এই গরমে ডায়রিয়া থেকে সাবধান
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
পানির বিশুদ্ধতা নিশ্চিত করা গেলে ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধ করা যায়। মডেল: শশী, ছবি: অধুনাগরমের সময় পানির ব্যবহার অনেক বেড়ে যায়। সবাই পানি বেশি ব্যবহার করেন। সেটা পানি পান করার ক্ষেত্রেও। কারণ, গরমে মানুষের পানির তৃষ্ণা বাড়ে। ঢাকা শহরের পরিধি বাড়ছে না, কিন্তু জনসংখ্যা বাড়ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসে নতুন কাজের সন্ধানে। এসেই কিন্তু বস্তিতে থাকার জায়গা পায় না। সেখানে থাকারও অনেক সমস্যা। ফলে রাস্তার পাশে এবং এখানে–ওখানে থাকে। অনেকে শ্রমিক হিসেবে কাজ শুরু করে টিকে থাকার জন্য। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, তারা যে পানি পান করছে, সেই পানি দূষিত। সে কারণে গরমের এই সময় ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়।
পানি ব্যবহার করে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়, সেগুলো সব সময় বিশুদ্ধ নয়। গরমে খাবারও দ্রুত নষ্ট হয়ে যায়। রাস্তায় পাশে যে খাবার বিক্রি হচ্ছে বা বিভিন্ন রেস্তোরাঁয় যে খাবার আমরা খাই, গরমের কারণে সেগুলোও বেশিক্ষণ খাবারের উপযোগী থাকে না। ঢাকা শহরে অনেকেই রেস্তোরাঁয় খাবার খান। কিন্তু সেই খাবার বাসি কি না, সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। অনেক সময় অনেক রেস্তোরাঁয় সুন্দরভাবে খাবার পরিবেশন করে। কিন্তু সুন্দরভাবে পরিবেশন করা খাবারটি বাসিও হতে পারে। অনেকে অভিযোগ করে, রেস্টুরেন্টে খাবার খেয়ে তার পেট খারাপ ও ডায়রিয়া হয়েছে।
এরপর হলো আমাদের পানিপ্রবাহের বিষয়। ভূগর্ভস্থ থেকে পানি রিজার্ভারে তোলা হয়। রিজার্ভার থেকে আবার ওপরে তোলা হয়। এরপরে বাসায় বাসায় দেওয়া হয়। এখানে একটি কথা বলতে হয়। পানি জমিয়ে রাখার এই উপকরণগুলো বেশির ভাগ ক্ষেত্রে কম পরিষ্কার করা হয়। পরিষ্কার না করার ফলে তাতে শেওলা জমে। ভেতরে জীবাণু আশ্রয় নেয়। বিশেষ করে কলেরার জীবাণু। যখন প্রচণ্ড গরম পড়ে, তখন এই শেওলাগুলো অনেক ফুলতে ও ফাঁপতে থাকে। তখন নিজেদেরই খাদ্যের প্রয়োজন হয়। এরপর খাদ্যের অভাবে এগুলো ভেঙেচুরে মরে যায়। তখন জীবাণুগুলো উন্মুক্ত হয়ে পড়ে ওই পানিতে। জীবাণুগুলোর বাঁচার জন্য তাদের খাদ্য হচ্ছে মৃত শেওলা।
যেসব জায়গায় পানির সঙ্গে ছড়িয়ে পড়ার সুযোগ, সেই সব জায়গায় ছড়িয়ে যায়। এভাবে ডায়রিয়ার সংখ্যা বেড়ে যায়।
মূল কথা হচ্ছে, এই প্রচণ্ড গরমে পানির ব্যবহার করার হার বেড়ে যায়। বেশির ভাগ জায়গায় পানি দূষিত। আর খাবারদাবারও দ্রুত নষ্ট হয়ে যায়, সেটাও দূষিত। এ কারণে ডায়রিয়া হয়।
হওয়ার আগে সাবধানতা
যেহেতু এটা পানিবাহিত রোগ, তাই সব সময় বিশুদ্ধ পানি পান করতে হবে। ফুটিয়ে পানি পান করা হলো সবচেয়ে ভালো। কিন্তু সবাই তো আর ফুটিয়ে নিতে পারবে না। রাস্তার পাশে বা বস্তিতে যারা থাকে, তারা সব সময় পানি ফুটিয়ে পান করতে পারে না। সেটা সম্ভব নয়। একই সঙ্গে উন্নত দেশের মতো আমরা কল খুলে পানি পান করতে পারি না। ফলে দেখতে হবে যারা পারে তাদের প্রথমত ফুটিয়ে পানি পান করতে হবে। এ ছাড়া ফিল্টার ব্যবহার করা বা বোতলের পানি পান করতে পারে।
