এনআরসি`র আতঙ্কে বিয়ে করতে চান ৭০ বছরের বৃদ্ধ!
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
বহু বছর আগে কলেমা পড়ে নিকাহ হয়েছিল। কাগজে-কলমে কোনো নথি নেই। এনআরসি-র (জাতীয় নাগরিক পঞ্জি) ফলে বুড়ো বয়সে স্বামী-স্ত্রীর ঘর আলাদা হবে না তো? ভয় চেপে বসেছে আখতার আলির মনে। তাই সত্তর ছুঁইছুঁই এই বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে ভাঙড়ের ম্যারেজ রেজিস্ট্রারের কাছে এসেছেন বিয়ে করতে।
শুধু আখতার নন, ভাঙড় ১ ব্লকের এক ম্যারেজ রেজিস্ট্রার জানালেন, মাসখানেকের মধ্যে খাতায়-কলমে বিয়ে সারতে আসা দম্পতির সংখ্যা অন্তত পঞ্চাশ। কারো কারো দাম্পত্যের বয়স বিশ-তিরিশ বছরের বেশি। এনআরসি-র ভয়ে নাতিপুতি নিয়ে এখন আসছেন বিয়ে করতে।
ইতিমধ্যে বসিরহাট মহকুমায় জনা পাঁচেকের মৃত্যু হয়েছে। সব ক্ষেত্রেই অভিযোগ, এনআরসি নিয়ে আতঙ্কে ভুগছিলেন তারা। নথিপত্র ঠিকঠাক ছিল না। গত কয়েক দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার নানা প্রান্তে যে ভাবে আতঙ্ক ছড়িয়েছে, তাতে বিষয়টা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও সীমাবদ্ধ নেই। দেগঙ্গায় দিন কয়েক আগে এনআরসি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে মুসলিমরা ছাড়াও কয়েকটি হিন্দু সংগঠনের লোকজনও ছিলেন। ঠিক হয়েছে, যে ভাবে হোক, এনআরসি রুখতেই হবে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত। অনুপ্রবেশ ঘটে আকছার। নথির খোঁজে এখন মাথার ঘাম পায়ে পড়ার জোগাড় অনেকের। শুধু তো রেশন কার্ড, আধার কার্ড নয়। দীর্ঘ দিন ধরে এ দেশে বসবাসের কিছু একটা দলিল দরকার। তাই পুরনো বাক্স-পেঁটরা খুলে উলটপালট করছেন হাড়োয়ার ইয়ার আলি বিশ্বাস। ছাপোষা চাষি। আইনকানুন তেমন বোঝেন না। এনআরসি নিয়ে প্রশ্ন শুনে উগরে দিলেন পাঁচটা শোনা কথা। বললেন, ‘‘শোনেননি, এ বার এরা দেশছাড়া করবে। মস্ত পাঁচিল ঘেরা এনআরসি-বাড়ি তৈরি হয়েছে। হাজার হাজার লোক থাকবে সেখানে। মরদ-মেয়ে আলাদা আলাদা। আরো বাড়ি তৈরি হচ্ছে।’’ আরো যোগ করলেন, ‘‘১৯৭১ সালের দলিল না থাকলে সবাইকে পাঠানো হবে সেখানেই। কিছু দিন সেখানে রেখে শ্রমিকের কাজ করিয়ে বাংলাদেশে চালান করা হবে!’’
উত্তর ২৪ পরগনার বাংলাদেশ ঘেঁষা বসিরহাট, হাড়োয়া, বাদুড়িয়া, দেগঙ্গা, মিনাখাঁ সর্বত্রই প্রায় চিত্রটা এক। রাস্তা-ঘাটে, হাটে-বাজারে একই আলোচনা। সকলেই সকলকে পরামর্শ দিচ্ছেন, কাগজপত্র গুছিয়ে রাখো। না হলে নিস্তার নেই। সে সব শুনে মুদিখানা দোকানের হালখাতার নেমন্তন্নের জরাজীর্ণ কার্ডও চামড়ার সুটকেস থেকে ঝেড়েঝুড়ে বের করে রেখেছেন দেগঙ্গার খাদিনা বিবি। যদি কোনো কাজে লাগে!
