রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১১ ১৪৩৩   ১৪ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৮

এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬  

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার রেশ না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুরে কয়েকশ’ লোক নিয়ে হামলা-ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধ সাতমসজিদ হাউজিং সংলগ্ন এলাকায় এই 
ঘটনা ঘটে। খোদ বিট পুলিশিং অফিসের সামনে প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ওই জমিতে থাকা স্থাপনা ও হাউজিংয়ের অফিসে ভাঙচুর করে নগদ ১৫ লাখ টাকা, জমির দলিল, এসি, ফ্যান, জানালা-দরজা, আসবাবপত্রসহ মালামাল লুট করা হয়। পরে বাঁশ-টিনের বেড়া দিয়ে দখল নেয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময়ে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে মোহাম্মদপুর বিট পুলিশিং অফিসের সামনে দিয়ে দেড় থেকে দুইশ’ লোক মিছিলের মতো করে ওই জায়গাটির সামনে আসছে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সামনে এসে জায়গাটির সীমানা নির্দেশ করে বাঁধা বাঁশের দড়ি খুলে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশের পরই সামনে যা পেয়েছে এলোপাতাড়ি ভাঙচুর করতে থাকে তারা। সেসময়ে ওই জায়গায় খেলাধুলা করতে থাকা কয়েকজন শিশুকে ভয়ে দৌড়ে পালাতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা নিচে ভাঙচুরের একপর্যায়ে ওই জমিতে থাকা আবাসনের দুইতলা বিশিষ্ট অফিসে উঠে সিসি ক্যামেরা, লোহার গ্রিল, টেবিল, চেয়ার, আলমারি, বাথরুমসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। আলমারিতে থাকা জমির দলিলসহ আবাসনের বিভিন্ন কাগজপত্র মেঝেতে ফেলে পানি ঢেলে সেগুলো নষ্ট করে দেয়া হয়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন কিশোর কেউ এসি খুলে নিয়ে যাচ্ছে, কেউ আবার হাতে করে ল্যাপটপ নিয়ে যাচ্ছে, কেউ কেউ আবার ধরাধরি করে লোহার সিঁড়ি বেয়ে মাথায় করে ফ্রিজ নিয়ে নামছেন। কেউ জানালা ভাঙছেন, কেউ আবার দরজা খোলার চেষ্টা করছেন। ভাঙচুর শেষে টিন দিয়ে পুরো জায়গা ঘিরে দিয়ে তারা চলে যান।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই এলাকার বাসিন্দা সাজিদা বেগম বলেন, আমার বাড়ি এই জায়গার পাশেই। দেয়ালের সঙ্গে। গলি রাস্তা দিয়ে আমরা এই জায়গা দিয়েই চলাচল করি। ঘটনার সময়ে আমি এখানেই ছিলাম। তিনি বলেন, আমি বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। এরই মাঝে দেখি হঠাৎ প্রায় দুই/তিনশ’ লোক গালিগালাজ করতে করতে এসে গেটের সামনের বাঁশের বাঁধন খুলে ভেতরে প্রবেশ করে। বাচ্চারা তখনো খেলা করছিল। ভেতরে ঢুকেই ওই লোকগুলো আমাদের ধাওয়া করে। তখন আমরা দৌড়ে বাসার গলির মুখে এসে দাঁড়ায়। এরপর ওই লোকগুলো প্রথমে এসেই আগে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। তখন সামনে যা ছিল তারা সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এরপর ওই অফিসে ও জায়গাটিতে যা যা ছিল সব কিছু খুলে নিয়ে যায়। ওই সময়ে পাশের ভবন থেকে কয়েকজন উঁকি দিয়ে দেখছিল। তাদেরও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এমনকি ঘটনার সময়ে আমার পাশের বাড়ির বাসিন্দা জহির নামে এক ভাই ফোনে কথা বলছিলেন। ঘটনার ভিডিও করছে সন্দেহে তার বাসায় ঢুকে দরজা ভেঙে তাকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে এসে বেধড়ক মারধর করে।

