এবার কানাডায় ডোরিয়ানের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন সাড়ে ৪ লাখ পরিবার
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯
বাহামাসে তাণ্ডব চালিয়ে ৪৩ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার এক সপ্তাহ পর এবার কানাডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ডোরিয়ানের তাণ্ডবে প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সাড়ে চার লাখের বেশি পরিবার। একই সঙ্গে প্রদেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে।
স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় ডোরিয়ানের কারণে কানাডার নোভা স্কোটিয়ার হ্যালিফ্যাক্স এলাকায় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। প্রচণ্ড শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে কানাডার সাড়ে চার লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা।
দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী রালফ গুডালে বলেছেন, উদ্ধার তৎপরতার প্রচেষ্টায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
গত রোববার ৫ মাত্রার শক্তি নিয়ে ক্যারিবীয় দেশ বাহামাসে তাণ্ডব চালায় ডোরিয়ান। ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঁছড়ে পড়া এই ঝড়ে এখনও কতজন নিখোঁজ রয়েছেন, তা জানাতে পারেনি দেশটির সরকার। তবে ডোরিয়ানের আঘাতে প্রাথমিকভাবে ৪৩ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বাহামাস সরকার।
ডোরিয়ানের তাণ্ডবে নিখোঁজের সংখ্যা কয়েকশ থেকে কয়েক হাজার হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে, এখনো বাহামাস ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন।
বাহামাসে আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয় ডোরিয়ান। কানাডার হ্যারিকেন সেন্টার এই ঘূর্ণিঝড়কে তীব্র মাত্রার হিসেবে শনাক্ত করেছে। কানাডার কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় ডোরিয়ানের কারণে নোভা স্কোটিয়ায় ইতোমধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকালের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।
হ্যালিফ্যাক্সের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ডোরিয়ানের তাণ্ডবে একটি ক্রেন পাশের একটি ভবনের ওপর আছড়ে পড়ছে। রোববার সকালের দিকে এই ঝড় কানাডার উত্তরের নিউফাউন্ডল্যান্ড ও পূর্বাঞ্চলের ল্যাবরাডরের দিকে অগ্রসর হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ডোরিয়ানের ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ব্রিফ করেছেন দেশটির কর্মকর্তারা। গত রোববার বাহামাসে ২৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ডোরিয়ান। ডোরিয়ানের তাণ্ডবে লন্ডভন্ড বাহামাসে এখনো শত শত মরদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।
জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, ডোরিয়ানের আঘাতের পর গ্রান্ড বাহামাস এবং আবকাও দ্বীপপুঞ্জের প্রায় ৭ লাখ মানুষের জন্য জরুরি সহায়তা দরকার।
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
