ঐতিহ্যের ওয়াহিদ মঞ্জিল এখন অভিশাপের দালান
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
ফাইভ-জি জেনারেশনে পুরান ঢাকার মানুষের কাছে ২০ ফেব্রুয়ারি এক ভয়াল-মর্মান্তিক কালরাত। ওই রাতে প্রায় পৌনে একশ পরিবারের আশা-আকাঙ্ক্ষা ও সোনালী দিনের স্বপ্নের সমাধি ঘটে। মা হারান সন্তান, ভাই হারায় বোন, কেউ হারিয়েছেন স্বামী, আবার কেউ হারান পরিবারের সবাইকে। অনেকে প্রিয় মানুষটির দেহের সামান্য চিহ্নটুকুও খুঁজে পাননি। ভস্মীভূত হয়ে বিলিন হয়েছে প্রিয়জনের দেহ। ভয়াবহ ট্র্যাজেডির সেই চুরিহাট্টা জামে মসজিদের পাশেই পোড়া ক্ষতে ওয়াহেদ মঞ্জিল দাঁড়িয়ে আছে ঐতিহ্য নিয়ে।
পুরান ঢাকার ডালপট্টি খ্যাত এলাকার প্রধান সড়কটির নাম হাজী বাল্লু রোড। হাজী বাল্লুর নাতি আলোচিত ওয়াহেদ। তার পিতার নাম সোবহান ব্যাপারী। সোবহান ব্যাপারীর একটি মোজাইক মুরাল ছিল ওই ভবনের দেয়ালে। উনিশ শতকের মাঝামাঝি হতে সোবহান ব্যাপারী ছিলেন তৎকালীন বৃহত্তর লালাবাগের কাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ঢাকার সরদার পরিবারগুলোর মতো বাল্লু পরিবারের ছিল সামাজিক আধিপত্য। টানা ২২ বছরের বেশি সময় ধরে কাটারা ইউনিয়নের জন্য প্রতিনিধিত্বের ধারক ওই পরিবারের সন্তান হাজী আব্দুল ওয়াহেদ ছিলেন অসাধারন শক্তিধর পালোয়ান। ষাটের দশকে ঢাকা জুড়ে ছিল তার খ্যাতি। ওয়াহেদ পালোয়ানের শক্তিমত্তা ছিল আশ্চর্য জনক। শোনা যায়, তার বুকের উপর দিয়ে প্রাইভেট কার চলে গেলেও কিছুই হতো না। সেই ঐতিহ্যের খ্যাতি পেছনে ফেলে তার সন্তান হাসান-হোসেনের গড়া ওয়াহেদ মঞ্জিল এখন অভিশপ্ত দালান।
২০ ফেব্রুয়ারির কালরাতে প্রায় পৌনে এক'শ লোকের জীবন গ্রাস করে চারতলার ওই মঞ্জিলের আগুন। ভবনটির দ্বিতীয় তলার পারফিউমের গোডাউন আর বডি স্প্রের আগুনে লন্ডভন্ড করে দেয় সাজানো গোছানো ওয়াহেদ মঞ্জিলকে। বাহির থেকে শুধু চাকচিক্যই নয় ভেতরেও ছিল অভিজাত কারুকাজ। ওই ভবনে যাতায়াত করতেন এমন অনেকেই বলেছেন, তাদের ঘরের ড্রইং রুমটি ছিল প্রায় এক হাজার ফিট লম্বা। সেগুন কাঠ দিয়ে বিশেষ ভাবে নকশা করে তৈরি করা হয়েছিল ফ্লোর। বিলাসবহুল ফিটিংসে সাজানো ছিল দুই ভাই হাসান-হোসেনের প্রতিটি রুম। ওই ভবনে ছিল একটি ক্লাবও। নাইট ক্লাবের আদলে তৈরি হলেও ক্লাবটিতে ছিল না কোন অশ্লীলতা।
হাসান-হোসেনের চাচাতো ভাই হারন-অর-রশিদ ১৯৮৬ সালে বৃহত্তর লালবাগের এমপি নির্বাচিত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি এরশাদের ঘনিষ্ট ব্যবসায়ীদের একজন। বৃটিশ আমল থেকে বৃহত্তর লালবাগে বাল্লু পরিবারের আধিপত্যে ছিল।
স্বাধীনতার পর পরিবারটির বিপক্ষে আরেকটি পরিবার দাড়ানোর চেষ্টা করলে, নানা ভাবে নিবৃত্ত করা হয় তাদের। বাল্লু পরিবারে হাতে গোনা দুই তিনজন শিক্ষিত থাকলেও বেশির ভাগ সদস্য বিতর্কিত ব্যবসায়ী হিসেবে সমালোচিত। পরিবারিক ঐতিহ্যে যতটা প্রতিষ্ঠিত থাকার কথা, তার চেয়ে বেশি বিতর্কিত হয়েছে কয়েকজনের কারণে। পূর্ব পুরুষদের খ্যাতি ছাপিয়ে কলঙ্কময় অধ্যায় রচনায় বংশের বিতর্কিতদের জুলুম ও অত্যাচারকে দায়ি করছেন এলাকাবাসী।
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
