এই দল আর্জেন্টিনার জার্সিতে বেমানান: ম্যারাডোনা
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯
সাময়িক বিশ্রাম শেষে সেরা তারকা লিওনেল মেসি ফিরেছেন আর্জেন্টিনা দলে। তবে ভেনেজুয়েলার মতো দলের বিপক্ষে শেষ পর্যন্ত বাজে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন। নীল-সাদা দলের হয়ে আন্তর্জাতিক সেই প্রীতি ম্যাচে তেমন কেউই অবদান রাখতে পারেননি। আর এ কারণেই চটেছেন দেশটির কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরার যোগ্যতা নেই এদের।
২০১৪ বিশ্বকাপে ফাইনাল খেলা আর্জেন্টিনা নিজেদেরই যেন হারিয়ে খুঁজছে। সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সেভাবে পাওয়া যায়নি ঐতিহ্যবাহী দলটিকে। শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়।
জর্জে সাম্পাওলির অধীনে রাশিয়া টুর্নামেন্টে আর্জেন্টিনার ব্যর্থতার পর দলের নিয়মিত অধিনায়ক মেসি সাময়িক বিরতি নেন। যদিও ক্লাব বার্সেলোনার হয়ে তিনি খেলে গেছেন। পরে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে আলবেসেলিস্তারা। কিন্তু ৩-১ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় নতুন কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।
তবে সে ম্যাচে চোট পেয়ে ছিটকে যান মেসি। ফলে মরক্কোর বিপক্ষে জাতীয় দলের পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না তিনি।
এদিকে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার কাছে জানতে চাওয়া হয় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তিনি দেখেছেন কিনা? জবাবে ফুটবল ঈশ্বর বলেন, ‘আমি এমন ভয়ানক ছবি দেখাটা পছন্দ করি না। তবে আমি জানি না এমন অদক্ষ একটি দল কিভাবে ভেনেজুয়েলাকে হারাতে যায়।’
ম্যারাডোনা আরও যোগ করেন, ‘এটা আমাকে কষ্ট দিয়েছে কেননা আমি মনে করি আর্জেন্টিনা একটি শক্তির নাম। আমাদের খেলোয়াড়দের মধ্যে যেমন রুগেরি (অস্কার), বাতিস্তুতা (গাব্রিয়েল), ক্যানিগিয়া (ক্লাদিও) ছিল… কিন্তু বর্তমান দল এই জার্সিতে বেমানান।’
২০১৭ সাল থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়ার সমালোচনা করে ম্যারাডোনা বলেন, ‘তাপিয়াকে দেখুন, সে কি করছে তা সে নিজেও জানে না।’
এদিকে আসছে কোপা আমেরিকা নিয়ে আর্জেন্টনা দলের সম্ভাবনা জানাতে গিয়ে ম্যারাডোনা ক্ষোভের সুরে বলেন, ‘আমি আর্জেন্টিনার মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি, যারা সবসময় এই মিথ্যাবাদীদের বিশ্বাস করে এসেছে।’
আগামী জুনে ব্রাজিলের মাটিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনা গ্রুপ ‘বি’তে রয়েছে। যেখানে নকআউট পর্বে যেতে হলে তাদের লড়তে হবে কলম্বিয়া, প্যারাগুয়ে ও আমন্ত্রিত দল কাতারের বিপক্ষে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
