এক সপ্তাহের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত দেয়ার নির্দেশ
প্রকাশিত: ২১ জুন ২০১৯
রাজধানীসহ সারাদেশের ফার্মেসি থেকে আগামী সাত দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে ফেরত দেয়ার নির্দেশনা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
বুধবার (১৯ জুন) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বরাবর এ চিঠি দেয়া হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত দেয়া প্রসঙ্গে এক চিঠিতে বলা হয়, যদি কোনো প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিতে অপারগতা প্রকাশ করে, তাহলে বিষয়টি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি বা মহাসচিব ও ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর চিঠি পাঠাতে হবে। এছাড়া সেই চিঠির একটা কপি ওষুধ প্রশাসন অধিদফতরকে প্রদান করতে বলা হয়েছে।
সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালিত এক অভিযানে রাজধানীর শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে ও বিক্রি হচ্ছে বলে এক সেমিনারে বলা হলে, তা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালত শীঘ্রই বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রত্যাহারের নির্দেশনা প্রদান করে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকাটা অস্বাভাবিক। প্রচলিত নিয়ম অনুসারে যেকোনো ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ফার্মেসিগুলো তা একটি নির্দিষ্ট কন্টেইনারে মজুদ রাখে এবং সেই কনটেইনারে ‘এ ওষুধ বিক্রয়ের জন্য নয়’ লেখা থাকে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়, যা মোটেই সঠিক নয় বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যেন কোথাও বিক্রি না হয়, সেজন্য ওষুধ প্রশাসন অধিদফতর সব সময় সতর্ক রয়েছে। এসবের দায়ে গত ছয় মাসে এ সংক্রান্ত ৩৭০টি মামলা ও ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, উচ্চ আদালতের নির্দেশনা তারা এখন হাতে পাননি। তবে ইতোমধ্যেই রাজধানীসহ সারাদেশের ফার্মেসি থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ উৎপাদনকারী কোম্পানিও আমদানিকারকদের কাছে ফেরত দেয়ার জন্য ফার্মেসিগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। শুধু তাই নয়, এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি ও জারি হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ সংরক্ষণ করা যাবে না। সংরক্ষিত অন্যান্য ওষুধের সঙ্গে মেয়ােদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ফার্মেসির লাইসেন্স বাতিল ও সিলগালাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ফার্মেসি পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ফার্মেসি পরিদর্শনপূর্বক মেয়াদোত্তীর্ণ ওষুধ শনাক্ত করে তার রেকর্ড সংরক্ষণ করতে হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ অনধিক ১০ দিনের মধ্যে উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে।
মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস আগে ফার্মেসি মালিকরা ওষুধগুলো ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট ওষুধ উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবে। ক্রেতাদেরও ওষুধ ক্রয়ের সময় মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিতে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কোনো ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হলে কিংবা বিক্রয় প্রস্তাব করলে ওই ফার্মেসির বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদফতর অথবা ওষুধ প্রশাসনের জেলা বা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ দাখিলের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
ওষুধের মেয়াদ সংক্রান্ত কোনো অনিয়ম (মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা বা কেটে ম্যাপ পরিবর্তন) ইত্যাদি পরিলক্ষিত হলে সে সম্পর্কে ওষুধ প্রশাসন অধিদফতর অথবা ওষুধ প্রশাসনের জেলা/বিভাগীয় কার্যালয় অবহিত করতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রসঙ্গে বলেন, জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ কোথাও যেন বিক্রি না হয় সেজন্য ওষুধ প্রশাসন অধিদফতর সব সময় সতর্ক দৃষ্টি রাখছে এবং রাখবে বলে মন্তব্য করেন তিনি।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
