এরদোয়ানের ওপর চটেছে নিউজিল্যান্ড
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
চলতি মাসের শেষে স্থানীয় নির্বাচন তুরস্কে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার নির্বাচনী প্রচারণায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে খ্রিস্টান জঙ্গি হামলার ভিডিও ব্যবহার করছেন। বিভিন্ন সভা-সমাবেশে তিনি এই ভয়ঙ্কর ভিডিও দেখাচ্ছেন। হামলার ভিডিও ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোয় এরদোয়ানের ওপর বেশ চটেছে নিউজিল্যান্ড।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, এই ভিডিও প্রচারে নিউজিল্যান্ডের নাগরিকদের বিপদ ডেকে আনবে। এছাড়া নিউজিল্যান্ড সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় উগ্র-ডানপন্থী ব্রেন্টন ট্যারেন্ট মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। হামলার ঘটনায় আরও প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। যাদের অনেকেই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
মসজিদে হামলা চালানোর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। ১৭ মিনিট ধরে ওই হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়। হামলার পর থেকে ইন্টারনেট দুনিয়ায় এই ভিডিও ঘুরতে থাকে। সেই নৃশংস ভিডিওটি নিউজিল্যান্ড এবং ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেয়। কিন্তু হাজার হাজার তুর্কি নাগরিক সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ভিডিওটি।
গত কয়েকদিন ধরে তুরস্কের বেশ কিছু শহরে নির্বাচনী প্রচারণার কাজে মসজিদে হামলার অস্পষ্ট ভিডিওটি ব্যবহার করছেন এরদোয়ান। তার কট্টর ইসলাম সমর্থকদের খেপিয়ে তুলতে এবং বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণে তিনি এই ভিডিও ব্যবহার করছেন।
গত সোমবার নির্বাচনী প্রচারণার কাজে এই ভিডিও প্রচার করার বিষয়টিতে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, এই ভিডিওর প্রচার নিউজিল্যান্ডের নাগরিকদের জন্য বিপদ ডেকে আনবে।
সোমবার সাপ্তাহিক মন্ত্রিপরিষদ সভা শেষে পিটার্স সাংবাদিকদের বলেন, নিউজিল্যান্ড সফরে আসা একটি তুর্কি প্রতিনিধি দলের কাছে এরদোয়ানের নির্বাচনী প্রচারণায় হামলার ভিডিও ব্যবহারের বিষয়টি উত্থাপন করা হয়েছে।
পিটার্স বলেন, এরদোয়ানের এই কাজটি নিউজিল্যান্ড সম্পর্কে ভুল তথ্য দিবে বলে তুর্কি অফিসারদের জানিয়েছেন তিনি। এছাড়া নিউজ্যিলান্ডের নাগরিক ও অন্য দেশে থাকা এই দেশের নাগরিকদের নিরাপত্তা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে। এই ভিডিও প্রচার সম্পূর্ণ অন্যায়।
তুর্কি অফিসাররা জানান, গত কয়েক বছরে অন্তত দুইবার তুর্কি পরিদর্শন করে হামলাকারী ট্যারেন্ট। হামলার আগে নিজের লেখা ৭৩ পাতার ইশতেহার অনলাইনে প্রকাশ করেন তিনি। এর পুরোটাতেই ইসলামপন্থী জঙ্গি এবং অভিবাসীদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। অপরদিকে, শ্বেতাঙ্গদের প্রশংসা করেছেন ট্যারেন্ট।
ইশতেহারের একটি অধ্যায়ের শিরোনামে হামলাকারী লেখেন `কিল হাই প্রোফাইল এনিমি'। একইসঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, এরদোগান এবং লন্ডনের মেয়র সাদেক খানের নাম উল্লেখ করেন তিনি।
ইশতেহারে ইস্তাম্বুলের ইউরোপীয় সীমান্তবর্তী এলাকায় বসবাসরত তুর্কি নাগরিকদের সতর্ক করেন ব্রেন্টন। তিনি বলেন, `আমরা কন্সটেন্টিপলবাসীদের কাছে আসছি। আমরা শহরের সব মসজিদ ও মিনার ধ্বংস করে দেব।'
নিউজিল্যান্ডের ঘটনার নিন্দা জানিয়ে নিজের টুইটারে এরদোয়ান লেখেন, এটা ক্রমবর্ধমান বর্ণবাদ এবং
ইসলাম বিদ্বেষের সর্বশেষ উদাহরণ। এরপর পরই তিনি এ ঘটনাটি তার প্রধান রাজনৈতিক বিরোধী দলের বিরুদ্ধে ডাণ্ডা হিসেবে ব্যবহার করেন।
এক ভাষণের সময় প্রেসিডেন্ট এরদোয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষ কামাল কিলিচডারুগলোর সমালোচনা করেন। তিনি বলেন, যারা ইসলামকে ঘৃণা করে, তিনি তাদের পক্ষ নিচ্ছেন। তবে কামাল কিলিচডারুগলোর ধর্মনিরপেক্ষতাবাদী সমর্থকরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান আসলে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য এই ভিডিওটি ব্যবহার করছেন।
গত রবিবার শহরের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণাকালে এক সামাবেশে ওই ভিডিও দেখিয়ে এরদোয়ান বলেন, তুরস্কে কেউ একই কাজ করছে। এরদোয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষ কামাল কিলিচডারুগলোর দেয়া এক বক্তব্য উল্লেখ করে বলেন, আমাদের দেশে সন্ত্রাস কেন? এ ব্যাপারে বসে ভাবতে হবে। এ সময় কামালের প্রতি নিন্দা জানান এরদোয়ান।
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
