উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের
প্রকাশিত: ৩ জুন ২০১৯
চলছে ক্রিকেটের সব থেকে বড় আসর আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপ মিশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে বেশ বড় সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে টিকতেই পারেনি প্রোটিয়ারা। আর এতে ২১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করে ৩৩০ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের সব থেকে বড় রানের রেকর্ড। প্রোটিয়াদের সামনে ৩৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে হারিয়ে ৩০৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
লন্ডনের দ্য ওভালে শুরুতেই ব্যাট করতে আসেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সঙ্গী ছিলেন হার্ডহিটার সৌম্য সরকার। দুইজনই আজ নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর ছিলেন। দেখে খেলছিলেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। হেসে খেলেই দলীয় অর্ধশত পার করেন টাইগার ওপেনাররা।
এদিকে দুইটি রেকর্ড করেন সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নামেন তিনি। সেই সঙ্গে ২৯ রান করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই টাইগার হার্ডহিটার।
দলীয় অর্ধশতক পার করেই বিদায় নেন তামিম ইকবাল। অ্যান্ডি ফেহলুকায়ো বলে ডি ককের হাতে ক্যাঁচ তুলে দেন এই টাইগার ওপেনার। ব্যক্তিগত ১৬ রানে ফিরতে হয় তাঁকে।
এরপর সৌম্য সরকারের সুযোগ ছিল নিজের ক্যারীয়ারে আরো একটি অর্ধশতক যোগ করার। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। কাছে গিয়েও পারলেন না এই টাইগার ব্যাটসম্যান।
৪২ রানে ক্রিস মরিসের লেফট সাইডের বাউন্স বলে শর্ট করলে তা গ্লাভসে লেগে চলে যায় পিছনে। আর দক্ষ উইকেট রক্ষক কুইন্টন ডি কক ছুটে এসে লাফ দিয়ে তা লুফে নেন। আর এতেই বিদায় নিতে হয় সৌম্যকে।
এরপর মাঠে আসেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। আগেই মাঠে ছিলেন সাকিব আল হাসান। এই দুই ব্যাটসম্যানে প্রাথমিক চাপ সামলে দলীয় শতক পার করে টাইগাররা। একই ভাবে সাকিব-মুশফিকে ভালো ভাবেই এগোয় বাংলাদেশ।
দলীয় দেড়শ রান ও অতিক্রম করে এই জুটি। দুই ব্যাটসম্যানই তুলে নেন নিজেদের ব্যক্তিগত অর্ধশতক। চার মেরে নিজের অর্ধশত পার করেন মুশফিক। তারপর সাকিব-মুশিতে দলীয় দুইশত পার করে বাংলাদেশ। বড় সংগ্রহের পথে টাইগাররা হাটলেও হুট করে বাঁধ সাধল ইমরান তাহির। টাইগারদের রাঁধা ভাতে ছাই দিল।
ইমরান তাহিরের বলে বাজেভাবে বোল্ড হয়ে ঘরে ফেরেন সাকিব। যদিও ফেরার আগে নিজের নম্বর ৭৫ এর মত ৭৫ রান করে মাঠ ছাড়েন টাইগার অলরাউন্ডার।
ঘরের ফেরার আগে বিশ্বকাপে টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ এখন সাকিব-মুশির। কিন্তু আবারো টাইগার শিবিরের উপর অভিশাপ হয়ে আসলো সেই ইমরান তাহির। ঠিক আবারো বোল্ড করে ঘরে ফেরানেল মোহম্মদ মিঠুনকে। ফেরার আগে দলকে ২১ রানের ইনিংস উপহার দেন এই ব্যাটসম্যান।
আজ অ্যান্ডি ফেহলুকায়ো চড়াও হন টাইগারদের উপর। ডুসেনের হাতে ক্যাঁচ হয়ে ঘরে ফিরলেন মুশফিক ৭৪ রান করে। বিশ্বকাপে শতক করা হলো না এই টাইগার ডিপেন্ডেবলের। এরপর মাঠে নামেন প্রথমবার বিশ্বকাপ খেলা মোসাদ্দেক। তার ব্যাটিং ঝড়ে দিক হারিয়ে ফেলে প্রোটিয়ারা।
যদিও শেষের দিকে ক্যাঁচ হয়ে ফেরেন এই ব্যাটসম্যান। যাওয়ার আগে বড় সংগ্রহে ২০ বলে ২৬ রান করে অবদান রেখে যান।
মাহমুদউল্লাহ ও মেহেদি হাসানে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আর এতেই বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ রানের দেখা পায় এই ম্যাচে। এমনকি ওয়ানডেতেও এই স্কোরই বাংলাদেশের সর্বোচ্চ। মাহমুদউল্লাহ ৪৬ ও মেহেদি হাসান ৫ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ফেহলুকায়ো, তাহির ও মরিস দুটি করে উইকেট লাভ করেন।
টাইগারদের ছুঁড়ে দেয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালো হলেও ক্রমাগত উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিকে আউট করে দক্ষিণ আফ্রিকার শিবিরে সর্বশেষ আঘাত হেনেছেন মেহেদী মিরাজ। এর আগে কুইন্টন ডি কক ও মার্করামকে প্যাভিলিয়নে ফিরিয়েছে টাইগার বোলাররা ।
কুইন্টন ডি কককে হারানোর পর ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল মার্করাম-ডু প্লেসিস জুটি। তবে দারুণ আর্ম বলে বোল্ড করে মার্করামকে ৪৫ রানে ফেরান সাকিব।
তারপর বাংলাদেশের জন্য মাথাব্যথা হয়ে থাকা ডু প্লেসিকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নিয়ে নেন মেহেদী মিরাজ। আউট হওয়ার আগে ৫৩ বলে ৬২ রান সংগ্রহ করেন ডু প্লেসিস। এরপর একে এক ঘরে ফেরেন ভ্যান ডার ডুসেন(৪১), ডেভিড মিলার(৩৮), অ্যান্ডি ফিলহুকওয়েও(৮), ক্রিস মরিস(১০)।
টাইগার বোলারদের সামনে টিকতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। যদিও শেষে এসে রাবাদা ও ইমরান তাহিরে কিছু আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু ওভার শেষ হওয়াতে সে আলো নিভে যায়। নট আউট হয়েই ৩০৯ করে ঘরে ফেরেন দুই প্রোটিয়া বোলার। আর এতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ রানের হার দেখতে হয় দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙালো।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি, মোহম্মদ সাইফউদ্দিন ২ টি, মেহেদি হাসান মিরাজ ও সাকিব ১ টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৩০/৬ ৫০ ওভার (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)
দক্ষিণ আফ্রিকা: ৩০৯/৮ ৫০ ওভার (ডি কক ২৩, মারক্রাম ৪৫, ডু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, ডুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩*, তাহির ১০*; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
