমি চেষ্টা করেছি, ইনিংসটাকে যত সম্ভব বড় করা যায়।’
সৌম্যর এই বড় ইনিংসের পেছনেও কিন্তু একটা গল্প আছে। ওয়াসিম জাফরের অবদানও আছে। জানা গেছে, গত কয়েকদিনে তার সঙ্গে টুকটাক কাজ হয়েছে আবাহনীর এই ভারতীয় ব্যাটসম্যানের।
সেটাই কি কাজে দিলো? এ নিয়ে সৌম্যর অভিমত, ‘ওয়াসিম জাফর অনেক বড় খেলোয়াড়, যার নামের পাশে প্রথম শ্রেণি ও অন্যান্য ক্রিকেট মিলে ৪০ হাজারের মতো রান। তার প্রচুর বড় ইনিংস রয়েছে। আমি তার কাছ থেকে কোনো টেকনিক্যাল সাহায্য নেইনি। তবে তার সঙ্গে কথা বলেছি। তিনি কিভাবে লম্বা ইনিংস খেলেন, সেটা করতে কি ধরণের শারীরিক-মানসিক প্রস্তুতি লাগে, সেগুলো নিয়ে আলাপ করেছি। আমি বিশ্বাস করি, এটা আমার সামনেও কাজে দেবে।’
সামনে বিশ্বকাপ। ফর্ম ফিরে পাওয়ায় নিশ্চয়ই মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। সৌম্য নিজেও মনে করছেন, এই ইনিংস দুটি তাকে বিশ্বকাপে ভালো খেলতে উৎসাহিত করবে, ‘আগের ম্যাচে সেঞ্চুরি আর এবার ডাবল সেঞ্চুরি। অবশ্যই বিশ্বকাপে ভালো খেলার টনিক হবে। আশা করছি, ভালো করতে পারব।’
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