ভুক্তভোগী জহির বলেন, আমি বারবার করে তাদের বলি- আমার ফোন চেক করেন, আমি ভিডিও করিনি। তারপরও আমাকে মারধর করে তারা। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করি। আমাদের জন্ম এখানে। তিনি বলেন, মূলত এই জমিটি ২০০৬ সালে চাঁদ উদ্যান হাউজিংয়ের তৎকালীন চেয়ারম্যান মো. আলম হোসেন কেনেন। এরপর এই জমি তার কাছ থেকে সাম্প্রতিক সময় ভবন নির্মাণের জন্য হুমায়ুন নামে এক ব্যক্তি কিনে নেন। পরে তিনি ওই জমি প্লট আকারে আরও ২৯ জনের কাছে শেয়ার বিক্রি করেন। যার মধ্যে ৯ জন প্রবাসীও রয়েছেন। বর্তমানে ওই জায়গায় একটি শপিংমল নির্মাণের কাজ চলছিল। নিচে শপিংমল উপরে আবাসিক বাসা। এর মধ্যেই ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা চালিয়ে এই দখলের চেষ্টা চালানো হলো। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় রাজনীতি যারা করে ছাত্র, যুব ও মূল দল সব কয়েকটি ইউনিটেরই নেতাকর্মীরা ছিল। আমরা অনেককেই চিনি। কিন্তু নাম বলতে পারবো না। তবে সেলিম মোল্লা নিজে ছিলেন তাদের সঙ্গে। তিনিই প্রথম ভেতরে ঢুকেছেন।
সব সিসি ক্যামেরা ফুটেজে আছে। ঘটনার সময় সামনের বিট পুলিশিং অফিসে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি, এমনকি ঘটনাস্থলেও আসেনি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, অবাক করা বিষয় কয়েকজন পুলিশ সদস্য এসে এই জমির সামনে থেকে ঘুরে যাওয়ার ঠিক পর পরই এই হামলা চালানো হয়।

ওই জায়গাটির ২৯ জন শেয়ার মালিকদের মধ্যে লন্ডন প্রবাসী শেয়ারহোল্ডার রবিন বলেন, আমরা সারা জীবন বিদেশে থাকি। অল্প অল্প করে টাকা জমিয়ে এই জমিটির একটা শেয়ার কিনেছি। ওখানে ফ্ল্যাট পাবো। ভেবেছিলাম জীবনের শেষ মুহূর্তে দেশে গিয়ে ওই ফ্ল্যাটে থাকবো। কিন্তু এগুলো কি শুরু হলো। যে কেউ এসে আমাদের ন্যায্য জমি জখল করে নিচ্ছে। দেখার কেউ নেই। এই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় যাবো। দেশে ফিরে কি করবো!

এদিকে এই ঘটনার বিচার চেয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জয়নাল আবদিন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর বাসার সঙ্গে ভবনসহ ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। গত কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২) স্থানীয় মহিন, প্রিন্স, আলামিন সহ আরও অন্তত এক থেকে দেড়শ’ সন্ত্রাসী সঙ্গে নিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন। একইসঙ্গে হুমায়ুনের মালিকানাধীন জমিও দখলের চেষ্টা করা হচ্ছে। জমিটি নিয়ে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে। লিখিত অভিযোগে তিনি বলেছেন, যে ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছেন, তারা দাবি করছেন ২০২২-২৩ সালে তারা কারও কাছ থেকে জমিটি কিনেছেন। তবে বাস্তবে ওই ব্যক্তিদের কাছে থাকা জমির কাগজপত্রের সঙ্গে এই জমির কোনো সম্পর্ক নেই। তারা উদ্দেশ্যপ্রবণভাবে এইগুলো করছে।

এ বিষয়ে জমিটির ঠিক সামনে থাকা বিট পুলিশিং অফিসে গেলে দেখা যায়, সেখানে কেউ নেই। লাইট-ফ্যান সব চলছে কিন্তু ভেতরে কেউ নেই। পরে সেখানকার দায়িত্বে থাকা মোহাম্মদপুর থানার এসআই রাজুর ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এই ঘটনায় আলোচনায় আসা মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম মোল্লা বলেন, আমি ঘটনাস্থলে ছিলামই না। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। যতটুকু জানতে পেরেছি, ওই এলাকায় দু’টি বস্তি ছিল এবং আনুমানিক ১৭ কাঠা জমি নিয়ে একাধিক পক্ষের বিরোধ রয়েছে। মূলত ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আলম নামের এক প্রবাসী দেশের বাইরে রয়েছেন। জমিটি তার দখলে ছিল। সেখানে থাকা দু’টি বস্তির একটি তিনি আগেই দখলমুক্ত করেছেন। এরপর জমিটি খালি ছিল। অন্যপক্ষ খালি জমিটি দখলে নেয়ার চেষ্টা করায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা হামলা-ভাঙচুর চালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। ওসি বলেন, জমি বা দখলসংক্রান্ত বিষয়ে পুলিশ পদক্ষেপ নিতে পারে না। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাচাই বাছাই শেষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর