উষ্ণ পানিতে গোসলের সুবিধা
প্রকাশিত: ২৫ মে ২০১৯
দিনের ক্লান্তি শেষে উষ্ণ পানিতে গোসল করলে শরীরে স্বস্তি পাওয়া যায়। একটু শীত শীত আবহাওয়ায় গরম পানিতে গোসল করলে যেমন সতেজ বোধ হয়, তেমনি গরম আবহাওয়াতেও গরম পানিতে গোসল করলে স্বস্তি ও সতেজতা আসে। উষ্ণ পানিতে গোসলের বেশ কিছু সুবিধা রয়েছে। কিন্তু অনেকেই এর তেমন কোন উপকারিতা দেখতে পান না। আবার অনেকে এর অপকারিতার কথাও বলেন। তবে, উষ্ণ পানিতে গোসলের কিছু সুবিধা আছে যা আমাদের সকলেরই জানা প্রয়োজন।
১. রক্ত সঞ্চালন
গরম পানি ত্বকের রক্তনালীর প্রসারণ বাড়ায়। কাজেই উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে। ফলে সুস্থ থাকে শরীর ও মন দুটোই।
২. অবসাদ দূর
গরম পানি পেশির জড়তা কাটাতে সাহায্য করে। ফলে সহজেই অবসাদ দূর হয়। এছাড়া রক্তচাপ কমিয়ে পার্লস রেটকে আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে। সব মিলিয়ে পরিপূর্ণ ঘুমের জন্য গরম পানিতে গোসল ভালো।
৩. মাথা ব্যথা কমে
মাথায় রক্তনালিগুলো সরু হলে মাথা ব্যথা বোধ হয়। রক্তনালিতে এই চাপ কমাতে হালকা গরম পানি ব্যবহার করা যায়। এতে মাথা ব্যথা কমে।
৪. ত্বকের আর্দ্রতা
মুখে সারা দিনে অনেক ময়লা জমে। হালকা গরম পানি দিয়ে গোসলের সময় মুখে পানির ঝাপটা দিলে মুখের ময়লা ও বিষাক্ত-তেল জাতীয় পদার্থ দূর হয়। ত্বক সজীব হয় ও সতেজতা বোধ মনে হয়।
৫. শ্বাস-প্রশ্বাস সরল
যাদের বুকে ব্যথা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল বেশ উপকারি। এছাড়া নাক বন্ধ হওয়া, ঠান্ডা লেগে থাকা এসব সমস্যা যাদের হয় তাদের জন্য গরম পানি দিয়ে গোসল ভাল ফল দেয়। গরম পানিতে ইউক্যালিপ্টাস বা অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায়।
৬. শরীর ব্যথা দূর
শীতে গরম পানি দিয়ে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে। শরীরের যে কোনো ব্যথা বিশেষ করে বাতের ব্যথা, হাড়ের সংযোগস্থলে ব্যথা, পিঠ ও হাঁটুর ব্যথা কমে যায়।
৭. রাতে ভালো ঘুম হয়
উষ্ণ পানিতে গোসল করলে শরীরে সতেজতা আসে এবং রাতে ঘুম ভালো হয়। এতে শরীরের মাংসপেশি কিছুটা শিথিল বোধ হয়। এতে শারীরিক ও মানসিক প্রশান্তি আসে।
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
