একাকিত্বে ভুগছেন আকরাম-কাসেমী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের র্শীষ নেতাকর্মীদের সহযোগিতা না পেয়ে একা হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ও এসএম আকরাম। একদিকে বিএনপির নেতাকর্মীদের অসহযোগিতা অন্যদিকে হামলা-মামলার কারণে গত দুইদিন যাবত কোন প্রচারণা নেই এই দুই প্রার্থীর।
নারায়ণগঞ্জের তিনটি আসনে বিএনপির তিন প্রার্থীকে মনোনয়ন দেয়া হলেও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে বিশ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়া হয়। অন্যদিকে সদর-বন্দর আসনে নির্বাচনকালীন জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরামকে মনোনয়ন দেয়া হয়। এসএম এই আসনটিতে আওয়ামীলীগের সাবেক সাংসদ ছিলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের এই দুই প্রার্থী মনোনয়ন পাবার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা চুপসে যান। ফলে দুই প্রার্থী তাদের কোন সহযোগিতা পাচ্ছেন না। বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনী মাঠে নামাতে এই দুই প্রার্থী তাদের বাড়ি বাড়ি পর্যন্ত গিয়েছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের পক্ষে নির্বাচনী মাঠে নামেননি, শুধু আশ্বস্থ করেছেন। অথচ প্রার্থীরা ভেবেছিলেন, মান অভিমান যতই থাকুক, নির্বাচনী প্রতীক ধানের শীষ হওয়াতে নির্বাচনী প্রচারণায় বিএনপির বিশাল কর্মীবাহিনীকে সাথে পাবেন। ধানের শীষের পক্ষে দলীয় স্বার্থে হলেও বিএনপির বিশাল কর্মীবাহিনীরা নামবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি!
সূত্রমতে, এসএম আকরাম নিজ বলয়ের নেতাকর্মীদের নিয়ে সদর ও বন্দরের কয়েকটি স্থানে নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। প্রথম দুইদিন প্রচারণায় আকরামের সাথে ছিল মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী। এরপর কালাম অসুস্থতার অজুহাতে আকরামের সাথে আর প্রচারণায় নামেননি।
এদিকে আকরাম নিজ উদ্যোগে প্রচারণা চালালেও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের কেউ আলাদাভাবে জোটের প্রার্থীর পক্ষে কোন প্রচারণা চালাতে দেখা যায়নি। আকরামও হামলা-মামলার ভয়ে প্রচারনা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে তিনি। দুইদিন যাবত বন্ধ রেখেছেন প্রচারণা।
অন্যদিকে একেবারেই প্রচারণায় নেই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে বিএনপির কোন নেতা। সাবেক এমপি গিয়াসউদ্দিন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের বাড়ি পর্যন্ত গিয়ে তোষামোদ করেও কাসেমী তাদের নির্বাচনী মাঠে নামাতে পারেননি। কাশিপুর ইউনিয়নে দুইদিন প্রচারণা চালালেও সেখানে কোন বিএনপির কোন শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ্ আলমও কাসেমী বিমুখ হয়ে আছেন।
এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ আহমেদ কাসেমীর সাথে নির্বাচনী কাজে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং কয়েকদিন পারভেজকে নিয়ে কাসেমী নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। কিন্তু গত ২৪ ডিসেম্বর বেলা পৌনে ২টায় কাসেমী তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তার সাথে ছিলে পারবেজ আহমেদ। কিন্তু সংবাদ সম্মেলন করে নামার পর প্রেসক্লাবের নিচ থেকে পারভেজ আহমেদকে গ্রেপ্তার করে নিয়ে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। বর্তমানে অজানা ভয়ে নিরাপত্তাহীনতার অজুহাতে প্রচার- প্রচারনা থেকে বিরত রয়েছে ঐক্যফ্যন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।
সব মিলিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশে না পেয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন মুফতি কাসেমী ও এস এম আকরাম। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মাঠে না নামলে এই দুই প্রার্থীর নসীবে কি আছে তা টের পাওয়া যাবে ৩০ ডিসেম্বর ভোটের ফলাফলে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
