একসঙ্গে হাস্যোজ্জল মেসি-রোনালদো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯
একে অপরের ব্যাপারে বরাবরই ইতিবাচক লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায়ই ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে নিজেদের খেলার উন্নতিতে অন্যজনের অবদানের কথা স্বীকার করেন অকপটে। মাঠের মধ্যে দুজনের এবং মাঠের বাইরে কোটি সমর্থকের যতো প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে খুবই ভালো বন্ধু বর্তমান সময়ের অন্যতম সেরা এ দুই ফুটবলার।
তাদের সম্পর্কের রসায়ন সম্পর্কে আরও একবার ধারণা মিলল বৃহস্পতিবার রাতে, উয়েফা এওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে ঠিক করা হয়েছে আসন্ন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব এবং দেয়া হয়েছে গত মৌসুমের সেরাদের পুরষ্কার। স্বাভাবিকভাবেই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি-রোনালদোসহ ইউরোপিয়ান ফুটবলের সব তারকারা।

অনুষ্ঠানের শুরু থেকেই পাশাপাশি বসে ছিলেন মেসি ও রোনালদো। তাদের পাশেই ছিলেন সবশেষ মৌসুমের সেরা তিনের সংক্ষিপ্ত তালিকায় থাকা লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডিক। মেসি-রোনালদোকে পেছনে ফেলে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন ফন ডিক।
সেরা খেলোয়াড়ের পুরষ্কার না পেলেও, মৌসুমের সেরা ফরোয়ার্ডের পুরষ্কার ঠিকই জিতেছেন বার্সেলোনার লিওনেল মেসি। এতে অবশ্য মনঃক্ষুণ্ণ হননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বরং সারাটা সময় কাটিয়েছেন মেসির সঙ্গে হাস্যরস ও নানান কথাবার্তা বলে।
আর এ দুজনকে একসঙ্গে পেয়ে সংবাদমাধ্যমের কর্মীদেরও সুবিধা হয় তাদের কাজ করতে। একের পর এক জ্বলতে থাকে ক্যামেরার ফ্ল্যাশ, টেপা হয় শাটার, উঠতে থাকে এ দুজনের হাস্যোজ্জল সব ছবি। এরই ফাঁকে পাশাপাশি বসে থাকা মেসি-রোনালদোর ইন্টারভিউ নেন অনুষ্ঠানের একজন পরিচালক।

মেসির সঙ্গে খেলা ও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে রোনালদো বলেন, 'মেসির সঙ্গে আমি ১৫ বছর ধরে একই প্ল্যাটফর্মে খেলছি। আমি জানি না এর আগে ফুটবলে কখনও এমনটা হয়েছে কি-না, যে দুইজন একই মানের ফুটবলার একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে এত দিন ধরে খেলে যাচ্ছে। এটা এতোটা সহজ নয়।'
এসময় মেসির সঙ্গে ডিনারের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের এখনও একসঙ্গে ডিনার করা হয়নি। আশা করি সামনেই হয়ে যাবে। আমি অবশ্যই স্পেনে খেলাটা মিস করি। আমরা একে অন্যকে আরও ভালো খেলতে সাহায্য করতাম। গত ১৫ বছর ধরে এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের আরও ভালো খেলতে উৎসাহিত করেছে।'
সাম্প্রতিককালে অনেক কথা শোনা গিয়েছে রোনালদোর অবসরের বিষয়ে। সে ব্যাপারে মেসিকে টেনে এনে খানিক মজার ছলেই তিনি বলেন, 'মেসি আমার চেয়ে দুই বছরের ছোট। তবে আমার মনে হয় বয়সের তুলনায় আমি দেখতে ভালো আছি। আমি আগামী বছরেও এখানে থাকতে চাই। সম্ভব হলে পরে আরও কয়েক বছর। যারা আমাকে পছন্দ করে না, তাদের জন্য কোনো সুখবর নেই। আমাকে দেখতেই হবে তাদের।

শুধু যে রোনালদো একাই কথা বলেছেন সাক্ষাৎকারে, এমনটা নয়। স্বল্পভাষী মেসির মুখ থেকে বের হয়েছে অল্প কিছু কথা। যেখানে তিনি বলেন, 'রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা আসলেই অসাধারণ। গোল করা সবসময়ই আনন্দের। তবে গোল করার আগেও মূল লক্ষ্য হলো কোনোকিছু জেতার। তবে আপনি যদি জেতেন এবং গোলও করেন। তাহলে সেটা অবশ্যই বেশি ভালো।'
এখনও পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে দুজন মিলে খেলেছেন ১৭৮৬ ম্যাচ, করেছেন ১৩৬০টি গোল ও ৪৯০টি অ্যাসিস্ট। এছাড়া মেসি ও রোনালদোর কেবিনেটে শোভা পাচ্ছে ৫৬টি দলীয় শিরোপা এবং সমান ৫টি করে ১০টি ব্যালন ডি'অর।
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
