ওদের কি এখন বোঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়?
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ দল ঘরের মাঠে টেস্টে এমন খেলছে? সেটাও আবারও ক্রিকেটের নবীশ দল আফগানিস্তানের বিপক্ষে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের যেন বিশ্বাসই হচ্ছে না। সাকিব-মুশফিক-রিয়াদদের ব্যাটিং দেখে রীতিমত খেপেছেন তিনি।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালে। এ নিয়ে খেলছে ১১৫ টেস্ট, এই দলটিই হারের মুখে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের বিপক্ষে। দলের এমন পারফরম্যান্স দেখে ভীষণ খেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বাইরে যাওয়ার সিডিউল ছিল তার, সেটিও বাদ দেয়ার চিন্তা করছেন।
পাপন কিছুতেই মানতে পারছেন না, টেস্টে একটা দল কিভাবে এমন খেলে। তার ভাষায়, ‘এটা টেস্ট। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আজকে দেখে মনে হয়নি এটা বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে যে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। আমি পরশু রাত্রে এসেছিলাম, কালকে সকালেই আমার ফ্লাইট ধরার কথা। কিন্তু এই প্ল্যান স্ট্র্যাটেজি দেখে আমি এতই হতাশ যে আমি যাওয়ার চিন্তাই বাদ দিয়ে দিয়েছি। যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। সামনে টি-টোয়েন্টি আছে, তখন থেকে নতুন করে আমাদের চিন্তা করতে হবে।’
আফগানিস্তান ভালো খেলছে, সেটা মানছেন পাপন। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতা দেখে হতাশ বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো, কৃতিত্ব অবশ্যই আফগানিস্তানের। কারণ তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম; সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে, তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই। (ব্যাটসম্যানদের দেখে) আমার মনেই হয়নি যে, এটা একটা টেস্ট হচ্ছে।’
টেস্টে এত বছর খেলার পর কি মুমিনুল, রিয়াদদের মতো ব্যাটসম্যানদের আলাদা করে খেলা শেখাতে হবে? এমন প্রশ্ন পাপনের, ‘প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেললো! মুমিনুল পঞ্চাশ করার পর কই একশ দেড়শো করবে, সে হলো টেস্ট স্পেশালিস্ট, সে যে শটটা খেললো! রিয়াদ যে শটটা খেললো, তাকে টেস্ট খেলা বলে না। ওদেরকে এখন কি বোঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়! ওরা (আফগানিস্তান) যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশ যে দল, তাতে আমাদের ৫০০ করা উচিত। এটা মোটামুটি ব্যাটিং উইকেট ছিল, এখানে না পারার কোনো কারণ নেই।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
