এখন গান নিয়ে ভাবছি না
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
জনপ্রিয় মডেল ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক গল্পের নাটকে তাকে বেশি অভিনয় করতে দেখা যায়। মাঝে মাঝে মিউজিক ভিডিওতেও দেখা যায় তাকে। এ মুহূর্তে নেপালে শুটিং করছেন তিনি।
বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* যুগান্তর: বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** অপূর্ব: এ মুহূর্তে নেপাল আছি। এখানে আটটি নাটকের শুটিং শেষ করেছি। আজ দেশে ফিরছি। এছাড়া দেশে থাকতে কয়েকটি খণ্ড নাটকের কাজ শেষ করেছি। শিগগিরই নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
* যুগান্তর: শুধু রোমান্টিক গল্পের নাটকেই আপনাকে দেখা যায়। এর প্রতি দুর্বলতা কেন?
** অপূর্ব: আমি গল্পপ্রধান নাটকের অভিনয় করি। পরিচালক আমাকে যেটি করতে দেয় সেটিই করি। এতে কোন চরিত্র কেমন এবং দর্শক কীভাবে নেবে সেটি আমি জানি না। অভিনয় আমার কাজ। সব রকম চরিত্রে আমাকে দেখা যাবে, তবে সে রকম গল্প হতে হবে।
* যুগান্তর: ধারাবাহিক নাটকে আপনার কোনো অপারগতা রয়েছে কি?
** অপূর্ব: অবশ্যই না। তবে ধারাবাহিক নাটকে কম অভিনয় করি। বিষয়টি এমন, আমি এখন যে নাটক নিয়ে ব্যস্ত আছি এ সময়ে অন্য কেউ কোনো গল্প নিয়ে এলে তো সময় দিতে পারব না। ব্যস্ততাই আমার কাছে মূল বিষয়। অপারগতা কোনো বিষয় নয়।
* যুগান্তর: অনেকেই অভিযোগ করছেন দর্শক এখন নাটক দেখছেন না। আপনি কি তাই মনে করেন?
** অপূর্ব: আমি তা মনে করি না। হয়তো অনেকেই সময়ের অভাবে টিভিতে নাটক দেখতে পারেন না। পরে কিন্তু ইউটিউবে নাটক দেখেন। যারা এমন অভিযোগ তুলছেন তারা কোন পরিপ্রেক্ষিতে তুলছেন তা আমার জানা নেই। ভালো কাজ মানুষ দেখেন এবং ভালো কাজে সাফল্য আসবেই।
* যুগান্তর: আপনাকে তো গাইতে দেখা যায়। নতুন কোনো গান করার পরিকল্পনা আছে?
** অপূর্ব: এখন গান নিয়ে ভাবছি না। কিছুদিন আগে একটি খণ্ড নাটকে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। গান গাওয়ার ইচ্ছা আমার আছে, তবে কবে আবার গাইব বলতে পারছি না।
* যুগান্তর: পরিচালক না প্রযোজক হিসেবে আবার কবে দেখা যাবে?
** অপূর্ব: আপাতত অভিনয় নিয়ে থাকতে চাই। এর বাইরে এখন কিছু ভাবছি না। তবে ইচ্ছা আছে আবারও পরিচালনা করার।
* যুগান্তর: নতুন সিনেমায় কাজ করার কথা ছিল আপনার। এ বিষয়ে কোনো খবর আছে?
** অপূর্ব: আপাতত নেই। প্রথম সিনেমা মুক্তির পর থেকেই নতুন ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি অনেক। তবে নানা কারণে সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারিনি। যেনতেন ছবিতে অভিনয় করে দর্শকদের আমি হতাশ করতে চাই না। তাদের জন্যই আমার আজকের অবস্থান। সুতরাং দর্শকদের মূল্যায়নই আমার কাছে বড়।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম

