একজন অভিজ্ঞ ক্রিকেটার যেভাবে ভেঙে পড়েন
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
জাতীয় দলে ইমরুল কায়েসের ভবিষ্যৎ অনিশ্চিত।
বিশ্বকাপ দল নিয়ে কত আলোচনা হচ্ছে—কে খেলতে পারেন, কে বাদ পড়তে পারেন। তবে এ আলোচনায় তাঁর নামটা নেই আগে থেকেই। অবশ্য এমন অভিজ্ঞতা ইমরুলের আগে অনেকবারই হয়েছে। বারবার ধাক্কা খেতে খেতে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এ ওপেনার ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন
আপনার ঢাকা প্রিমিয়ার লিগ শেষ, এখন কী করবেন? ‘খাওয়াদাওয়া, ঘোরাঘুরি—এ ছাড়া আমার আর কিছু করার নেই!’ ছুটির কথা মানুষ বলে হাসিমুখে, ইমরুল কায়েস সেটি বললেন দীর্ঘনিশ্বাস ফেলে। ঢাকা প্রিমিয়ার লিগ আসলে শেষ হয়নি, সুপার লিগের মতো গুরুত্বপূর্ণ পর্বটা এখনো বাকি। ইমরুলের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগে উঠতে ব্যর্থ বলে তিনি ছুটিটা একটু আগেভাগে পেয়ে গেছেন। কিন্তু এমন ছুটি কোনো ক্রিকেটারই পেতে চান না।
কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, বিশ্বকাপে তামিম ইকবালের সঙ্গী হিসেবে তিনি সৌম্য সরকার কিংবা লিটন দাসের খেলার সম্ভাবনা দেখেন। এতেই পরিষ্কার, বিশ্বকাপ দলে ইমরুলের ঠাঁই পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। সম্ভাবনা ক্ষীণ আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পাওয়াও। বিশ্বকাপ কিংবা আয়ারল্যান্ড সফরে যদি না–ই থাকেন, টানা পাঁচ-ছয় মাস খেলার বাইরে থাকতে হবে তাঁকে। ফিরলেও হয়তো জাতীয় দলে নয়, ফিরতে হবে ঘরোয়া ক্রিকেট দিয়ে। চার মাস আগেও যে ব্যাটসম্যানের দুর্দন্ত একটা সিরিজ গেছে, তিন ইনিংসে করেছেন ১৪৪, ৯০ ও ১১৫—মোট ৩৪৫ রান, তাঁর ভবিষ্যৎ কয়েক মাসের মধ্যেই অনিশ্চয়তার মোড়কে ঢাকা।
ইমরুল প্রায়ই নিজেকে বাংলাদেশের সবচেয়ে ‘দুর্ভাগা’ ক্রিকেটার হিসেবে দাবি করেন! তাঁর এ দাবি উড়িয়ে দেওয়ারও উপায় নেই। গত দুই বছরে দেখুন, কতবার তাঁকে ফেরার লড়াই করতে হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা একটু রান পেয়েছিলেন মুশফিকুর রহিম আর ইমরুল। সেই ইমরুল ২০১৮ সালের জানুয়ারিতে পরের ওয়ানডে সিরিজটাই (ত্রিদেশীয়) খেলতে পারলেন না। সুযোগ পেলেন না গত এশিয়া কাপের দলেও। টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ কয়েক ঘণ্টার নোটিশে তাঁকে উড়িয়ে নেওয়া হলো। ভ্রমণক্লান্তি আর আবুধাবির তীব্র গরমে দ্রুত মানিয়ে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেললেন অপরাজিত ৭২ রানের এক দুর্দান্ত ইনিংস। এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার হিসেবে গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা হলো। তবে জানা যায়, সিরিজের প্রথম ম্যাচে তাঁকে খেলানো নিয়ে ভীষণ সংশয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। দলের দু-একজন সিনিয়র ক্রিকেটারের জোর দাবিতে তিনি একাদশে থাকলেন এবং ১৪০ রান করলেন। সিরিজটা এত দুর্দান্ত খেললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাঁকে বাদ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু দুই ম্যাচে ৪ ও ০ রান করার পর আবার কোপ পড়ল ইমরুলের ওপর। ২০১৬ নিউজিল্যান্ড সফরে ভালো করার পরও এবার কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁকে নেওয়া হলো না।
এবার নিউজিল্যান্ড সফরে ইমরুলকে বাদ দেওয়া নিয়ে বেশ হইচই হলে একবার শোনা গেল, ১৬ জনের স্কোয়াড করে তাঁকে নেওয়া হবে। পরে নেওয়া হলো না। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর কাটিয়ে দেওয়া আর কোনো ক্রিকেটারের এমন উত্থান-পতন আছে কি না, সন্দেহ! বারবার এভাবে ধাক্কা খেতে খেতে ইমরুল ভীষণ ক্লান্ত। গত কিছুদিনে তাঁর বেশ কয়েক বার মনে হয়েছে, এভাবে না খেলে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়াই ভালো!
কিন্তু সেটাও যে পারেন না। ইমরুল পারেন না আবেগের কাছে হার মেনে—‘ক্রিকেট খুব ভালোবাসি। এটা রক্তে মিশে গেছে। ক্রিকেট না খেললে হয়তো ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়া যায়। কিন্তু এখনো বয়স আছে। ক্রিকেটের বাইরে সেভাবে কিছু চিন্তা করতে পারি না। কঠিন সিদ্ধান্ত নিতে তাই পারি না। আচ্ছা বলুন, একজন ক্রিকেটার হিসেবে সব সময় আপনার লক্ষ্য থাকবে কী? জাতীয় দলে খেলা। সেখানেই যদি কোনো আশা না থাকে, তবে আর তো কোনো পথ খোলা থাকল না। মাঝেমধ্যে ভীষণ হতাশ হই। পরে অবশ্য মেনে নিই, এটা আমার ভাগ্যে লেখা। হয়তো কারও কারও চোখে আমি মুগ্ধতা ছড়ানো ব্যাটসম্যান নই, ধ্রুপদী ব্যাটসম্যান নই। কিন্তু বাংলাদেশ দলের হয়ে রান তো করেছি। রান করতে গেলে বেসিক অন্তত থাকতে হয়।’
একজন অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে ভেঙে পড়েন, ইমরুলের কথাতেই পরিষ্কার। মানসিকভাবে তিনি এতটাই হতাশ, সেটির প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সেও। ভালো করতে পারেননি সবশেষ দুটি ঘরোয়া লিগে। বারবার ধাক্কা খেতে খেতে তিনি যেন আবার ফিরে আসার চ্যালেঞ্জ নেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। বিপিএল কিংবা এই প্রিমিয়ার লিগে তিনি যখন ব্যাটিংয়ে নেমেছেন, মাথায় তাঁর একটা প্রশ্ন ঘুরেছে, ‘কোন লক্ষ্যে খেলে যাচ্ছি?’
প্রশ্নটা আসলেই ভয়ংকর। এটা একজন ক্রিকেটারের মধ্যে একবার ঘুরতে থাকলে ভালো করা খুব কঠিন হয়ে যায়। মনস্তাত্ত্বিকভাবে এতটাই পিছিয়ে পড়তে হয়, প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার ইচ্ছেটা মরে যায়। তবে ইমরুলের আশা, ১১ বছরে এই লড়াইয়ে অনেকবার জিতেছেন। আরেকবার পারবেন। কিন্তু কবে পারবেন, সেটি এ মুহূর্তে অজানা। ২০১১ বিশ্বকাপে খেলেছেন। ২০১৫ বিশ্বকাপে হুট করে তাঁকে উড়িয়ে নেওয়া হয়েছিল। এবারও ইমরুল যাবেন। তবে ইংল্যান্ডে তাঁকে দলের খেলা দেখতে হবে হয়তো শুধুই একজন দর্শক হয়ে!
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
