এতো প্রাণহানির রহস্য কি?
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদ পান করে গত কয়েকদিনে অন্তত ৯৯ জন লোকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত শ’দুয়েক নারী-পুরুষ।
প্রথম মৃত্যুর খবরটি পাওয়া যায় বৃহস্পতিবার। যারা মারা গেছেন তারা সবাই গোলাঘাট আর জোরহাট জেলার চা বাগানের শ্রমিক। মৃতদের মধ্যে নারীও রয়েছেন।
যে বাড়িতে ওই মদ তৈরি হচ্ছিল - তা পুলিশ চিহ্নিত করেছে এবং দেড় লিটার বিষাক্ত মদও উদ্ধার করেছে। এখান থেকে প্লাস্টিকের প্যাকেটে ভরে বিক্রি হতো বিষাক্ত মদ।
১৮০ মিলিলিটারের প্যাকেট বিক্রি হতো এক ডলারেরও কম দামে। লাইসেন্স করা মদের তুলনায় এদাম অর্ধেকেরও কম।
এখনও ডাক্তাররা বের করতে পারেন নি যে ঠিক কি উপাদান ওই মদে ব্যবহৃত হয়েছিল - যা পান করার পর সেবনকারীদের বিভিন্ন প্রত্যঙ্গ অকেজো হয়ে যেতে শুরু করে।
বিশেষজ্ঞরা বলেছেন, সস্তা মদ প্রস্তুতকারকরা প্রায়ই এতে মিথানল ব্যবহার করে -যা মিথাইল এ্যালকোহল এবং এটা মোটরগাড়ির এ্যান্টি-ফ্রিজ সহ বিভিন্ন যন্ত্রে ব্যবহার হয়।
এটা অত্যন্ত বিষাক্ত পদার্থ, কিন্তু কখনো কখনো চোরাই মদ প্রস্তুতকারকরা নেশাবর্ধক হিসেবে এটা মিশিয়ে মদ তৈরি করে।
বিজ্ঞানীরা বলছেন, বেশি পরিমাণে মিথানল পান করলে, অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যু হতে পারে।
রাহুল বরদোলোই নামে একজন ডাক্তার বলেছেন, বিষক্রিয়ায় আক্রান্ত লোকেরা প্রচন্ড বমি করছিল, তারা বলছিল যে তাদের বুকে তীব্র ব্যথা হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে।
স্থানীয়ভাবে তৈরী মদ খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন বহু নারী - পুরুষ।
গুয়াহাটি থেকে একজন বিশেষজ্ঞ এখন ওই মদের রাসায়নিক বিশ্লেষণ করার জন্য গোলাঘাট-জোরহাটের পথে রয়েছেন।
একজন চা শ্রমিক গোলাঘাট হাসপাতাল থেকে বিবিসিকে বলেন, তিনি আধা লিটার মদ কিনেছিলেন, এবং খাবার আগে তা পান করেন তিনি। প্রথম সবকিছু স্বাভাবিকই ছিল তবে কিছুক্ষণ পর থেকে মাথাব্যথা এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে শুরু করে।
আসামে স্থানীয়ভাবে তৈরী মদ তৈরী এবং বিক্রি নিষিদ্ধ। কিন্তু চা-বাগান এলাকাগুলিতে নিয়মিতই এধরণের সস্তা মদ পাওয়া যায়।
কিছুদিন আগেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিষাক্ত মদ খেয়ে প্রায় একশো জন মারা যায়। তা ছাড়া ২০১১ সালেও পশ্চিমবঙ্গ রাজ্যে বিষাক্ত মদ পান করে ১৭০ জনের মৃত্যু হয়।
ভারত হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মদের বাজার । এখানে অনেক দেশী-বিদেশী কোম্পানির মদ বিক্রি হয়, কিন্তু এই বাজারের ৪৮ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেকই দখল করে আছে বেআইনি-ভাবে ঘরে তৈরি সস্তা মদের ব্যবসা।
অনেকে বলেন, ভারতে বৈধ মদ উৎপাদন ও বিক্রির ওপর সরকারি শুল্ক ও কর এখন এত বেড়ে গেছে যে তা অবৈধ সস্তা মদ উৎপাদকদের উৎসাহিত করছে।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
