এমন ম্যাচেও ইনিংস পরাজয় শ্রীলঙ্কার!
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
বৃষ্টি যেন শ্রীলঙ্কাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টাই করলো। কিন্তু শেষ রক্ষা হলো না। যে ম্যাচটিতে একটু ভালো খেললেই সহজে ড্র নিয়ে ফিরতে পারতো লঙ্কানরা, সেই ম্যাচটিতেই তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে এক ইনিংস এবং ৬৫ রানের বড় ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছে কেন উইলিয়ামসনের দল।
কলম্বো টেস্টের শুরু থেকেই হামলে পড়ে বৃষ্টি। প্রথম দিন সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র এক সেশনের মতো (৩৬.৩ ওভার)। দ্বিতীয়দিন হয়েছে ত্রিশ ওভারেরও কম। শুধুমাত্র তৃতীয় দিনেই হয়েছে সারাদিনের খেলা, মাঠে গড়িয়েছে ৮৭ ওভার। পরে চতুর্থ দিনে আবার হানা দেয় বৃষ্টি, খেলা হয় মোটে ৪৮ ওভার। অর্থাৎ টেস্টের প্রথম চার দিনে সব মিলিয়ে হয়েছে ২০১ ওভার আর হারিয়ে গেছে দেড়শ ওভারের বেশি।
অথচ এমন একটি টেস্টেও ইনিংস পরাজয় এড়াতে পারলো না শ্রীলঙ্কা। বৃষ্টির আশীর্বাদটা নিতে পারলো না। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৪৪ রানে। জবাবে টম লাথাম (১৫৪) আর বিজে ওয়াটলিংয়ের (অপরাজিত ১০৫) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৪৩১ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
১৮৭ রানে পিছিয়ে থাকা লঙ্কানদের জন্য আসলে ইনিংস পরাজয় এড়ানোটাই বড় চ্যালেঞ্জ ছিল। পঞ্চম দিনে ৫ ওভারের মতো ব্যাটিং করেই শ্রীলঙ্কাকে ছেড়ে দেয় নিউজিল্যান্ড। দ্বিতীয়বার নেমে রীতিমত লজ্জাজনক ব্যাটিং পারফরম্যান্স দেখায় স্বাগতিকরা।
২২ রানেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। ৩২-এ হারায় ৫ উইকেট। সেই ধারাবাহিতকায় ৭৫ রানে ৭টি উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে আসে শ্রীলঙ্কা। অষ্টম উইকেটে যা একটু প্রতিরোধ গড়েছিলেন নিরোশান ডিকভেলা। সুরাঙ্গা লাকমলকে নিয়ে তার ৪০ রানের জুটিটি ড্রয়েরও স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। তবে শেষ রক্ষা হয়নি।
লাকমলকে (১৪) হারানোর পর হাফসেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরের পথ ধরেন ডিকভেলাও (৫১)। এর পাঁচ বলের ব্যবধানে এম্বুলদানিয়ার শেষ উইকেটটিও তুলে নেন ট্রেন্ট বোল্ট, জয়ের উল্লাসে মাতে কিউই শিবির। ৭০.২ ওভারে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে ১২২ রানেই।
নিউজিল্যান্ডের বোলারদের সবাই কম বেশি উইকেট পেয়েছেন। ২টি করে উইকেট নেন বোল্ট, টিম সাউদি, সমারভিল, অ্যাজাজ প্যাটেল। একটি উইকেট শিকার কলিন ডি গ্র্যান্ডহোমের।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