আমাদের বাসায় আমরা ফিল্টার ব্যবহার করে পানি পান করি। আমাদের বাসায় আমরা এটা লক্ষ করি, নিচের রিজার্ভার এবং ওপরের ট্যাংক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সারা বছর হাত ধোয়ার অভ্যাসটা সব সময় রাখা। সাবান ব্যবহার উচিত টয়লেট করার পরে। যাদের কাছে সাবান নেই, তাদের উচিত প্রচুর পরিমাণ পানি দিয়ে হাত ধোয়া। আর খাবারদাবারের বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। ছোট বাচ্চা ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ পান করবে। এগুলো যদি থাকে, তাহলে ডায়রিয়া কম হবে। তবে ডায়রিয়া যে একেবারে হবে না, তা নয়। এর মধ্যেও কোনো না কোনো ডায়রিয়া হতে পারে। কিন্তু ডায়রিয়াকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো, খাবার আগে–পরে এবং টয়লেট করার পরে ভালোভাবে হাত ধোয়া উচিত। আশপাশের পরিবেশকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা দরকার।
হয়ে গেলে কী করবেন
ডায়রিয়ায় যেটা হয় তা হলো লবণ আর পানি শরীর থেকে বের হয়ে যায়। এটা সময়মতো ফেরত দেওয়া গেলে ভালো। লবণ–পানি শরীরে ফেরত দেওয়ার ফলে যে জায়গা থেকে
এগুলো বের হয়, সেটা আবার পূরণ হয়ে যায়। বর্তমানে যেকোনো দোকানে খাওয়ার স্যালাইন পাওয়া যায়। ডায়রিয়া হলে সবার আগে স্যালাইন খাওয়ানো উচিত। ওরস্যালাইন খাওয়ার পরে যদি অবস্থার অবনতি হয়, তাহলে অতি দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। শুধু আইসিডিডিআরবির কথা চিন্তা করলে হবে না।

ডায়রিয়া প্রতিরোধে ফিল্টারের পানি পান করতে পারেন। ছবি: অধুনাডায়রিয়া হয়ে গেলে দেরি করা যাবে না। এই গরমে তীব্র ডায়রিয়া হলে ওরস্যালাইনেই ভালো হয়ে যাবে, সেটা ভাবা উচিত নয়। অর্থাৎ ডায়রিয়া হয়ে গেলেই ওরস্যালাইন খাওয়ানো শুরু করতে হবে। খাওয়াতে খাওয়াতে হাসপাতালে নিয়ে আসতে হবে। আর প্রথমে কাছের হাসপাতালেই নিয়ে যেতে হবে।
বাচ্চাদের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ পান করানো উচিত। ডায়রিয়া হলে বাচ্চাকে বুকের দুধ পান করানোর পরিমাণ বাড়িয়ে দিতে হবে।
ডায়রিয়া হওয়ার আগে কলেরার ভ্যাকসিন খেতে পারেন। কিছুদিন আগে মিরপুরে কলেরার ভ্যাকসিন খাওয়ানো হয়েছে। এর ফলে ওই অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার হার কিছুটা কম।
পরিকল্পনাও প্রয়োজন
আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো ওয়াসা যেখান থেকে পানিটা ছাড়ছে, সেই পানি যদি আপনি পরীক্ষা করেন, তাহলে দেখবেন ক্লোরিনও ভালো আছে, জীবাণুও নেই। এখন সেই পানিটা একটা পাইপ দিয়ে এল কোনো এলাকায়। সেই এলাকায় ওই পানি নিয়ম অনুযায়ী ১০০ জনের ব্যবহার করা উচিত। দেখা গেল সেই পানি আরও ৯০০ জন মানুষ অবৈধভাবে ব্যবহার করছে। আবার যে পাইপ দিয়ে পানিটা আসছে, সেটা পুরোনো। ওই পাইপ আরও ৯০০ জনে সংযোগ নেওয়ার ফলে পাইপটি ফুটো হয়ে যায়। ফুটো হলে ওই পাইপের ওপর একটা নেতিবাচক চাপ পড়ে। এ কারণে আশপাশে যে সুয়ারেজ লাইন আছে, সেখান থেকে ময়লা ঢুকে যায় পানি সরবরাহের পাইপে। এই পানিটা যখন গরমের মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে, তখন দেখা যায় ডায়রিয়া আরও বেড়ে যায়। ওয়াসার পানির এই পাইপের বিষয়টা তো আগামীকাল বা আজই ঠিক করা যাবে না।
এ বিষয়ের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিতে হবে। বাংলাদেশ সব দিক থেকে অনেক উন্নতি করেছে কিন্তু এই খাতে কেন পিছিয়ে আছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। ডায়রিয়া দূর করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর ডায়রিয়ার জন্য স্বল্পমেয়াদি হলো ওরস্যালাইন খাওয়ানো শুরু করা এবং মাঝারি মেয়াদি পরিকল্পনা হলো ওরস্যালাইন খাওয়ানোর পাশাপাশি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো অবকাঠামোর উন্নয়ন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