এ বঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি চালু হবে, সে কথা তো প্রশাসন বলেনি— কথাটা শেষ করতে না করতেই হইহই করে উঠল দেগঙ্গা ব্লক অফিসে রেশন কার্ড সংশোধন করতে আসা ভিড়টা। ‘‘চালু যে হবে না, সে কথাও কি কেউ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে?’’ উড়ে এল পাল্টা প্রশ্ন। কলেজপড়ুয়া সানি বিশ্বাস বললেন, ‘‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে এনআরসি-র কথা বলছেন, সেখানে আর কার কথায় ভরসা রাখব?’’
গাঁয়ে-গঞ্জে আতঙ্ক যে ছড়িয়েছে, মানছেন দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক। বললেন, ‘‘যারা জানতে চাইছেন, তাদের বলছি, আতঙ্কের কারণ নেই। পঞ্চায়েতগুলোকেও বলছি মানুষকে বোঝাতে।’’
বাদুড়িয়ার গ্রামে সাইকেল সারানোর দোকান বিশ্বম্ভর সরকারের। তার বাবা রাস্তার ধারে ঝুপড়িতে থাকতেন। দাদু অন্যের জমিতে কাজ করার সুবাদে মনিবের বাড়িতে আশ্রিত ছিলেন। ১৯৯৫ সালে এক টুকরো জমি কিনে বাড়ি করেছেন বিশ্বম্ভর। আধার আর ভোটের কার্ডই দেশের নাগরিক হিসেবে তার একমাত্র নথি। কিন্তু ’৯৫ সালের নথি দিয়ে কি লাভ হবে কিছু? রেশন কার্ডে নাম সংশোধন করতে আসা বিশ্বম্ভরের প্রশ্ন শুনে পাশের ভিড়টা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করে।
রেশন কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও চল্লিশ বছর এ দেশে কাটিয়ে দেয়া বছর আশির সেলিম লস্কর ভয়ে কাঁটা। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলার এই বাসিন্দা জানালেন, কয়েক বছর ভোটার কার্ড পুড়ে যাওয়ায় আর করা হয়নি। বাড়ির মেয়ে-বৌরা হরবখত কাঁদছেন।
গোসাবা, বাসন্তী, ক্যানিং-সহ বিভিন্ন এলাকার প্রচুর মানুষ ১৯৭১ সালের আগেই বাংলাদেশ ছেড়ে এসেছিলেন। এ দেশের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড— সবই আছে। তবু আছে ভয়। বাসন্তীর মসজিদবাটীর সাজিদ মোল্লা, সাদ্দাম শেখ, আলেয়া বেওয়া আতঙ্কিত সকলেই। ১৯৭০-৭১ নাগাদ বাংলাদেশ থেকে এসে মসজিদবাটী এলাকায় বাসা বাঁধেন রানুবালা পাল। কয়েক বছর আগে স্বামী মারা গিয়েছেন। সত্তরোর্ধ্ব বৃদ্ধা বলেন, ‘‘একবার ঘা খেয়ে ও দেশ থেকে এখানে এসেছি। আবার কি ভিটেহারা হতে হবে!’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।
- ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
- হরমুজ প্রণালী বন্ধে তেলের দাম বাড়ল ১০ শতাংশ
- আমিরাতে হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
- ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহ
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি
- ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প
- মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
- এরপর কী?
- শ্রীলংকা গেল তো গেল, পাকিস্তানকে নিয়েই ‘রসাতলে’ গেল
- হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্থগিত
- ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
- ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা
- কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি
- ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
- ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট
- ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১
- জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
- ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের
- সরকারে বিএনপি ছন্দপতন দলে
- জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
- সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে
- আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে
- ব্রংকসে বাকা’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ
- গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত
- তারেকের নজর ক্যান্টনমেন্ট ও প্রশাসনে
- জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে লড়বেন খলিল
- ট্রাম্পকে মামদানির ফোন
- মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
