উৎসবমূখর পরিবেশে তিন উপজেলা নির্বাচনের প্রতীক বিতরণ
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জের ৩টি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে জেলার রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আড়াইহাজার উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার আতাউর রহমান।
প্রতীক বরাদ্দকালে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবিহিত করতে গিয়ে জেলা নির্বাচন কমিশনার আতাউর রহমান বলেন, নির্বাচনে কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিস্থিতি আপনাদেরকেই তৈরি করে দিতে হবে। নির্বাচনী কার্যক্রম যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব আমাদের। সকলের সহযোগীতা না থাকলে নির্বাচনী কার্যক্রম কঠিন হয়ে দাড়াবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই আমরা কিছু সংখ্যক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তবে এ ব্যপারে কাউকেই লিখিত ভাবে সতর্ক করা হয়নি। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাবেন। কারও বিরুদ্ধে কোনরূপ অভিযোগ পেলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
নির্বাচনে প্রার্থীদের এজেন্ট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রতিটি প্রার্থীর এজেন্টদের একটি তালিকা ছবিসহ আমাদের কাছে পাঠাতে হবে। এছাড়াও এ্যাজেন্টদের অবশ্যই নিয়োগপত্র, জাতীয় পরিচয় পত্র, নির্বাচন কমিশনের পরিচয় পত্র বহন করতে হবে। এছাড়াও এজেন্ট নির্বাচনে অবশ্যই স্থানীয় ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। এজেন্টদের বয়স সর্বনিন্ম ২৫ বছর হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান।
সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন নৌকা প্রতীক এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এম জাহাঙ্গীর হোসেন ভুইয়া পেয়েছেন (চশমা), বাবুল হোসেন (টিউবওয়েল), আবু নাঈম বিপ্লব (তালা), মনির হোসেন (উড়োজাহাজ), শাহ্ আলম মিয়া (মাইক) এবং শাহ্ জাহান মিয়া পেয়েছেন (বই) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার পেয়েছেন (পদ্ম ফুল), মাহমুদা আক্তার (হাঁস), হেলেনা আক্তার (কলস) এবং ফরিদা পারভীন শ্যামলী পেয়েছেন (ফুটবল) প্রতীক।
রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্ষমতাসীণ দলের মনোনীত প্রার্থী শাহ্ জাহান ভূইয়া পেয়েছেন নৌকা প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিবুল কাদির তমাল পেয়েছেন আনারস এবং বাংলাদেশ পিপলস পার্টি মনোনীত প্রার্থী এস আলম পেয়েছেন আম প্রতীক।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন (টিউবওয়েল), মোহাম্মদ স্বপন ভূঁইয়া (টিয়া পাখি), আব্দুল আলিম সরকার (বই), সোহেল আহাম্মদ ভূঁইয়া (চশমা) এবং হাবীবুর রহমান হারেজ পেয়েছেন (তালা) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার চম্পা পেয়েছেন (ফুটবল), শায়লা তাহসিন (কলস), সৈয়দা ফেরদৌসী আলম (হাঁস) এবং হ্যাপী বেগম পেয়েছেন (সেলাই মেশিন) প্রতীক।
আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাহিদুর রহমান হেলু সরকার (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন মোল্লা পেয়েছেন (আনারস) প্রতীক।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা রহমানের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যেই তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
