ওবামা রাজনীতিতে ফিরছেন?
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও সক্রিয় রাজনীতির কেন্দ্রে ফিরে এসেছেন। ডেমোক্র্যাট শিবিরে যখন স্পষ্ট নেতৃত্বের ঘাটতি তখন তাঁর প্রত্যাবর্তন নতুন আশার সঞ্চার করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি ট্রাম্প প্রশাসনের নীতিকে প্রকাশ্যে সমালোচনা করছেন, যা বিশেষজ্ঞদের মতে ‘একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।’
ওবামা সম্প্রতি ট্রাম্পের বিতর্কিত মন্তব্যকে ‘সত্যের ওপর সহিংসতা’ বলে অভিহিত করেন। একই সঙ্গে প্রশাসনের ‘ক্যানসেল কালচার’ ব্যবহারকেও তিনি ‘বিপজ্জনক প্রবণতা’ হিসেবে চিহ্নিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাস ধরে ওবামা পরিকল্পনা করছিলেন কবে এবং কীভাবে ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো যায়। তাঁর সাবেক এক উপদেষ্টার ভাষায়, ‘ওবামা বুঝতে পারছেন, এখন এমন এক সময় যখন ট্রাম্প সংবিধানের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো আচরণ করছেন, তাই নীরব থাকা দায়িত্বজ্ঞানহীন হবে।’
ওবামার সাম্প্রতিক বিভিন্ন বক্তৃতায় সতর্কতা থাকলেও তাতে রাজনৈতিক উপস্থিতি ও প্রভাব স্পষ্ট। তবে ডেমোক্র্যাট মহলে অনেকে মনে করছেন, অতিরিক্ত সংযম তাঁকে অনেক সময় জন আলোচনার বাইরে রাখছে। গত জুনে দ্য আটলান্টিক এক নিবন্ধে প্রশ্ন তোলে- ‘ওবামা কোথায়?’। এরপরই তিনি প্রকাশ্যে বলেন, ‘আমেরিকা বিপজ্জনকভাবে স্বৈরাচারের কাছাকাছি চলে যাচ্ছে।’ দলীয় কৌশলবিদ অ্যামি কপল্যান্ডের মতে, ‘এই মুহূর্তে ডেমোক্র্যাটদের পক্ষে বিশ্বাসযোগ্যভাবে কথা বলতে পারেন একমাত্র ওবামাই। মানুষ বাইডেনের কাছ থেকে কিছু শুনতে চায় না, কিন্তু ওবামা এখনো আস্থার প্রতীক।’ সাম্প্রতিক গ্যালাপ জরিপে ওবামা জীবিত প্রেসিডেন্টদের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছেন। অন্যদিকে, মারকেট ইউনিভার্সিটি ল’ স্কুলের জরিপে তাঁর নেট ফেভারেবিলিটি +১৭ শতাংশ, যেখানে ট্রাম্পের অবস্থান -১৫ শতাংশে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ওবামার এই সক্রিয়তাকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন বলেন, ‘যিনি আমেরিকার রাজনৈতিক বিভাজনের স্থপতি, তিনি এখন ঐক্যের কথা বলছেন- এটাই সবচেয়ে বড় পরিহাস।’ তবু ওবামার দৃশ্যমান উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে- ডেমোক্র্যাট শিবিরে নেতৃত্বের ভার তিনি আবারও কাঁধে তুলতে শুরু করেছেন।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
