এই তারকাদের বাড়িগুলোর দাম কত?
প্রকাশিত: ৭ মে ২০১৯
কেউ পৈতৃক সূত্রে মালিক। কেউ বা আবার নিজের টাকা খরচ করে কিনেছেন। তবে যে সূত্রেই হোক, বলিউডের এই সব তারকার বাড়ির দাম শুনলে চোখ কপালে উঠতে পারে অনেকেরই।

সালমান খানের ফ্যান? মুম্বাই যাচ্ছেন? উত্তরগুলো ‘হ্যাঁ’ হলে এক বার ঢুঁ মারতে মারেন বান্দ্রা ওয়েস্ট-এ। সমুদ্রের ধারঘেঁষা বাইরামজি জিজিভয় রোডে দেখা হয়ে যেতে পারে সল্লু ভাইয়ের সঙ্গেও। কেননা সেখানে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দুটো ফ্ল্যাটে থাকেন তিনি। দোতলায় মা-বাবা আর একতলা সালমান। সালমানের খোলামোলা ফ্ল্যাটের দামটাও জেনে নিন—১৬ কোটি টাকা!

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চনের ছেলের ছোটবেলা কেটেছে মুম্বাইয়ের ‘প্রতীক্ষা’-য়। পাঁচটি বাংলোর মালিক সেই মানুষটি সপরিবার থাকেন জুহুর বাংলো ‘জলসা’য়। নিশ্চয়ই বুঝেছেন তিনি কে? বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনই সে বাংলোর মালিক। ‘সত্তে পে সত্তা’-য় অভিনয়ের জন্য পরিচালক রমেশ সিপ্পি তা অমিতাভকে উপহার দেন। দাম মোটামুটি ৫০ কোটি টাকা।

পারিবারিক সূত্রে হরিয়ানায় ‘পাতৌদি প্যালেসে’র মালিক সাইফ আলি খান। ১৫০ রুম, সাতটি বেডরুম, একটা বিশাল বড় ড্রয়িং রুম ছাড়াও এতে রয়েছে সাতটি বিলিয়ার্ড রুম। এই প্রাসাদের আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকা।

জন আব্রাহাম থাকেন একটি পেন্টহাউসে। নামটাও গালভরা! ‘ভিলা ইন দ্য স্কাই’। জনের ডিজাইনার ভাই অ্যালান এটির মূল কারিগর। দু’টি পুরনো বাড়িকে ভেঙে এই বিশাল পেন্টহাউস গড়েছেন অ্যালান। টু-লেভেল এই অ্যাপার্টমেন্ট রয়েছে একটা চোখজুড়োনো টেরাস। বাজারদর মোটামুটি ৬০ কোটি টাকা!

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট-এ সালমান খানের পড়শি হলেন আমির খান। ৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে থাকা বেলা ভিস্টা অ্যাপার্টমেন্টস-এ থাকেন তিনি। মডার্ন এশিয়ান ও ইউরোপিয়ান কায়দায় তৈরি এর অন্দরমহল। স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদও থাকেন আমিরের সঙ্গেই। এর দামটাও জেনে নিন। প্রায় ৬০ কোটি টাকা!

মুম্বাইয়ের প্রাইম বিচে রয়েছে অক্ষয় কুমারের বিশাল দোতলা বাংলো। বলিউডে তেমন নামডাক হওয়ার আগেই এই প্লটটি কেনেন অক্ষয়। যে ডিজাইনাররা সাইফ আলি খানের বাংলো সাজিয়েছিলেন, তারাই অক্ষয়ের অন্দরের খেয়াল রেখেছেন। বলিউড-সেলেবদের সবচেয়ে দামি বাংলোদের মধ্যে অন্যতম এই বাংলোটি। এর দাম প্রায় ৮০ কোটি টাকা!

মুম্বাইয়ের হরে রাম হরে কৃষ্ণ মন্দিরের কাছেই রয়েছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিলাসবহুল বাংলো। নাম ‘কিনারা’। দামটা শুনে অনেকেরই মাথা ঘুরে যেতে পারে। এর দাম ১০০ কোটি টাকা! শিল্পা নিজেই এটি মনের মতো করে সাজিয়েছেন।

বলিউড বাদশা শাহরুখ খান যে মান্নত-এ থাকেন, তা তো অনেকেই জানেন। এ বাংলোটি যে তার অত্যন্ত প্রিয়, তা বহু বার বলেছেন শাহরুখ। একবার তো বলেও বসেন, ‘কখনও যদি আমার টাকাপয়সা চলে যায়, আমি সব কিছু বেচে দেব। তবে কখনই মান্নত বিক্রি করব না।’ ২০০ কোটি টাকার মান্নতের মালিকই তো এমনটা বলতেই পারেন!
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
