কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী সমকালকে বলেন, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
ঘরোয়া ক্রিকেটের নামকরা কোচ জাকির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলামরা।
জাকির মৃত্যুতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুকে লিখেছেন, ‘জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।’
জাকির ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপচারিতার মধুর স্মৃতি আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
তাসকিন লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস তার ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না মাহবুব আলী জাকি স্যার আর নেই। অনূর্ধ্ব-১৯ দিনগুলোতে তার কাছ থেকে শেখার সৌভাগ্য আমার হয়েছিল। খেলার প্রতি তার আবেগ ও নিবেদনের জন্য তখন থেকে এখন পর্যন্ত সবসময় তাকে গভীর শ্রদ্ধা করেছি। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই এটি একটি অবিস্মরণীয় এবং হৃদয়বিদারক দিন।’
বিগ ব্যাশ খেলতে এখন অস্ট্রেলিয়ায় আছেন রিশাদ। সেখান থেকেই জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এই লেগস্পিনার। রিশাদ লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব ১৯ দলের একটা আলাদা ভালোবাসার যায়গা ছিলো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। সত্যিই আমরা আল্লাহর। আমরা তাঁর কাছেই ফিরে যাব।’
শোক জানাতে গিয়ে শরিফুল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না–আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়; প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’
জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ রুবেল হোসেন লিখেছেন, ‘মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ, জাকি ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা অনিবার্য এই সংবাদটা খুবই হৃদয়বিদারক, আল্লাহতালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি নসিব করুন আমীন।’
মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘পেসার হান্টের মাধ্যমে যখন সুযোগ পাই, তখন মাহবুব আলী জাকি স্যারই ছিলেন আমার প্রথম পেস বোলিং কোচ। ক্যারিয়ারের নানা সময়ে তিনি আমাকে অসংখ্যবার সাহায্য করেছেন। জাকি স্যারের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
নারী দলের ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোচ মাহবুব আলী জাকি স্যারের মৃত্যুসংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি আমার একজন পেস বোলিং কোচ ছিলেন, তার সঙ্গে অনুশীলনের মধুর স্মৃতিগুলো আজ মনে পড়ছে। তার জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে ক্রিকেট মাঠেই, যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন, আমিন।’
পেসার এবাদত হোসেন চৌধুরী লিখেছেন, ‘একজন মেন্টর, একজন পথপ্রদর্শক এবং এমন একজন মানুষ। যিনি ক্রিকেটের জন্যই নিবেদিতপ্রাণ ছিলেন। শান্তিতে ঘুমান, মাহবুব আলী জাকি স্যার। আপনার শিক্ষা এবং রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’
ইমরুল কায়েস লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, যিনি মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
