এক ডজন প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত যাচ্ছে যুব হকি দল
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
অনূর্ধ্ব-২১ নারী হকি দলের ঐতিহাসিক সিঙ্গাপুর সফরের আগে মেয়েদের প্রস্তুতির জন্য ভারতের জাতীয় একাডেমি (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) দলকে ঢাকায় এনে ৬টি ম্যাচ খেলিয়েছিল হকি ফেডারেশন। যার ইতিবাচক ফল ঠিকই এসেছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকিতে বাংলাদেশ ঐতিহাসিক জয়ও পেয়েছে শ্রীলংকাকে হারিয়ে। কোনো আন্তর্জাতিক আসরে প্রথমবারের মতো খেলে ৬ দেশের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশের মেয়েরা।
মেয়েদের পর এবার ছেলেদের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী বছর জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দলকে দুই সপ্তাহের অধিক সময়ের জন্য ভারত পাঠাচ্ছে ফেডারেশন। দেশটির চন্ডিগড় ও পাঞ্জাবে ১২টি ম্যাচ খেলবে যুব হকি দল। এর মধ্যে ৮ টি চন্ডিগড়ে এবং ৪ টি পঞ্জাবের ভাতিন্দা জেলায়।
আগামী বছর জুনে জুনিয়র এশিয়া কাপের আয়োজক হওয়ার পরই অনূর্ধ্ব-২১ দল গঠনের জন্য উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করে ফেডারেশন। সেখান থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গত ১৮ আগস্ট ক্যাম্প শুরু করা হয়।
আগামী ২৪ সেপ্টেম্বর ২২ খেলোয়াড় নিয়ে ভারত যাবেন অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ সাবেক তারকা খেলোয়াড় মামুনুর রশিদ। দলে গোলরক্ষক কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক রাসেল খান বাপ্পী।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি আবদুর রশিদ শিকদার সিঙ্গাপুর থেকে ফিরলেই আনুষ্ঠানিকভাবে ভারতগামী ২৫ সদস্যের দল ঘোষণা করা হবে। দলে ২২ খেলোয়াড়ের সঙ্গে থাকবেন একজন ম্যানেজার, একজন কোচ এবং একজন গোলরক্ষক কোচ।
‘ভালো ফলাফল করার জন্য বেশি বেশি ম্যাচ খেলার বিকল্প নেই। তার অংশ হিসেবেই ফেডারেশন যুব দলকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছে। এরপর বাইরের দল ঢাকায় এনে সিরিজ খেলানোর পরিকল্পনাও আছে ফেডারেশনের। কারণ, এবার জুনিয়র এশিয়া কাপের আয়োজক আমরা। আমাদের সুন্দর আয়োজনের পাশপাশি মাঠের পারফরম্যান্সও ভালো করতে হবে’- বলেছেন অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশিদ।
ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে খেলবে ৮ দেশ। গতবারের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও স্বাগতিক বাংলাদেশ খেলবে সরাসরি। তার আগে এ টুর্নামেন্টের বাছাই পর্ব হবে আগামী ১৪ থেকে ২২ ডিসেম্বর হংকংয়ে। সেখান থেকে আসবে বাকি দলগুলো।
ভারত সফরের জন্য সম্ভাব্য দল
ম্যানেজার : বদরুল ইসলাম দিপু।
কোচ : মামুনুর রশিদ।
গোলরক্ষক কোচ : রাসেল খান বাপ্পী।
খেলোয়াড় : নুরুজ্জামান নয়ন, বিপ্লব কুজুর, আশরাফুল ইসলাম, খালেদ মাহমুদ রাকিন, সোহানুর রহমান সবুজ, সারোয়ার মোর্শেদ শাওন, সফিউল আলম, আমিরুল ইসলাম, সজিব হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাইমুদ্দিন, রাজু আহমেদ, আল নাহিয়ান শুভ, আবেদ উদ্দিন, নাজমুল হাসান, দেবাশীষ রায়, আরশাদ হোসেন, রাজিব দাশ, মাহাবুব হোসেন, রিদয় শেখ, শিহাব হোসেন ও মেহরাব হাসান সামিন।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
