ওয়ানডেতে আবারো ছন্নছাড়া শ্রীলঙ্কা
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হতেই আবারও সেই ছন্নছাড়া রূপ ফিরিয়ে আনল চন্ডিকা হাথুরুসিংহের দল।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার করা ২৩১ রানের সংগ্রহটা ৬৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত সেঞ্চুরি করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার রেজা হেন্ডরিকসের উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সামলে নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং অধিনায়ক ডু প্লেসিস। দুজনই রান তুলতে থাকেন বলের সঙ্গে পাল্লা দিয়ে।
সম্ভাবনা জেগেছিল দুজনেরই সেঞ্চুরির। কিন্তু দলীয় ১৫০ রানের মাথায় ব্যক্তিগত ৮১ রানে সাজঘরে ফিরে যান ডি কক। ৭২ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকান তিনি। তৃতীয় উইকেটে ফন ডার ডুসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডু প্লেসিস।
৪৩ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ডুসেন। ম্যাচ সেরা ডু প্লেসিস ১১৪ বলে খেলেন ১১২ রানের ঝকঝকে ইনিংস। ১৫ চারের সঙ্গে ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
এর আগে প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহিরের ঘূর্ণি জালে পরাস্ত হয়ে নিজেদের নির্ধারিত ৫০ ওভারের ১৮ বল বাকি থাকতেই ২৩১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট নেন তাহির।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। শুরুতেই দুই ওপেনার নিরোশান ডিকভেলা (৮) এবং উপুল থারাঙ্গাকে (৯) সাজঘরের পথ দেখান পেসার লুঙ্গি এনগিডি।
তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন কুশল পেরেরা এবং ওশাদা ফার্নার্ন্দো। কিন্তু ৯৯ রানের মাথায় ৩৩ রান করা কুশল এবং ১০১ রানের সময় ৪৯ রানে অপরাজিত থাকা ফার্নান্দো রানআউটে কাঁটা পড়লে আবারও চাপে পড়ে যায় সফরকারীরা।
ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন কুশল মেন্ডিস এবং ধনঞ্জয় ডি সিলভা। দুজন মিলে ৯৪ রান। ১৯৫ রানের মাথায় ইমরান তাহিরকে উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ৩৯ রান করা ধনঞ্জয়।
দলীয় ২১০ রানের মাথায় ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল মেন্ডিসকেও ফেরান তাহির। আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কার মারে ৭৩ বলে ৬০ রান করেন তিনি। শেষের ব্যাটসম্যানরা কেউই তেমন কোনো অবদান রাখতে না পারায় ২৩১ রানের বেশি বড় হয়নি লঙ্কানদের সংগ্রহ।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
